Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া একটি পিপীলিকা দরিদ্র এবং দুস্থ। হজ্জ করিতে যাওয়ার ইচ্ছা করিল। কিন্তু তাহার নিকট পথের সম্বল কিছুই ছিল না। এই চিন্তায় সে অস্থির ছিল। হাজীদের নিকট উপায় জিজ্ঞাসা করিল। হাজীরা বলিল ঃ জাহাজে এত দিন ভ্রমণ করিতে হয়। আবার উটের পিঠে, এতদিন সফর করিতে হয়। তারপরে সহস্র সহস্র মাইলের সফর শেষ হয়। ইহাতে বড়ই কষ্ট করিতে হয়। সহস্র মাইলের সফর। শত শত টাকা ব্যয়। চোর-ডাকাতের ভয়। জীবনের আশঙ্কা । মোটকথা, ভীষণ কষ্ট সহ্য করার পরেই হজ্জ করা ভাগ্যে জোটে। বেচারা ইহা শুনিয়া একান্ত অস্থির ও নিরাশ হইয়া পড়িল। একদিকে দুর্দমনীয় আকাঙ্ক্ষা ও আগ্রহ, অপর দিকে নানাবিধ চিন্তা । এমতাবস্থায় হঠাৎ একজন পথপ্রদর্শক দেখিতে পাইল, ধাহার সম্বন্ধে বলা যাইতে পারে ঃ 033 42 ২৯০১ ০৯ ৬১১1 ০০০০০ - এ ১ ডান জি লজ “তোমার সাক্ষাংলাভই আমার প্রত্যেক প্রশ্নের উত্তর; নিঃসন্দেহে তোমার দ্বারাই ঘুশ্কিল আসান হইবে।” সে জিজ্ঞাসা করিল ঃ বল_ কেমন অবস্থা? বেচারা দুঃখ-চিন্তায় জর্জরিত অবস্থায় বসিয়া ছিল। একজন ব্যথার দরদী পাইয়া কিঞ্চিৎ শান্তি পাইল এবং বলিল ঃ হজ্জে যাওয়ার ইচ্ছা করিয়া- ছিলাম। অন্তর মহব্বতে ও আগ্রহে পরিপূর্ণ । কিন্তু পথের সম্বল বলিতে কিছুই নাই। এই কারণেই চিন্তান্বিত ও অস্থির হইয়া বসিয়া রহিয়াছি। আপনি যদি কোন উপায় বলিয়া দিতে পারেন আল্লাহ্‌র ওয়াস্তে বলিয়া দিন। সে বলিল ঃ “আচ্ছা, আমি একটি উপায় বলিয়া দিতেছি। তুমি গর্ব-অহংকার করিও না। গর্ব-অহংকারে উদ্দেশ্য সফল হয় না; বরং এরূপ জন সর্বদা বিফল হইয়া থাকে ।” পিগীলিকা বলিল ঃ আমি আপনার কথায় সর্বপ্রকারেই সম্মত আছি। ইতিমধ্যে একটি কবুতর জঙ্গলে আসিয়া শস্যবীজ আহরণ করিতে লাগিল। সে ব্যক্তি জানিত, এই কবুতরটি হরম শরীফে গমন করিবে। সে পিপীলিকাটিকে বলিল ঃ যদি তুমি কা'বা শরীফে যাইতে চাও, তবে এই কবুতরের পা জড়াইয়া ধর। গর্ব অহঙ্কার করিও না। হরম শরীফে যাইতে পারিবে। ১৮০০9 ১৫0 ছা ০925 256 ০৪ ৮৬০৪ ০2৮০9 4 ০৪ 4 ০০১1১ ০59৯ ২১৪ 9১ অনুসরণে লজ্জীর কারণ ঃ ধর্মীয় উদ্দেশ্য সাধনে কাহারও সহিত সম্পর্ক স্থাপন করিতে কিংব৷ অনুসরণে লজ্জা, গর্ব বা অহংকারবোধ করিও না। ইহা বিফলকাম হওয়ার প্রমাণ। কোন পথপ্রদর্শকের সহিত সংযোগ স্থাপনে লজ্জা বা অহংকারবোধ করিলে গন্তব্যস্থানে পৌঁছিতে পারিবে না। বিফলকাম হইয়া অর্ধ পথেই থাকিয়া যাইবে । মুসলমানদের মধ্যে এই বিষয়টির প্রয়োজনীয়তা অত্যধিক। কিন্তু মুসলমানদের মধ্যে অপরের অনুসরণে লজ্জাবোধ করিতে অনেককে দেখা যায়। ইহার কারণ আর কিছু নহে--তাহারা নিজকে বড় মনে করে ধনী এবং সম্মানী ধারণা করে। পক্ষান্তরে আল্লাহওয়ালাগণ প্রায়ই দরিদ্র এবং দুন্থ হইয়া থাকেন। কাজেই সাধারণ লোকেরা মনে করে- ইহাদের পদমর্যাদা নিম্ন । আ্ , অবস্থায় দুস্থ, পোশাক- পরিচ্ছদে মলিন। পক্ষান্তরে আমরা শ্রেষ্ঠ ধনী, মান-সম্মানের অধিকারী, আমাদের সঙ্গে ইহাদের সংযোগ কিরূপে সম্ভব £ আমরা তাহাদের সঙ্গে সম্পর্ক ও সংযোগ কেমন করিয়া স্থাপন করিব? আফসোস! এই ছোট-বড়র কল্পনাই শয়তানকে আল্লাহ্‌র দরবার হইতে বিতাড়িত করিয়া দিয়াছে। এক্ষেত্রে শয়তান তো কেবল ইহাই বলিয়াছিল যে, “আমার চেয়ে নিন্ন মর্যাদার একটি অস্তিত্বকে, যাহা আমার চেয়ে হেয় এবং নীচ, কেন আমি সজদা করিব £” এই গর্ব এবং অহংকারই তো ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।