Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আদ্‌দুনিয়া ওয়াল্‌ আখেরাহ্‌ ১৩ নির্দিষ্ট পরিমাণের উল্লেখ নাই। গৃহ হইতে মসজিদে আসাকেও যমীনের উপর চলা বলিতে পারেন। কাজেই এতটুকু চলার জন্যও তো কছর পড়িতে পারেন? এইরূপ আরও এক ব্যক্তি চলিতে চলিতে এমন জায়গায় আসিয়া মাগরিবের নামাযের সময় হইল, যেখানে একদিকে মসজিদ অপর দিকে খোলা মাঠ। মধ্যস্থলে সড়ক। মাগরিবের আযান হইয়া গিয়াছে । সে মাঠে গিয়া তায়াম্মুম করিয়া নামায আরম্ত করিয়া দিল। নামাযের পরে কেহ তাহাকে জিজ্ঞাসা করিল, মসজিদেই তো পানি রহিয়াছে, আপনি তায়াম্মুম কেন করিলেন? সে উত্তর করিল ঃ “মিয়া, মসজিদে পানি থাকিলে আমার কি? আমার কাছে তো পানি নাই।” আল্লাহ্‌ পাক বলিয়াছেনঃ 1৫৮14: 9৮: ৮5 05 এু$ তোমরা "পানি না পাইলে পৰি মাটি দ্বারা তায়াম্মুম কর।” বলুন, আমার নিকট পানি কোথায়? সুতরাং আমার জন্য তায়াম্মুমের বিধান রহিয়াছে এসমস্ত কাহিনী বর্ণনার উদ্দেশ্য-__আমাদের রুচি পরিবর্তিত হইয়া গিয়াছে। যথাসাধ্য নফসের আরামই খুঁজিয়া বেড়াই যে, নফসের উপর কোন প্রকার বোঝা না চাপাইয়া জিম্মা খালাস করা যায় কিনা। সুতরাং এই রুচি অনুযায়ী আপনি যেন এরূপ মনে না করেন যে, হাদীস অনুযায়ী আমরা যখন মুসাফির হইলাম, তখন আজ হইতে 'কছর' আরম্ত করিয়া দেই। দুই রাকাআতের দায় হইতে তো অব্যাহতি পাওয়া যাইবে। এখন হইতে আর সেই দুই রাকাআত পড়িতে হইবে না। হাদীসের মর্মানুযায়ী যেই অর্থে আমাদিগকে মুসাফির বলা হইয়াছে, সেই অর্থ আমাদের মধ্যে থাকুক বা না থাকুক, দুনিয়া এবং তৎসংশ্লিষ্ট বস্ত হইতে মন বিতৃষ্ণ হউক বা না হউক, নফ্‌সকে কোন প্রকারে আরাম দেওয়া আবশ্যক, উহার কোন ব্যবস্থা হউক। সুদের প্রতি আকর্ষণ এবং যাকাত হইতে পশ্চাদপসরণ £ আমরা এমন বুযুর্গদের কথাও শুনি, ধাহারা বিনাদ্ধিধায় সুদ গ্রহণ করেন। তাহাদিগকে যদি বলা হয় যে, “সুদ হারাম, কেন ইহা গ্রহণ করিতেছেন ?” নিতান্ত নিভীকভাবে তাহারা উত্তর করেন, “ভারতবর্ষ হইল দারুল হরব (শত্রু দেশ)। কোন কোন আলেমের মতে দারুল হরবে সুদ খাওয়া জায়েয আছে। আমরা তাহাদেরই মত মানিয়া চলিতেছি। ইহাতে ক্ষতি কি?” কিন্তু যাকাত আদায়ের সময় আসিলে যখন তাহাদের নিকট যাকাতের প্রশ্ন উত্থাপন করা হয়, তখন বলেঃ “ভাই আমার সমস্ত ধনই তো “হারাম ।' সুদের ধন, অপরের হক। অপরের হকের মধ্যে যাকাত ওয়াজেব হয় কি? সুতরাং আমি যাকাত দিতে অক্ষম । আপনিই বলুন, যাকাত দিতে পারি কিনা? সুদের ধন না হইলে অবশ্যই আনন্দের সহিত যাকাত আদায় করিতাম।” দেখুন, নফসের কেমন জঘন্য চাল! কেমন বিচিত্র ভান! গ্রহণের বেলায় তো যাহাকিছু পাওয়া যায় হালাল না হইলেও হালাল, কিন্তু দেওয়ার বেলায় তাহা জঘন্য ধরনের হারাম; বরং দুনিয়ার সর্বাপেক্ষা নিকৃষ্ট হারাম। কেননা, এখন তো দিবার পালা। ফলকথা, নফ্‌স সর্বদা ইত্যাকার অজুহাত আবিষ্কার করিয়া থাকে এবং আরামের পথ খুঁজিতে থাকে। হযরত শেখ ফরিদুদ্দীন আত্তার (রঃ) বলেনঃ 1১১ ১ ১ লু) এ ০৮০ ২১০ 0 ০১৪১০৪০০০১৮ ০৯ ৮৮৯০৬ ২১১৮৮ ১৪৬৫১ ০৯০৮৪ ভা ০৩ 0১৮ ০৫ ০৯ কির ১৪১১৫ অর্থাৎ, নফ্সের দৃষ্টান্ত উট পাখীর ন্যায়। উহাকে উড়িতে বলিলে উত্তর দেয়, “মিয়া, তুমিও আশ্চর্য মানুষ, আমাকে উড়িতে বলিতেছ। উটও কি কোন দিন উড়িয়াছে? আমি তো উট. ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।