তারজীহুল্ আখেরাহ ১৭১ সতর্কতা অবলম্বন করে না। বস্তত তরবিয়তের নীতি এই যে, সাধারণ লোক যে ক্ষতিকর বিষয়কে হাল্কা মনে করে- মুরুববী ও জ্ঞানী লোকেরা তাহাদিগকে সেই বিষয় হইতেই অধিক ভয় প্রদর্শন করিয়া থাকেন। কাজেই নফসের এই আপত্তি ভূল প্রমাণিত হইল যে, উক্ত আয়াতের লক্ষ্যস্থল কাফের সম্প্রদায়। কেননা, এখন পরিষ্কার বুঝা গিয়াছে যে, দুনিয়াকে আখেরাতের উপর অগ্রগণ্য মনে করা বিভিন্ন স্তরে বিভক্ত। তন্মধ্যে প্রধান স্তর কাফেরদের মধ্যে বিদ্যমান এবং তাহাদিগকে উহা হইতে বারণ করা হইয়াছে, আর তোমাদের মধ্যে উহার ছোট স্তর রহিয়াছে-_-তোমাদিগকে তাহা হইতে নিবৃত্ত করা হইয়াছে। অভিযোগের মূল উৎস ও কারণের মধ্যে চিন্তা করা উচিত। যদি সেই কারণ বিদ্যমান থাকে, তবে অভিযোগও তোমাদের উদ্দেশে অবশ্যই হইবে। তবে যেই স্তরের কারণকে তোমরা নগণ্য মনে করিতেছ, তাহা প্রধান স্তরের তুলনায় অবশ্য ছোট হইতে পারে, কিন্তু মূলে তাহা ছোট নহে। “আসমান আরশের তুলনায় অবশ্যই ছোট, কিন্তু মূলে ছোট নহে। যমীনের তুলনায় সহস্র গুণ বড়।” অসতর্কতার স্তর ঃ এইরূপে আমাদের মধ্যে যেই স্তরের অসতর্কতা রহিয়াছে, তাহা কাফেরদের অসতর্কতার তুলনায় কম, কিন্তু মূলে আমাদের অসতর্কতাও বড়, যাহা আমাদের ধর্মকে ক্রটিপূর্ণ এবং মৃত করিয়া রাখিয়াছে। সুতরাং এসন্বন্ধে সমস্ত আযাবের ধমক যদিও কাফেরদিগকে সম্বোধন করিয়াই প্রদান করা হইয়াছে, কিন্ত কারণের মধ্যে আমরাও শরীক আছি বলিয়া যেই যেই স্থানে উক্ত কারণ পাওয়া যাইবে, কাফের মুসলমান নির্বিশেষে সকলেই উক্ত সম্বোধনে অক্স-বিস্তর শরীক থাকিবে। যদি উক্ত সম্বোধনের লক্ষ্যস্থল মুসলমানদিগকে মোটেই করা না হয়, তবে তো আরও অধিক লক্ষ্য করার বিষয়। কেননা, এমতাবস্থায় অর্থ এই হইবে যে, মুসলমানের দ্বারা এমন কাজ সংঘটিতই হইতে পারে না, তাহাদের ইস্লামই ইহা হইতে তাহাদিগকে নিবৃত্ত করার জন্য যথেষ্ট। স্বতন্ত্ররূপে তাহা- দিগকে সম্বোধনপূর্বক সাবধান করার প্রয়োজন নাই। আর মুসলমানের দ্বারা তাহা সংঘটিত হইতে না পারার অর্থ এই নহে যে, বিবেকানুযায়ী মুসলমানের দ্বারা তাহা সংঘটিত হওয়া অসম্ভব ; বরং এতটুকু বলা যায় যে, সাধারণত মুসলমানের দ্বারা এরূপ কাজ হয় না। শরীঅতে এ বিষয়ে লক্ষ্য রাখা হইয়াছে যে, যে সমস্ত কাজ যাহাদের দ্বারা সাধারণত সংঘটিত হয় না, এসমস্ত কাজের জন্য তাহা- দিগকে প্রকাশ্যে নিষেধ করা হয় না। কেননা, এ সমস্ত কাজ হইতে তাহারা নিজেরাই নিবৃত্ত থাকিবে । দেখুন, শরীঅতে যেনা এবং চৌর্যবৃত্তি নিষেধ করা হইয়াছে। শরাব পান করার প্রতি নানাবিধ শাস্তির ধমক বর্ণিত হইয়াছে। কিন্ত প্রস্রাব পান করিতে এবং মল ভক্ষণ করিতে স্পষ্ট ভাষায় নিষেধ করা হয় নাই। কেননা, স্বভাবত মুসলমান; বরং কোন সুস্থ বিবেকবান লোক দ্বারা এই কাজ সম্ভবই নহে। তাহার ইস্লাম এবং সুন্ ইন্জিয় অনুভূতিই ইহা হইতে নিবৃত্ত রাখার জন্য যথেষ্ট। স্বতন্ত্রূপে সন্বোধনপূর্বক নিষেধ করার কি প্রয়োজন ? আর ০৫১০1) কে ১ ৮43 ৪9০1 ৩1 আয়াতে নামায মন্দ কথা ও কাজ হইতে নিষেধ করার অর্থ এই স্বভাবত নিবৃত্ত রাখা। নামাযের দ্বারা মন্দ কাজের দ্বার বন্ধ হওয়া $ ইহাতে কেহ কেহ সন্দেহ করেন যে, “নামায মন্দ এবং অশ্রীল কার্য ও কথা হইতে কিরূপে নিবৃত্ত করে? আমরা তো দেখিতে পাই, অনেক ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।