১২ মাওয়ায়েষে আশ্রাফিয়া দুই একটি গীবতই থাকিয়া যায়। যাহা পারলৌকিক শাস্তির জন্য যথেষ্ট হয়। সমস্ত কৃত কাজ ধুলিসাৎ হইয়া যায়। যেস্থানে ছিল আবার সেস্থানে আসিয়া দাড়ায়। যেমন, সেই দুষ্ট ঘোড়া উক্ত পথিককে পুনরায় প্রথম মঞ্জিলে আনিয়া রাখিয়া দিল। অনুরূপভাবে সফরের দুষ্টামির ফল এই বদভ্যাস পুনরায় আমাদিগকে তদ্রুপ অপমানজনক গহ্বরে আনিয়া ফেলে। এমন অসতর্কতা এবং বিবেকহীনতা সাক্ষাৎ খোদার গযব! ইহার একমাত্র কারণ দুনিয়ার অস্থায়িত্বের বিশ্বাস অন্তরে উপস্থিত নাই, আক্ষেপ তো ইহারই। আর আমরা যে আয়ুপথের সফর ও উহার দূরত্ব অতিক্রম করিয়া চলিয়াছি, সেই সফরের অনুভূতিরই অভাব, অথচ এই অনুভূতি থাকা ছিল একান্ত প্রয়োজনীয়। আমরা এতটুকু বুঝি না যে, দুনিয়াতে আমরা মুসাফির । আমাদের গন্তব্য পথ বহুদূর ; বরং নিজদিগকে আমরা দুনিয়ার স্থায়ী অধিবাসী মনে করিতেছি। বস্তুত কালের গতির পরিপ্রেক্ষিতে আমরা সর্বক্ষণ মুসাফির সুতরাং আমরা যেমন স্থানীয় গতি হিসাবে নিজেকে মুসাফির মনে করি, তদ্রুপ কালের গতি হিসাবেও মুসাফির মনে করা উচিত। প্রভেদ শুধু এই যে, আখেরাতের সফরকে স্থানের গতি হিসাবে সফর বলা হয় না এবং এই প্রভেদের ভিত্তিতেই এবাদতের বিধান ও আহ্কামে পরিবর্তন ঘটে। স্থানের গতিভিত্তিক সফরকেই ফেকাহ্শান্ত্রে সফর বলা হয়। আপনারাও দিবারাত্র ইহাকেই সফর বলিয়া থাকেন। সুতরাং আপনারা এক স্থান হইতে অন্যত্র সফরে বাহির হইলে নামায কছর করার হুকুম বর্তে এবং আপনাদিগকে “মুসাফির বলা হয়। অন্যথায় “মুকীম' বলা হয়। পক্ষান্তরে হুযূর (দঃ) যেই হিসাবে আপনাদিগকে সার্বক্ষণিক মুসাফির বলিয়াছেন, ইহার ভিত্তিতে শরীঅতের আহ্কামের পরিবর্তন ঘটে না। তাহার জন্য কছরের অর্থাৎ, চারি রাকাআত ফরয নামাযকে দুই রাকাআত পড়ার বিধান নাই। ইহা খুব মনোযোগের সহিত শ্রবণ করুন। পাছে নফস এবং শয়তান ধোকা না দেয় যে, হাদীস অনুযায়ী আমরা যখন মুসাফির সাব্যস্ত হইয়াছি, তখন কছরই আদায় করিব। দুই রাকাআতের স্থলে চারি রাকাআত কেন পড়িব? আল্লাহ্র দান বান্দা গ্রহণ করিবে। দুই রাকাআত হইতে তো অব্যাহতি পাওয়া গেল। যেমন, এক মূর্খের কাহিনী--সে সকল অবস্থায়ই কছর পড়িত। কেহ তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি সকল অবস্থায় কছর পড়েন, ইহা তো ফেকাহ্শাস্ত্রের স্পষ্ট বিরোধিতা । সে উত্তর করিল, আমার কার্য ফেকাহ্র বিরোধী হইলেও হাদীসের অনুরূপ। কেননা, স্বয়ং রাসূলুল্লাহ্ দেঃ) আমাদিগকে ১.০ ১ অর্থাৎ, “পথচারী” বলিয়াছেন এবং আমাদের দুনিয়ায় অবস্থানকে সফর বলিয়াছেন। অতএব, আমি কছর পড়িয়া এমন কি অন্যায় কাজ করিতেছি? এইরূপে, আর এক ব্যক্তি এক মাইল পথ অতিক্রম করার প্রয়োজন হইলেও কছর পড়িত। কেহ তাহাকে বলিল, “আপনার এই কাজ তো বিচিত্র এবং অভিনব। ফেকাহ্শান্ত্রের বিপরীত। কোন মায্হাবেই এক মাইলের সফরে কছরের বিধান নাই। .কেহ ইহাকে সফরের পথ বলিয়া সাব্যস্ত করেন নাই।” সে উত্তর করিল ঃ স্বয়ং কালামুল্লাহ্র প্রকাশ্য দলিল বিদ্যমান থাকিতে কোন ইমামের মত কেন গ্রহণ করিব? আল্লাহ্ বলেন, ০৯১%। ৬৪ ৫১০৯ 193 “যখন তোমরা যমীনের উপর চল।”-_ ইহার চেয়ে অধিক দলিল আর কি হইতে পারে? যমীনের উপর চলা এক মাইল পথেও হইতে পারে। সুতরাং এই আয়াতের নিদেশানুসারে আমি কছর পড়িভেছি। জিজ্ঞাসাকারী লোকটি বলিল, .১১৩3। ৬৪ ১ -এর অর্থ যখন যমীনের উপর বিচরণ করা, তখন আপনি গৃহ হইতে মসজিদে আসিয়াও তো কছর পড়িতে পারেন। কেননা, আয়াতে কোন ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।