Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তারজীহুল্‌ আখেরাহ্‌ ১৭৩ অতএব, দেখা যায়, দুনিয়াকে অগ্রগণ্য মনে করার কোন কোন স্তরকে তো ইহারা পাপই মনে করে না। আবার যেই স্তরকে পাপ মনে করে, তাহাতেও নিজদিগকে পাপী মনে করে না। কেননা, তাহারা যখন নিজদিগকে অপারক সাব্যস্ত করিয়া রাখিয়াছে, তখন আর পাপ কোথায় রহিল? তাহারা হয়তো কোথাও শুনিয়া থাকিবে, অপারকতা, ও বাধ্য-বাধকতার সময় পাপ থাকে না। যেমন, কেহ কাহাকেও ভয় প্রদর্শন করিল, শরাব খাও, অন্যথায় মারিয়া ফেলিব। এমন কি, ভয় প্রদর্শনকারী এইরূপ করিতেও পারে। এই ক্ষেত্রে প্রাণরক্ষার জন্য এরপ ব্যক্তি শরীঅত অনুযায়ী শরাব পান করিতে পারে। এমতাবস্থায় শরাব পান করিলে পাপ হইবে না। এই মাসআলা শুনিয়া মানুষ ইহাকে প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করিতে আরন্ত করিয়াছে এবং প্রত্যেক ব্যাপারে নিজকে অপারক মনে করিয়া পাপ কার্ষে বেশ সাহসী হইয়া পড়িয়াছে। আমি বলি, শরীঅতের এই আইনটির এইরূপ মনগড়া ব্যাখ্যা আপনি নিজেই তো করিয়াছেন। আপনার ইহাতে কি অধিকার আছে ? অপারক হওয়ার সীমা আপনার শরীঅতের নিকটই জিজ্ঞাসা করা উচিত ছিল। বলপ্রয়োগে বাধ্য করার ক্ষেত্রে ফেকাহ্শান্ত্রবিদগণ উহার সীমা নির্দেশ করিয়া দিয়াছেন। তাহা দেখিলে বুঝিতে পারিবেন, বলপ্রয়োগে বাধ্য করার কোন্‌ স্তর অপারকতার আওতায় আসে এবং ইহাও বুঝিতে পারিবেন, আপনি অক্ষমতার যেই ব্যাখ্যা করিয়াছেন তাহা সীমান্তের এক গ্রাম্য লোকের রেলওয়ে আইনের ব্যাখ্যা করার মতই হইয়াছে। সে রেলগাড়ী হইতে একমণ ওযনের কিশমিশের পেটি বগলের নীচে চাপিয়৷ নামিয়া পড়িল। প্লাটফরমের দরজায় গৌঁছিলে টিকেট মাষ্টার তাহার নিকট টিকেট চাহিলে নিজের টিকেট দেখাইল। টিকেট মাষ্টার বলিল £ এই মালের বিলও দেখাও । সে পুনরায় সেই একই টিকেট দেখাইল। মাষ্টার বলিল ঃ ইহা তো তোমার টিকেট, মালের টিকেট কোথায়? সীমান্তের লোকটি বলিল? ইহা আমারও টিকেট, মালেরও টিকেট । মাষ্টার বলিল £ না, তোমার এই মাল পনের সেরের বেশী ওযন হইবে। ইহার জন্য পৃথক টিকেট আবশ্যক । তখন সীমান্তের লোকটি বলিল £ রেলওয়ে কোম্পানী পনের সেরের আইন এই জন্য করিয়াছে যে, ভারতবাসীরা পনের সেরের অধিক ওযনের মাল- সামান নিজে বহন করিয়া নিতে পারে না। প্রকৃতপক্ষে এই আইনের অর্থ এই যে, যাত্রীরা নিজে যেই পরিমাণ মাল বহন করিয়া নিতে পারিবে উহার মাসুল লাগিবে না। ইহার অতিরিক্ত যেই মাল বহন করিতে কুলির প্রয়োজন হয়, সেই মালের ভাড়া দিতে হইবে। ভারতবাসীরা যেহেতু পনের সেরের অধিক মাল বহন করিয়া নিতে পারে না; তাই তাহাদের জন্য পনের সের বিনাভাড়ায় নেওয়ার জন্য নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে। আমরা এক মণেরও অধিক মাল নিজে বহন করিয়া নিতে পারি। অতএব, ইহাই আমাদের পনের সের। ইহার ভাড়া লাগিতে পারে না। বলুন তো, রেল কোম্পানী সীমান্তবাসী লোকটির এই ব্যাখ্যা মানিয়া নিতে পারে কি? কখনও না। কোম্পানী নিশ্চয়ই ইহার উত্তরে বলিবে- আইনের ব্যাখ্যা করার কোন অধিকার তোমার নাই। আইনের অর্থ তুমি আমাদের নিকট হইতে জিজ্ঞাসা করিয়া লওয়া উচিত। এইরূপে শরীঅত বিধানের ব্যাখ্যা করারও আপনাদের কোন অধিকার নাই! আপনারা আপনাদের কৃত ব্যাখ্যানুষায়ী মাযুর বলিয়াও গণ্য হইতে পারেন না। মোটকথা, মানুষ নিজে নিজে এইরূপ ধারণা করিয়া রাখিয়াছে যে, আমরা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিতে বাধ্য। সুতরাং আমরা ইহাকে পাপ বলিয়া মনে করি না। পাপ মনে করিলেও অতি নিন্ন স্তরের। বস্তৃত কবীরা গুনাহ্‌কে ছগীরা মনে করাই স্বয়ং জঘন্য পাপ। ড্ডখড.21170001109.0010

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।