Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তায্কীরুল্‌ আখেরাহ্‌ ১৫৭ খোদার নিকট চাহিতে পারি নাকি? সে আকবর বাদশাহ্‌কে লক্ষ্য করিয়া বলিল £ “তোমার দয়ার প্রয়োজন নাই, আমি তাহার নিকট হইতেই চাহিয়া লইব। তিনি তোমাকে লাখে লাখে দিতেছেন _ আমাকে দিবেন না কেন£” প্রকৃত তওহীদের ইহাই ফলঃ ০৯১০ ০৯ ৫১ ৪১১৪ ১৪৪ বি 4০৯০০ ১৪০ ৪ ০৪ ব্ী ৮৯ ১৪৩ ২৯৯৯ ১৩৪ পা এইই 2০১১১৩৭১০৯০) আগা “তওহীদে বিশ্বাসী ব্যক্তির পদতলে ধন-সম্পদ স্তুগীকৃত রাখিয়া দাও না কেন, হিন্দী তরবারি তাহার মাথার উপর ধারণ কর না কেন, সে ধন-সম্পদের লোভও করিবে না এবং তরবারির ভয়েও কম্পিত হইবে না। ইহাই তওহীদের ভিত্তি ।” চিন্তা করিলে দেখা যাইবে, আকীদা সম্বন্ধীয় মাসআলাসমূহে নাজাতের উদ্দেশ্য ছাড়া আরও অনেক উদ্দেশ্য কর্ম সম্বন্ধীয়ও রহিয়াছে। সুতরাং আমলের সঙ্গে যখন এল্মের এরূপ অবিচ্ছেদ্য সম্পর্ক রহিয়াছে, অতএব, মৌলবী শাববীর আহমদ ছাহেব আখেরাতের অস্তিত্ব সন্বন্ধে যে বর্ণনা দিয়াছেন, তৎসঙ্গে আমলের বর্ণনার প্রতি গুরুত্ব দেওয়াও প্রয়োজন মনে করিতেছি । আলেমদের সংসর্গের প্রয়োজনীয়তা ঃ আলেমদের সংশ্রব সংসর্গের প্রয়োজনীয়তা বুঝাইবার উদ্দেশেই আমি আমার পঠিত আয়াতটি অদ্যকার ওয়াষের বিষয়বস্তুরূপে অবলম্বন করিয়াছি। এই আয়াতটি আমলকেও প্রয়োজনীয় বলিতেছে। এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা অভিযোগ করিতেছেন, মানুষ দুনিয়ার মহব্বতে মস্ত রহিয়াছে এবং আখেরাতকে ছাড়িয়া দিয়াছে। দুনিয়ার মহববতের অর্থ দুনিয়াকে ধর্মের উপর প্রাধান্য দান করা এবং আখেরাতের চিন্তা আদৌ না থাকা। দুনিয়ার প্রতি আসক্ত কেহ কেহ সাধারণত কেবল দুনিয়া অর্জনকেই সংসারাসক্তির অন্তভুক্ত মনে করিয়া এই শিক্ষার প্রতিও বিদ্রুপ করে এবং এই শিক্ষাপ্রাপ্তদের দৃষ্টান্ত বর্ণনায় বলেঃ কোন এক বাদশাহর দরবারে আলেমদের প্রাধান্য ছিল। বাদশাহ্‌ তাহাদের মরজী অনুসারে চলিতেন। একদিন মৌলবী ছাহেবগণ বাদশাহ্‌কে বলিলেন £ “বাদশাহ নামদার ! এই সৈন্য-সামস্ত ও আমলা-কর্মচারীর ঝামেলায় ফায়দা কি? অনর্থক ব্যয়বাহুল্য। সমস্ত সৈন্য বরখাস্ত করিয়া দেওয়া উচিত।” বাদশাহ তাহাই করিলেন। শক্র-রাজা যখন জানিতে পারিল যে, অমুক বাদশাহ সৈন্যবাহিনীকে বরখাস্ত করিয়া দিয়াছে, তৎক্ষণীৎ তাহার রাজ্য আক্রমণের উদ্দেশ্যে সীমান্তে সৈন্য সমাবেশ করিল। বাদশাহ মৌলবী ছাহেবগণকে ডাকিয়া বলিলেন £ “শত্র-রাজা আমার রাজ্য আক্রমণের উদ্দেশ্যে সসৈন্যে সীমান্তে আসিয়া পৌঁছিয়াছে।” মৌলবী ছাহেবগণ বলিলেন ৫ “কোন চিন্তা নাই, আমরা আপোষে মীমাংসা করিয়া দিব।” তাহারা যাইয়া শক্রপক্ষকে বুঝাইলেন ঃ “ইহা বড় নিন্দনীয় কাজ। পরের রাজ্য কাড়িয়া লওয়া ভয়ঙ্কর পাপজনক। এমন জঘন্য কাজ করা উচিত নহে।” শক্র কি কখনও উপদেশ শুনিয়া রাজ্যলোভ ত্যাগ করিতে পারে ? অগত্যা তাহারা বিফল মনোরথ হইয়া ফিরিয়া আসিলেন এবং বাদশাহকে বলিলেনঃ “সে তো উপদেশ মানে না, আপনিই ছাড়িয়া দিন। আপনার রাজ্য গেল, তাহার ঈমান গেল।” এইরূপে মৌলবীদের কথামত চলিতে গেলে ঘর-বাড়ী ছাড়িয়া বসিতে হইবে। আমি কসম করিয়া বলিতে পারি-__এসমস্ত দুনিয়াদার লোক আলেমদের সংস্পর্শে আসিতেছে না বলিয়া তাহাদের প্রতি এমন দোষারোপ করিতেছে । আলেমদের সংসর্গে থাকার জন্য কিছু সময় বাহির করিয়া লও | অধিক নহে, অন্তত চল্লিশ দিনই হউক। ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।