১৫০ মাওয়ায়েষে আশ্রাফিয়া বলিলঃ “থাকার জন্য একটি বাড়ীও আবশ্যক ।” উত্তর হইল, “জীকজমকপূর্ণ বিরাট অট্টালিকাও তোমার জন্য বিদ্যমান রহিয়াছে।” সে বলিল ঃ “তারপর একটি রাজত্বও হওয়া দরকার।” বাদশাহ বলিলেন ঃ “রাজত্বও হাঁধির, সিংহাসনে বস এবং সানন্দে রাজকার্য পরিচালনা কর।” ভাই এসমস্ত জিজ্ঞাসাবাদ করিয়া বাদশাহ্কে বলিল ঃ “তবে আমি পায়জামাই কেন পরিব? এক পায়জামা পরিধানেই যখন এত ঝামেলা, তখন তাহাতে আমার প্রয়োজন নাই। আমি বেশ আরামে আছি।” ফলকথা, ধাহারা আল্লাহ্ওয়ালা, তাহারা এসমস্ত বহিরাড়ম্বরের ধার ধারেন না। সাদাসিধা জীবন যাপন করিয়া এবাদতে মশ্গুল থাকেন। তাহাদের অন্তরে এসমস্ত সাজ-সরঞ্জামের কোন মর্যাদাই নাই। কোন এক বুযুর্গ লোক জনৈক বাদশাহ্কে জিজ্ঞাসা করিলেন £ যদি আপনি কোন স্থানে যাইয়া পথ ভুলেন এবং দিশাহারা হইয়া ঘুরিতে ঘুরিতে তৃষ্ণার্ত হইয়া পড়েন, তখন কোন একজন লোক যদি আপনাকে বলে, আমি এক গ্রাস পানি অর্ধেক রাজত্বের বিনিময়ে বিক্রয় করিতে পারি। আপনি তদবস্থায় তাহা খরিদ করিবেন কি? বাদশাহ বলিলেন ঃ “নিঃসন্দেহ, আমি তখন অর্ধেক রাজত্বের বিনিময়েই তাহা খরিদ করিব।” বুযুর্গ লোক আবার বলিলেন ঃ আচ্ছা, যদি এইরূপে কোন দিন আপনার প্রস্রাব বন্ধ হইয়া আপনি মরণীপন্ন হইয়া পড়েন এবং কেহ তখন আসিয়া আপনাকে বলে, “আমি অর্ধেক রাজত্বের বিনিময়ে প্রস্রাব খোলাসা করিয়া দিতে পারি, আপনি কি তাহাতে সম্মত হইবেন ?” বাদশাহ্ বলিলেন £ “নিশ্চয় ।” বুযুর্গ লোক তখন বলিলেন ঃ এখন ভাবিয়া দেখুন, আপনার রাজত্বের মুল্য কতটুকু-_এক গ্লাস পানি এবং একবারের প্রস্রাব। এই মূল্যের বস্তু লইয়া এত গর্ব ও অহংকার করা এবং অন্যান্য লোককে ঘৃণার চক্ষে দেখা ও হীন মনে করা কতটুকু সঙ্গত বলা যাইতে পারে? এখান হইতেই আজকালের উন্নতির অবস্থা হয়তো বুঝিতে পারিয়াছেন। আমি উন্নতি করিতে নিষেধ করিতেছি না; বরং উন্নতি আমি খুবই পছন্দ করি। কিন্তু একজন মুসলমানের পক্ষে যেরূপ উন্নতি করা উচিত, আমি তদ্রুপ উন্নতি চাই। এমন উন্নতি আমি কখনও পছন্দ করি না, যাহার পশ্চাতে পড়িয়া ধর্মকেই ভুলিতে হয় এবং আল্লাহ্র কল্পনাও আসে না। যাহারা আল্লাহকে চিনিয়া লয়, তাহারা দুনিয়াকে মোটেই ভালবাসে না। ১১৩ «৪1 ০৮১৮৯৬১১১৭১ ১১১১৪৮১৫417 ০৮৯৩০৯০১1১১ 45 ০45 0 5 ” “যে ব্যক্তি তোমাকে চিনিতে পারিয়াছে, তাহার আবার জীবন, সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের সহিত কি সংশ্রব £” টি: আল্লাহ্ওয়ালার দুনিয়া 3 তাহাদের দৃষ্টিতে দুনিয়ার অস্তিত্ব তৃণখণ্ডের চেয়ে অধিক নহে। শিশুরা মাটির খেলাঘর এবং বিভিন্ন প্রকার খেলনা প্রস্তুত করিয়া থাকে। বোধমানগণ ইহা দেখিয়া হাসেন এবং বালক-বালিকাগণকে দেখাইয়া বলেনঃ এই পাগলদের কাগ্ু-কারখানা দেখ। এইরূপে আল্লাহ্ওয়ালা আরেফগণ আপনাদের সুউচ্চ অক্টালিকাসমূহ দেখিয়া আপনাদিগকে ইহার মোহ ত্যাগপূর্বক পরলোকের প্রতি উৎসাহ প্রদান করিয়া থাকেন। আপনাদিগকে ইহার মোহ ত্যাগপূর্বক পরলোকের প্রতি লক্ষ্যহীন দেখিলে আপনাদের অবস্থার প্রতি তাহারা হাসেন এবং আফসোস করিয়া বলেন ঃ 59550 ০94০ ১১০০৩ এ 7১৮৮ তি ০29১:5৫0 ১১ “হে মন! এই মিথ্যা প্রাসাদে শিশুদের মাটির খেলার ন্যায় আর কতকাল খেলা করিবে ?” ফ্খড.21170001109.0010
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।