১৫৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া “গায়ক এবং শরাবের আলোচনা কর, কিন্তু যমানার রহস্যসমূহের অনুসন্ধান করিও না। এই ধাধা কেহই বুদ্ধিবলে খুলিতে পারে নাই। কাহারও দ্বারা কোন সময় ইহা খোলা সম্ভবও হয় নাই।” ইহার চেয়ে মারাত্মক ব্যাধি_-কোরআন ও হাদীসের সাহায্যে পার্থিব বিদ্যার প্রমাণ ও বিশ্লেষণ করার প্রয়াস পাওয়া। আজকাল বিজ্ঞান সংক্রান্ত কোন মাসআলা শুনিলেই তাহা কোরআন মজীদের সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করা হয়। কোরআনে মজীদের মধ্যে বিজ্ঞান ও দর্শনের বিষয় অনুসন্ধান করা এবং গ্রহ-নক্ষত্রাদির তথ্য খোজ করা বাতুলতা বৈ আর কি হইতে পারে? গ্রহ-নক্ষত্রাদি সম্বন্ধে কোরআনে যাহাকিছু বর্ণিত হইয়াছে তাহা কেবল তওহীদের প্রমাণের জন্যই আসিয়াছে। ইহা সম্বন্ধে কোরআনে অধিক বিস্তারিত অনুসন্ধানের প্রয়োজন নাই। মোটামুটি জ্ঞানই যথেষ্ট। যেমন, একজন নিরক্ষর বেদুইন আল্লাহ্র অস্তিত্বের প্রমাণ গ্রহণ করিয়াছিল ঃ ০৪০3 09) ০৪ 5515 পু) ৩ ৩৫ ৯০ এ ০6 4৪ হা ০০১ ১ 5 ০৫৫ এ হল ও5 “উটের বিষ্ঠা উটের সন্ধান দেয়, পদচিহৃ কাহারও হাটিয়া যাওয়ার প্রমাণ দেয়। তবে এই কক্ষপথবিশিষ্ট আসমান, প্রশস্ত গিরিপথবিশিষ্ট যমীন আল্লাহ্ তা'আলার অস্তিত্বের প্রমাণ দিবে না কেন?” কোরআন মজীদে বিজ্ঞান ও দর্শনের অনুসন্ধান করা ঠিক “তিবেব আকবর গ্রন্থে জুতা সেলাইয়ের প্রণালী অনুসন্ধান করারই অনুরূপ। কোরআন মজীদ “তিবেব আকবর ।” ইহা জুতা সেলাইয়ের কিতাব নহে। কোরআন মজীদের মধ্যে আধ্যাত্মিক শিক্ষা এবং নফসের সংশোধন- প্রণালী পাওয়া যাইবে। বিজ্ঞান ও দর্শনের অনর্থক আলোচনার সহিত কোরআনের কি সম্পর্ক? “তওহীদ” প্রমাণের উদ্দেশে যদি কোন বিজ্ঞান সংক্রান্ত মাস্আলা লইয়া প্রয়োজন পরিমাণ আলোচনা কোরআনের মধ্যে হইয়া থাকে, তবে সে সম্বন্ধে কোন কথা নাই। কিন্তু কোরআন মজীদকে বিজ্ঞানের গ্রন্থ মনে করা মহাভুল। খোদার সন্তা ও গুণাবলী সম্বন্ধে এবং জগতের যাবতীয় পদার্থের তত্ব সম্বন্ধে ছাহাবায়ে কেরাম কোন প্রকার আলোচনা না করাতেই বুঝা যায়, এসমস্ত বিষয় প্রয়োজনের বাহিরে । কোন সত্যিকারের মুসলমানের সঙ্গে এসমস্ত বিষয়ের কোন সম্পর্ক নাই। সুতরাং সে সমস্ত এল্মই কাম্য, যাহার পরিণামে কোন কর্মগত উদ্দেশ্যও রহিয়াছে। যেমন, তকদীরের মাস্আলা এবং আল্লাহ্ তা'আলার অবতরণ সম্বন্ধীয় হাদীসে আপনারা বুঝিতে পারিয়াছেন। তওহীদের উদ্দেশ্য সম্বন্ধে আল্লাহ্ তা'আলার বাণী হইতেও এইরূপ বুঝা যাইতেছে ঃ ০ 201 251 28195 ও. এই সুরার মধ্যে আল্লাহ্ তা'আলার সত্তা ও গুণাবলী সম্বন্ধে বর্ণিত হইয়াছে। ইহার উদ্দেশ্য এই যে, যখন খোদা তাঁআলাকে এইরূপে বুঝিতে পারিবে, তখন লোভে কিংবা ভয়ে খোদা ভিন্ন অন্য কাহারও প্রতি লক্ষ্য করিবে না। অফিসারের নৈকট্য-প্রাপ্ত ব্যক্তি যেমন প্রজাসাধারণকে ভয় করে না, তদ্রুপ এক খোদার উপাসক খোদা ভিন্ন অন্য কাহাকেও ভয় করে না। এক সময় জঙ্গলের মধ্যে ভ্রমণকালে কোন এক গ্রাম্য লোকের সহিত আকবর বাদশাহের বন্ধুত্ব হইয়া গেল। আকবর তাহাকে বলিলেন ঃ কোন সময় প্রয়োজনবোধ করিলে দ্বিধাহীনভাবে আমার বাড়ীতে চলিয়া যাইও । একদা সে কোন প্রয়োজনে আকবরের দরবারে আসিয়া দেখিল, তিনি নামায পড়িতেছেন এবং নামাযান্তে দোআ করিতেছেন। গ্রাম্য লোকটি যখন দেখিল যে, বাদশাহ স্বয়ং খোদার নিকট প্রার্থনা করিতেছেন। তখন সে ভাবিল, তবে আমি বাদশাহের নিকট না চাহিয়া ড্৮ড.21110001109.0010
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।