Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তায্কীরুল্‌ আখেরাহ্‌ ১৬৩ অন্যান্য জাতি জাগ্রত হইয়াছে এবং উন্নতি লাভ করিয়াছে। মুসলমান সমাজ উন্নতিলাভের ক্ষেত্রে সকলের শেষে জাগ্রত হইয়াছে। বস্তত এরূপ জাগ্রত হওয়ার চেয়ে নিদ্রিত থাকাই ভাল ছিল। মোটকথা, আখেরাত বর্জন করা বিভিন্ন পর্যায়ে বিভক্ত। এই পরিপ্রেক্ষিতে আজকাল কয়েক প্রকারের লোক দেখা যাইতেছে। €১) প্রাচীনপন্থী আমীর লোক-_ইহাদিগকে সাধারণ শ্রেণীর খারাপ কার্ষে লিপ্ত দেখা যায়। যদিচ বিলাসিতা ও আরামপ্রিয়তা তাহাদের কর্ম-জীবনকে নিতান্ত নিকৃষ্ট করিয়া দিয়াছে; কিন্তু এতদসত্ত্বেও তাহারা আলেম-ফাযেল এবং নেককার লোক দেখিলে তাহাদের যথেষ্ট সম্মান করিয়া থাকে এবং তাহাদের সম্মুখে অবনত থাকে । আর তাহাদিগকে আল্লাহ্‌ওয়ালা হিসাবে শ্রদ্ধার পাত্র ভাবিয়া যথেষ্ট শ্রদ্ধা করিয়া থাকে। এমন কি, শুধু দরবেশ বেশধারী লোক দেখিলেই, সে মূলে ডাকাতই হউক না কেন, অন্তরের সহিত ভয় করে এবং খেদমত করে । প্রকৃতপক্ষে এই শ্রেণীর দুনিয়াদারগণ তথাকথিত দরবেশদের চেয়ে সহস্র গুণে উত্তম। আমার জনৈক বন্ধু বলিতেন ঃ অমুক জায়গার সমস্ত আমীর লোক বেহেশ্তী এবং সমস্ত ফকীর লোক দোযখী। কেননা, তথাকার ফকীরদের সহিত আমীরদের সম্পর্ক শুধু ধর্মের জন্য। পক্ষান্তরে ফকীর লোকেরা কেবল পার্থিব উদ্দেশ্য সিদ্ধির জন্য আমীর লোকদের সহিত সংস্রব রাখিতেছে। জনৈক পীরের কাহিনী প্রসিদ্ধ আছে £ এক মুরীদ আসিয়া উক্ত পীরের নিকট স্বপ্ন বর্ণনা করিল ঃ “হুযুর আমি দেখিলাম আমার অঙ্গুলি পায়খানায় পূর্ণ আর আপনার অঙ্গুলি মধুমাখা।” পীর ছাহেব তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন £ “ঠিকই তো দেখিয়াছ। ইহাতে সন্দেহ কি? আমি এইরূপই এবং তুমি এরূপই |” মুরীদ বলিল, “আমার স্বপ্রবৃত্তান্ত এখনও পূর্ণ হয় নাই। আমি ইহাও দেখিলাম যে, “আপনি আমার অঙ্গুলি চাটিতেছেন আর আমি আপনার অঙ্গুলি চাটিতেছি।” ইহা শুনিয়৷ পীর ছাহেব অতিশয় রাগান্বিত হইলেন। এই স্বপ্নের সারমর্ম এই যে, মুরীদ পীর হইতে ধর্ম শিক্ষা লাভ করিতেছে, তাহা মধুসদৃশ। আর পীর মুরীদ হইতে দুনিয়ার স্বার্থ লাভ করিতেছে, তাহা পায়খানাসদৃশ। (২) আর এক প্রকারের লোক দেখা যায়, তাহাদের মনে ইস্লামের কোন গুরুত্ব বা মর্যাদাই নাই। প্রথম প্রকারের লোকদের সংশোধনের উপায় অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা। তাহাদের করিতে হইবে। যেমন, হাদীসে আছে £ ০1 ₹9 98১ 15১5$1 “মৃত্যুকে খুব স্মরণ কর।' এই প্রকারের লোকেরা মৃত্যুর কল্পনা ও মুরাকাবা করিলে অতিসত্বর সংশোধন হইয়া যাইবে। এততিন্ আরও রেওয়ায়ত আছে যে, দৈনিক বিশবার মৃত্যুকে স্মরণ করিলে শহীদের মর্যাদা পাওয়া যায়। কিন্তু ইহার অর্থ এই নহে যে, কেবল মৃত্যুর নাম জপ কর; বরং ইহার উদ্দেশ্য এই যে, এমনভাবে মৃত্যুর স্মরণ কর, যাহা গুনাহ্‌ হইতে রক্ষা পাওয়ার কারণ হইয়া দাড়ায়। দ্বিতীয় প্রকারের লোকদের সংশোধনের উপায় ঃ কোন তত্বজ্ঞানী ও আল্লাহওয়ালা লোকের সংসর্গে থাকা । আল্লাহ্‌র ওয়াস্তে মুসলমানদের প্রতি সদয় হও । তোমরা বড়ই বিপজ্জনক অবস্থায় রহিয়াছ। তোমাদের সংশোধিত হওয়া একান্ত প্রয়োজন হইয়া পড়িয়াছে। এখন একটি কথা জানিয়া লউন-_দুনিয়াদারগণ যেমন উপরোক্ত দুই ভাগে বিভক্ত। তদ্রুপ দ্বীনদারগণও আখেরাত বর্জনের পরিপ্রেক্ষিতে দুই ভাগে বিভক্ত। যাহেরওয়ালা এবং. বাতেনওয়ালা। ধর্মপরায়ণ লোকদের ত্রুটি ঃ দ্বীনদারদের মধ্যে একটি বাহ্যিক ক্রুটি এই পরিলক্ষিত হইতেছে যে, তাহারা এমন কতকগুলি ধর্মকর্ম বর্জন করিয়া বসিয়াছে, যাহা বর্জন করা তাহারা ধর্মীয় ডডখড.21110001109.0010

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।