১৬৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া থাকেন। কোন হাল উৎপন্ন হইলে ইহাও দুনিয়া-প্রীতির ফল। কেননা, হাল উৎপন্ন হওয়া ইহলৌকিক ফল। আল্লাহ্ তাঁআলা এই ফল প্রদানের ওয়াদাও করেন নাই। আখেরাতের ফলই প্রকৃত ওয়াদা এবং উদ্দেশ্য। তাহা হইল দোযখের শাস্তি হইতে মুক্তি এবং আল্লাহ্ তা'আলার সন্তোষ লাভ করা। ইহাও সুফীদের বড় ক্রুটি, ইহার প্রতি অনেকে লক্ষ্যই করে না, ইহার প্রতিকার বর্ণনা করিতেছি। হযরত হাজী ছাহেব মরহুমের নিকট যদি কেহ আসিয়া বলিত, “হযরত ! আল্লাহ্র নাম লইয়া কোন ফায়দা পাইতেছি না।” তিনি উত্তর করিতেন ঃ “আল্লাহ্র নাম লইতে পারিতেছ, ইহা কি কম লাভ ?” ০০৮ এ ০১০৭ 3১০০৪৩০০০০৮ আ। 91 ০৫ হযরত হাজী ছাহেব ইহাও বলিয়াছেনঃ যে আমীর লোক তোমাকে পছন্দ করে না, তুমি তাহার বাড়ীতে প্রবেশ করিলে কানে ধরিয়া বাহির করিয়া দিবে। অতএব, তোমরা যখন মসজিদে যাইতেছ এবং তথা হইতে বহিষ্কৃত হও না, তখন ইহাতেই মনে করিও যে, তোমার হাযিরী কবুল হইয়াছে। দেখিতে পাইতেছ না, যাহাদের হাঁধিরী কবুল নহে, তাহাদের মসজিদে যাওয়ার তওফীকই দেওয়া হয় না। একটি ঘটনা-_কোন এক আমীর লোকের চাকর নামাযের সময় হইলে প্রভুর অনুমতি চাহিল। মনিব বলিলেন £ আচ্ছা, যাও। চাকর মসজিদে চলিয়া গেল আর মনিব ঘরের দরজায় বসিয়া রহিল। মসজিদ হইতে ফিরিতে চাকরের অনেক গৌণ হইয়া গেল। মনিব অগত্যা তাহাকে ডাকিয়া বলিলেন ঃ এতক্ষণ মস্জিদে কি করিতেছ? চাকর উত্তর করিল ঃ “বাহির হইতে দেন না।” মনিব বলিলেন ঃ “কে বাহির হইতে দেয় না?” সে উত্তর করিলঃ “যিনি আপনাকে ভিতরে প্রবেশ করিতে দেন না, তিনি।” যেকের এবং কর্মানুষ্ঠানের প্রয়োজনীয়তা 8 এক ব্যক্তি কোন একজন তত্বজ্ঞানীর নিকট জিজ্ঞাসা করিল £ “এত দিন যাবত যেকের এবং এবাদত করিতেছি, আজ পর্যন্ত কোন ফল পাইলাম না।” উত্তরে তিনি বলিলেন ঃ “ফল না পাইলেও কোন পরোয়া নাই।” ইহার দৃষ্টান্তত্বরূপ মনে কর- প্রভু যদি কোন চাকরকে কোন কাজের আদেশ করেন, তখন চাকর যদি জিজ্ঞাসা করে, এই কাজের বিনিময় কি পাওয়া যাইবে ? চাকরের এই উক্তি ধৃষ্টতা বলিয়া গণ্য হইবে না? এইরূপে আমরাও খোদার গোলাম। তাহার নিকট কোন বিনিময় চাওয়ার অধিকার আমাদের নাই। “বোস্তা” কিতাবে একটি কাহিনী লিখিত আছে। এক ব্যক্তি এবাদত করিত, কিন্তু গায়েবী আওয়ায আসিত-_“কবূল হয় না।” তবুও সে যথারীতি এবাদতে মগ্নই থাকিত। তাহার, জনৈক মুরীদ তাহাকে জিজ্ঞাসা করিল ঃ এমন এবাদতে ফল কি, যাহা কবুল হয় না। তিনি বলিলেন £ বৎস! ০২৯ 915 31 2৭৫ ১1১ 45 ০২৯২১ 4১০১1 3| ৬১19 “এই দ্বার ভিন্ন অপর কোন দ্বার থাকিলে আমি তথায় চলিয়া যাইতাম। দ্বার তো মাত্র এই একটিই। এখান হইতে বিচ্ছিন্ন হইয়া কোথায যাইয়া ঠাই পাওয়া যাইবে?” তৎক্ষণাৎ আওয়ায আসিল ঃ ০৮০ ০০০৪০৫৪০০৪0 ৩৯ 4৫7 5০1 ০০০৪০ ১৯৬ এ ০০৭ এ ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।