Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আদ্দুনিয়া ওয়াল্‌ আখেরাহ্‌ ১১ সফরে যাত্রা করিল। অভ্যাসমত সে তাহার দুষ্টামি শুরু করিল, পায়খানা করিয়াই ঘুরিয়া তাহা শুকিতে লাগিল। ঘটনাক্রমে অপর এক পথিকের সহিত তাহার দেখা হইল। সে ঘোটকটির ভাবগতিক দেখিয়া বিস্মিত হইল। বলিল ঃ “আপনার ঘোড়াটি তো বিচিত্র ধরনের! এমন তো কোথাও দেখিও নাই, শুনিও নাই। আরোহী বলিল, ভাই, কি বলিব, হতভাগা ঘোড়াটি আমার জন্য মহাবিপদ হইয়া দাড়াইয়াছে। ইহার এই রোগের চিকিৎসার চেষ্টা করিয়া আমি ব্যর্থ হইয়াছি, কিন্তু হতভাগার সংশোধন হইতেছে না।” অতঃপর বিস্তারিত অবস্থা তাহাকে জানাইল। পথিক বলিল £ দেখ, আমি ইহার কেমন সুন্দর চিকিৎসা করিতেছি। এই বলিয়া সে নিজের ঘোড়াকে উহার পশ্চাতে লইয়া আসিল। দুষ্ট ঘোড়াটি পায়খানা করিয়াই যখন শুঁকিবার জন্য পিছনের দিকে ঘুরিত, তখনই লোকটি পশ্চাৎ দিক হইতে উহার মুখের উপর চাবুক মারিত, উহাকে মুখ ঘুরাইতেই দিত না। আল্লাহ্‌ আল্লাহ করিয়া এবার অনেক দূর পথ তাড়াতাড়ি শান্তির সহিত অতিক্রান্ত হইয়া গেল। কিছুদূর অগ্রসর হইয়া উক্ত পথিক অন্য পথ ধরিল এবং বলিল ঃ ভাই, আমার সাধ্যানুযায়ী এতক্ষণ আমি তোমাকে এই বিপদ হইতে রক্ষা করিয়াছি। এখন আমি বিদায় গ্রহণ করিতেছি। এখন তুমি জান আর তোমার ঘোড়া জানে। সে তাহাকে ধন্যবাদ দিয়া বিদায় করিয়া দিল। লোকটি চলিয়া যাইতেই: ঘোড়া পশ্চাৎ দিকে ঘুরিয়া দেখিল। যখন বিশ্বাস জন্মিল যে, লোকটি আর উহার পিছনে নাই, চলিয়া গিয়াছে। এখন আর কোন ভয় নাই, তৎক্ষণাৎ সেখানেই থামিল এবং পিছনের দিকে ফিরিয়া চলিল, আর যেই যেই স্থানে মলত্যাগ করিয়াছিল, কিন্তু শোকা হয় ঘোড়াটি নিবৃত্ত হইল না। তাহার সম্পূর্ণ সফরকেই সে ব্যর্থ করিয়া দিল। ইহা সেই পথিক বন্ধুর অনুগ্রহেরই ফল। তাহার এই অনুগ্রহ না হইলে তাহার সফর ব্যর্থ হইত না। ঘোড়ার অভ্যাস অনুযায়ী চলিতে থাকিলে যত পথ অতিক্রম করিত, তাহা যেই প্রকারে যত সময়েই হউক না কেন অকিক্রান্তই হইত। কিন্তু পথিক বন্ধুর অনুগ্রহের ফলে এতক্ষণের সমস্ত মেহনত-পরিশ্রম ব্যর্থ হইয়া গেল এবং যেখানে ছিল পুনরায় সেখানেই আসিয়া পৌঁছিল। "এ ১৪১ ১৪১৯” “যথা পূর্বং তথা প্রং” এর অনুরূপ হইয়া গেল। অথচ সফরের বন্ধু নিজের ধারণা অনুসারে তাহাকে যথেষ্ট অনুগ্রহ করিয়াছিল। কিন্তু সময় বিশেষে অনুগ্রহও নিগ্রহ অপেক্ষা নিকৃষ্ট হয়। এই ঘটনায় তাহা পরিষ্কারূপে দেখা গিয়াছে। বাস্তবিকপক্ষে এই ঘটনারই অনুরূপ আমাদের অবস্থা। এই দেখুন না, আমাদের বিলাসিতা ও আরাম-প্রিয়তা। এসমস্ত ঘটনা শ্রবণ করিয়া কেমন বিস্ময়বোধ করিতেছি এবং ঘটনায় পতিত ব্যক্তিকে কেমন পরিতাপজনক অবস্থায় মনে করিতেছি। কিন্তু নিজের প্রতি লক্ষ্য করিয়া দেখিতেছি না যে, আমরা স্বয়ং এই রোগের রোগী। উক্ত মুসাফির অপেক্ষা অধিক পরিতাপের বিষয় আমাদের অবস্থা। আমাদের মধ্যে খোদাভীরু অনেক বান্দা আছেন, ধাহারা শেষ রাত্রে উঠিয়া নফল নামায পড়িয়া থাকেন। বিনয়ের সহিত মুনাজাত করিয়া থাকেন। “তওবা' এবং “এস্তেগ্ফার' করেন। পীচ ওয়াক্ত ফরয নামায রীতিমত আদায় করেন এবং রোযা রাখিতে অভ্যস্ত আছেন। এবাদতে গীবতের প্রতিক্রিয়া] ঃ আফসোসের বিষয়! তাহাদেরই কেহ কেহ প্রাতঃকালে উঠিয়া নিজের ভাই-বন্ধুদের সম্বন্ধে দুই একটা গীবত বা পশ্চানিন্দা করিয়াই সারা রাত্রির নফল নামায, যাবতীয় এবাদত এবং পরিশ্রম বরবাদ করিয়া ফেলেন। সমস্ত এবাদত এবং পরিশ্রমের ফল এই ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।