Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া যদিও কতক এল্ম এমনও আছে যে, তদনুযায়ী আমল করার কথা ছাড়িয়া দিলেও শুধু জ্ঞানলাভ বা বিশ্বাস করার পরিপ্রেক্ষিতেও তাহা উদ্দেশ্যযুক্ত। এই কারণেই বৈজ্ঞানিকেরাও নিজ নিজ বিষয়ের দুইটি অংশ নির্ধারণ করিয়াছেন। এল্ম-_জ্ঞানলাভ সম্বন্ধীয় এবং কর্ম সন্বন্ধীয়। যথা, তিবব শাস্ত্রেরই ধরুন, সমগ্র জগতই এই বিভাগ স্বীকার করিতেছে এবং এই উভয় অংশই কাম্যও বটে; কিন্তু তথাপি গভীর দৃষ্টি করিলে দেখা যায়, সেই কাম্য এল্মও প্রকারাস্তরে কোন না কোন আমলের সহিত অবশ্যই সম্পর্ক রাখিতেছে। মনে করুন, খোদার একত্বে বিশ্বাস স্থাপন একটি উদ্োশ্য। কিন্তু আমলেও ইহার এমন বিশেষ ক্রিয়া রহিয়াছে যে, এই বিশ্বাস যেই স্তরের হয় আমলের সওয়াবও সেই স্তর পর্যন্ত বৃদ্ধি পায়। আরেফ এবং সাধারণ লোকের এবাদতের পার্থক্য ঃ আরেফ অর্থাৎ, ওলীয়ে কামেল ও ছাহাবায়ে কেরামের এবং আমাদের এবাদতের মধ্যে পার্থক্য হওয়ার ইহাই রহস্য । আওলিয়ায়ে কেরাম ও ছাহাবায়ে কেরামের এবাদত চাই কি আর্থিকই হউক কিংবা দৈহিক, উহার সমকক্ষ অন্য কাহারও এবাদত হইতে পারে না। ছাহাবায়ে কেরামের এবাদতের মধ্যে আমাদের তুলনায় কোন্‌ বিষয়টি অতিরিক্ত আছে? তাহা বিশ্বাস এবং খাটি নিয়ত ছাড়া আর কিছুই নহে। আওলিয়ায়ে কেরামের দুই রাকাআত নামায আমাদের দুই লক্ষ রাকাআতের চেয়ে উত্তম। কেননা, সেই দুই রাকাআতে বিশ্বাস ও খাটি নিয়ত এই পরিমাণ পাওয়া যায়, যাহা আমাদের এবাদতে কখনও উৎপন্ন হওয়া সম্ভব নহে। আমার হযরত গ্ীর ছাহেব কেবলা বলিয়াছেন ঃ “একজন ওলীর দুই রাকাআত নামায সাধারণ লোকের এক লক্ষ রাকাআত হইতে উত্তম।” হযরত ইহা ভুল বলেন নাই এবং ইহাতে বাড়াইয়া৷ বা অতিরঞ্জিত করিয়াও কিছু বলেন নাই। হযরত রাসূলুল্লাহ্‌ (দঃ) বলিয়াছেনঃ “আমার কোন ছাহাবী আধা সের পরিমাণ খাদ্য-শস্য খয়রাত করিলে উহা ওহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ খয়রাত করার চেয়েও অধিক সওয়াবের উপযোগী হইয়া থাকে ।” যদি এই হাদীসের ভিত্তিতে আধা সের শস্যের মোকাবেলায় আধা সের স্বর্ণ লওয়া যায় এবং তুলনায় ওহুদ পাহাড়ের প্রতি লক্ষ্য করা হয়, তখন উহার তুলনা বুঝিতে পারা যাইবে । আর যদি এইরূপে তুলনা করা হয় যে, অর্ধ সের শস্যের পরিবর্তে ইহার মূল্য সম্মুখে রাখিয়া স্বর্ণের মুল্যের সহিত তুলনা করা হয়, তবে তুলনায় আরও অধিক হইবে। আর এই সওয়াবের আধিক্য এল্মে মা'রেফাতের আধিক্যের কারণেই বটে। এই তুলনার সাহায্যে ছাহাবায়ে কেরামের এবাদত এবং আমাদের এবাদতের তুলনাও রুঝিয়া লওয়া যাইতে পারে। কেহ কেহ হয়তো বলিবেনঃ মৌলবী ছাহেবানও বিচিত্র মানুষ। কখনও এই হাদীসের কারণ মহব্বত এবং খাটি নিয়ত বলেন, আবার কোন সময় এল্ম ও মারেফাত বলেন, একই হাদীস দ্বারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মতলব উদ্ধার করিয়া থাকেন। ইহার উত্তরে বলিতেছি যে, মহব্বত ও খাটি নিয়তের প্রেরণা এল্ম এবং মা'রেফাত হইতেই হাছিল হয়। আর তাহা ছাহাবায়ে কেরামের মধ্যেই পাওয়া যাইত। সুতরাং মূল একই। ইচ্ছা হয় ইহাকে খাটি মহব্বত বলেন, ইচ্ছা হয় এল্ম ও মারেফাত বলেন। কবি কেমন সুন্দর বলিয়াছেন ঃ 85557021105 “আমাদের বর্ণনাভঙ্গি পৃথক, কিন্তু তোমার সৌন্দর্য মাধুর্য একই এবং আমাদের সকলে একই সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করিতেছি।” এই এল্ম ও মারেফাতের ফলেই তাহাদিগকে এমন বোধশক্তি ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।