Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ মাওয়ায়েষে আশ্রাফিয়া খোদা পর্যন্ত পৌঁছিবার সঠিক পন্থা ৪ আমাদের মনে চাহিদা বা কামনা নাই, তাহা থাকিলে আনুগত্য অবলম্বনে বা অনুসরণে নিজকে হেয় করাকেও গৌরবের বস্তু মনে করা হইত। কেহ কাহারও প্রতি আশেক হইলে প্রেম-পাত্রী যদি প্রেমিককে বলেন ঃ “সর্বাঙ্গের কাপড়-চোপড় খুলিয়া লেঙ্গুট পরিধান কর, তবেই মিলন হইবে ।” আল্লাহ্‌র শপথ, তথ্ক্ষণাৎ সে তাহা করিবে; লেঙ্গুট পরিধান করিতে তাহার কিছুমাত্র দ্বিধা হইবে না। সমস্ত লজ্জা-শরম ত্যাগ করিয়া বসিবে, কিন্ত খোদার জন্য কেহ এরূপ করিতে প্রস্তুত হয় না। অথচঃ ২১৯ 191 31 ০৫ ০০৪৫ ০৫ - ১2 ল| 0115 লু ৬৬০ ৪৪ “মাওলার প্রেম কি লায়লার প্রেম হইতে কম ? তাহার প্রেমে বলের মত দলিত হওয়াও উত্তম ।” ইহার একটি জীবন্ত দৃষ্টান্ত দেখুন, রাসায়নিকদের অবস্থার প্রতি লক্ষ্য করুন। সকলেই জানে, তাহারা বিবস্ত্র ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। কিন্তু সাধারণ শ্রেণীর লোক ছাড়াও রাজা-বাদশাহগণ পর্যস্ত একটি পুরাতন ও অপরিষ্কার হুক্কা হস্তে তাহাদের পাছে পাছে ঘুরিয়া বেড়ায়, যদিও তাহারা সত্যিকারের রাসায়নিক নহে। “আল্লাহ আকবর !” এই স্বর্ণ প্রস্তত প্রণালীর জন্য তাহারা নিজের সুখ-শান্তি এবং মান সম্মান পর্যন্ত বিনষ্ট করিয়া দিয়াছে! কিন্তু যে সমস্ত মহাপুরুষ প্রকৃতপক্ষে লৌহকে স্বর্ণে পরিণত করিতে পারেন, তাহাদের কাছেও কেহ ঘেঁষিতে চায় না। তাহাদের পশ্চাতে ঘুরিয়া বেড়াইলে বিস্ময়ের কিছুই নাই। কেননা, স্বর্ণ প্রস্তুতকারক বাস্তবিকপক্ষে তাহারাই। সারকথা এই যে, আপনারাও ছাহাবায়ে কেরামের সহিত সম্পর্ক স্থাপনপূর্বক তাহাদের উছিলা৷ অন্বেষণ করিলে নির্ঘাত কৃতকার্য হইবেন। কেননা, খোদার দরবার পর্যন্ত পৌঁছিবার সঠিক পন্থা- প্রদর্শক একমাত্র তাহারাই। যদ্ুপ পিপীলিকা কবুতরের পা ধরিয়া পবিত্র কা'বা শরীফে পৌঁছিতে সক্ষম হইয়াছিল, তদ্রুপ আমরাও ছাহাবায়ে কেরামের পা ধরিয়া আল্লাহ্‌র দরবার পর্যন্ত কেন পৌঁছিতে পারিব না? গৌঁছিতে পারিব--অবশ্যই পৌঁছিতে পারিব। ছাহাবায়ে কেরামের উছ্িলা হাছিল করিলে হযরত রাসূলুল্লাহ্‌ ছাল্লাল্লাহু জালাইহি ওয়াসাল্লামের উছিলা লাভ করা যায়। সুতরাং সফলতা লাভ করা স্থির নিশ্চিত। বন্তত মা'রেফাত এবং এল্মের বদৌলতই ছাহাবায়ে কেরাম এরূপ মর্যাদা লাভ করিয়াছেন। এল্ম ও মা'রেফাতৈর মর্যাদা অনেক উচ্চ । এল্ম ও মা'রেফাত বস্তু বলিয়া গণ্য না হইলে জগতে কোন বন্তই নাই বলিতে হইবে। উপরে বর্ণিত হইয়াছে যে, ইহার সম্পর্কও আমলেরই সহিত। আমল ব্যতিরেকে এল্ম ও মারেফাতের এমন কোন উপকারিতা নাই। কিন্তু আজকাল তালেবে এল্মদের মধ্যে কিছু কিছু এল্‌্মের অহংকার দেখা যাইতেছে। তাহারা মনে করিতেছে, অর্জিত এলম তাহাদের বিরাট সম্পদ। এল্মের পরিপ্রেক্ষিতে তাহারা যেন এক বিশেষ মর্যাদা প্রাপ্তির অধিকারী হইয়াছে। আকীদা তাহাদের অবশ্যই নিখুত আছে, কিন্তু আমল ঠিক নাই। মহা প্রমাদ এই যে, তাহারা শুধু জ্ঞান এবং বিশ্বাস অর্জন করাকেই প্রধান বিষয় মনে করিয়া থাকে । আমলের প্রতি আদৌ ভুক্ষেপ নাই। আমি তাহাদিগকে বলি £ “তোমরা আকীদা ও বিশ্বাসের গৌরবে আমল ঠিক করিতেছ না। বস্তত এল্ম এবং মারেফাতের পরে হইলেও আমলই মুখ্য বিষয়। সবকিছুই আমলের উপর নির্ভরশীল $ কনৌজে এক আহ্লে-হাদীস ভদ্রলোকের সহিত আমার সাক্ষাৎ হইলে সে বলিতে লাগিল ঃ “জনাব! আমরা শুধু নামাযের বিশেষ বিশেষ কয়েকটি ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।