তায্কীরুল্ আখেরাহ্ ১৬১ এই ভাবিয়া তিনি এক বিকট টীৎকার করিয়া বেহুশ হইয়া পড়িলেন। বস্তৃত কোন বিষয়ের চিন্তা মনে প্রবল থাকিলে অবস্থা এইরূপই হইয়া থাকে। জনৈক কবি কেমন সুন্দর বলিয়াছেন ঃ ৬১১ 291২ ০৪১ 31 ২৯০ ৯1১ 48৬ 5 ভঠ5991৯ ও ১৮৫৪ ০৮৯ ১4৫০ “আমার আহত প্রাণে এবং জাগ্রত চক্ষুতে তুমিই বিরাজমান, দূর হইতে যাহাকিছু আমার দৃষ্টিগোচর হয়, তাহাকেই তুমি বলিয়া মনে করি।” হাদীস শরীফে আরও একটি ঘটনা বর্ণিত আছে। একবার হযরত রাসূলুল্লাহ (দঃ) জুমুআর দিন মসজিদে খোত্বা পাঠ করিতেছিলেন। আর কেহ কেহ ইতস্তত ঘুরাফেরা করিতেছিল। তিনি তাহাদিগকে বসিবার জন্য 1১-4২। “তোমরা বস” বলিয়া নির্দেশ দিলেন। জনৈক ছাহাবী এ সময় দরজা দিয়া মসজিদে প্রবেশ করিতেছিলেন। হুযূরের 1১421 শব্দটি শ্রবণমাত্র তিনি দরজায়ই বসিয়া পড়িলেন। যদিও এই আদেশ তাহার জন্য ছিল না। কিন্তু হুযুরের হুকুমের প্রতি আনুগত্য অধিক প্রবল থাকায় দরজায়ই বসিয়া পড়িলেন। হুযূরের আদেশ যাহার উদ্দেশ্যেই হউক না কেন, শ্রবণমাত্র প্রতিপালিত না হওয়া পছন্দ করিলেন না। মুসলমান! তোমাদের মধ্যে আনুগত্যের রুচিও নাই, মহববতও নাই। তোমাদের মধ্যে সত্যিকারের কামনা এবং মহব্বত পরিলক্ষিত হইতেছে না। কামনা এবং মহব্বত থাকিলে কখনও তোমাদের মনে ইত্যাকার উদ্ভট প্রশ্ন ও সন্দেহের উদয় হইত না। বস্তৃত আলোচ্য আয়াতটিতে শুধু দুনিয়ার অনুরাগ এবং আখেরাতের প্রতি বিরাগের নিন্দা করাই আল্লাহ্ তা'আলার উদ্দেশ্য। ইহাদের স্তর বিভিন্ন, দুনিয়ার প্রতি যেই স্তরের অনুরাগ থাকিবে, আখেরাতের প্রতি বিরাগও সেই পর্যায়েরই হইবে এবং ইহাদের প্রতি নিন্দাবাদ এবং তিরস্কারও তদ্রুপই হইবে। যদি দুনিয়া প্রিয় এবং আখেরাত বর্জনীয় বূলিয়া আন্তরিক বিশ্বাসের পর্যায়ে হয়, তবে সে অনন্তকাল দোযখের শাস্তি ভোগ করিবার উপযোগী হইবে । কেননা, এরূপ বিশ্বাস কুফরী । আর যদি আখেরাতের প্রতি আন্তরিক বিশ্বাস থাকে, কিন্তু তদনুযায়ী আমল না করে, তবে তাহা ফাসেকী এবং ইহার ফলে এক নির্দিষ্টকাল পর্যন্ত শাস্তি ভোগ করিবে । ফলকথা, বিশ্বাসের যেমন প্রয়োজন, তদ্রুপ আমলেরও প্রয়োজন রহিয়াছে । এই বিশ্বাস নিখুত রাখিতে হইবে, বিশ্বাস দুরুস্ত থাকিলে আমলের প্রয়োজন নাই__এরপ বিশ্বাস করা মারাত্মক। বিশ্বাস ও আমল নিজ নিজ স্তরে স্বতন্ত্র বিষয়। আমরা সুন্নী সম্প্রদায়; সুতরাং আমরা উভয় বস্তুকেই প্রয়োজনীয় মনে করি। ছগ্ীরা গুনাহের প্রতি বেপরোয়া হওয়ার কুফল £ বিশ্বাস দুরুস্ত রাখিয়া আমল না করার শাস্তি যদিও কুফরীর স্তরে নহে, তথাপি এই স্তরও অবহেলার যোগ্য নহে। ইহাতে নিশ্চিন্ত থাকিবেন না; বরং ইহা ছগীরা গুনাহ হইলেও নিশ্চিন্ত হওয়ার বিষয় ছিল না। ভাবিয়া দেখুন, ক্ষুদ্র একটি অগ্নিকণা কি সর্বনাশ ডাকিয়া আনে! দুঃসাহসিকতার সহিত অবিরত ছগীরা গুনাহে লিপ্ত থাকাও ভীষণ ক্ষতির কারণ। যিনি ছগীরা গুনাহ্কে বড় কিছু মনে করেন না, তিনি এখান হইতে যাইয়া ক্ষুদ্র একটি অগ্নি-কণা নিজের ঘরের চালে রাখিয়া দেখুন, অল্পক্ষণের মধ্যে কি কাণ্ড ঘটাইয়া দেয়। এইরূপে ছগীরা গুনাহও সর্ববিধ নেক কাজকে বিনাশ করিয়া দিতে পারে, যদ্রুপ একটি ক্ষুদ্র অগ্রিস্কুলিঙ্গ সমস্ত ঘরকে ভ্বালাইয়া ছাই করিতে পারে। দ্বিতীয় স্তরের গুনাহ্ আখেরাত বর্জন। অর্থাৎ, আখেরাতের প্রতি বিশ্বাস ঠিক রাখিয়া তদনুষায়ী আমল না করা, যদিও এই গুনাহের স্তর কুফরী হইতে নিম্নে, কিন্তু তদ্রপ আমল করাও ভীষণ যুলম বা অন্যায়। বিশেষত কুফরী হইতে ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।