Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তেজারাতে আখেরাহ্‌ ১৪৩ ছদ্কায়ে জারিয়ার ফযীলত্‌ ৪ এই ভাবিয়া মানুষের গর্বিত হওয়া উচিত নহে যে, আমরা তো এই সমস্ত কার্যে দান করিয়া থাকি। এইমাত্র মাদ্রাসায় দান করিলাম । অতএব, আমরা সর্বপ্রথম দাতা শ্রেণীর অন্তর্ভূক্ত হইয়াছি। তাহারা যাহাকিছু দান করিয়াছেন, আমার উৎসাহ প্রদানে দান করেন নাই। উৎসাহ প্রদানে দান করিয়াছেন বলিয়া তখনই বুঝা যাইবে, ধাহারা মাদ্রাসায় ইতিপূর্বে কিছু দান করিয়াছেন, তাহারা যদি সেই পরিমাণ এখন দারুত তোলাবায়ও দান করেন। ধাহারা এখন পর্যন্ত কিছু দান করেন নাই, তাহারাও যখন ইচ্ছা হয় দান করেন। আর যাহারা সঙ্গে কিছু আনেন নাই, তাহারা ওয়াদা করেন। কিন্তু স্মরণ রাখিবেন, ওয়াদা যেন শুধু মৌখিক না হয়; বরং পূর্ণও করেন। কেহ বেশী বা কমের চিন্তা করিবেন না। ইহা ছদকায়ে জারিয়া। যাহাকিছু সাধ্য হয়, শরীক হওয়াকে গনীমত মনে করিবেন। ছদ্কায়ে জারিয়া এই যে, মানুষ মৃত্যুর পরে যখন সামান্য একটু নেকীর জন্য অস্থির থাকে এবং চিন্তা করিতে থাকে; আহা ! যদি এখন কেহ অন্তত “সোব্হানাল্লাহ্‌” পড়িয়া ইহার সওয়াব আমাকে দান করিত। বড় বড় ওলীআল্লাহগণও এই আকাঙ্ক্ষা প্রকাশ করিয়া থাকেন। কোন ওলী পরলোকে বলেনঃ ০9৯৯ ০৪ ২৯৯ ০59 ০০ 01 - 9৮৫ ০৩ ৩০ ভাট ৩৯৯5০ “ওহে! যাহারা আমার কবরের নিকট দিয়া সানন্দে চলিয়া যাইতেছ, খাটি মনে অন্তত একবার “আল্হাম্দু' পড়িয়া যাও।” অর্থাৎ, আর কিছু না হইলেও অন্তত একবার “আল্হামদু' পড়িয়া সওয়াব বখশাইয়া যাও। আজ যেই 'আল্হামদু' আমরা সহস্রবার নিজে পড়িতে পারিতেছি, মৃত্যুর পরে তাহা পরের মুখে অন্তত একবার পড়িবার জন্য ব্যস্ত থাকিব। এই ছদ্কায়ে জারিয়া তখন কাজে আসিবে, যখন কিয়ামতের দিন আমল সম্মুখে ধরা হইবে এবং দেখিবে যে, আমার নিকট কোন নেকী নাই, তখন পাতা উপ্টাইলে দেখিতে পাইবে__-কোন স্থানে বোখারী শরীফের সওয়াব লিখিত রহিয়াছে, কোন স্থানে মুসলিম শরীফের সওয়াব লিখিত রহিয়াছে, কোথাও বা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লেখা দেখা যাইতেছে ইত্যাদি । বন্ধুগণ! আজ হইতে সহস্র বৎসর পরে কিয়ামত আসিলে তখন পর্যন্ত এখানে কিংবা এখানে শিক্ষাপ্রাপ্ত ওলামাদের মধ্যে যতবার বোখারী শরীফ খতম হইবে এবং যতবার মুসলিম শরীফ পড়ান হইবে, ততবারই দাতার রূহের উপর সওয়াব পৌঁছিতে থাকিবে এবং কিয়ামতে তাহার চরম অস্থিরতার সময়ে ইনশাআল্লাহ্‌ বলা হইবে ঃ ১১১৯ 91১91 ৯) »/1 ১০৯৯০৪১৯০৮৯ 7০1১ ২ ০০৮ তুমি দারুত তোলাবায় সাহায্য করিয়াছিলে, আজ উহারই বদৌলত তুমি এই রাশি রাশি সওয়াব লাভ করিতেছ। তখন আনন্দিত হইয়া অবস্থার ভাষায় বলিতে থাকিবে ৫ “ইট-পাথরের কয়েকটি খণ্ডের বিনিময়ে আমি প্রিয়জনের সন্তুষ্টি খরিদ করিয়াছি। সোব্‌- হানাল্লাহ্‌! কেমন সম্তার সওদা খরিদ করিয়াছি!” আর তখন বুঝিতে পারিবে, এক টাকা কিংবা দুই টাকা দান করার ফলে কত বড় মুনাফা করিয়াছ। বন্ধুগণ! খোদা তা'আলার শোকর করা উচিত যে, এত বড় সম্পদ বিনামূল্যে হস্তগত হইতেছে। সম্ভবত কোন সন্দেহবাতিকগ্রস্ত লোক সন্দেহ করিতে পারেন, যখন এই স্থানে এই তা'লীমের কাজ কিংবা স্বয়ং এই স্থান থাকিবে না, তখন সওয়াব কেমন করিয়া পাওয়া যাইবে ? প্রথমত, এমন ধারণা করাই অন্যায়। দ্বিতীয়ত, মনে রাখিবেন, নেক কাজের ধারা কখনও বন্ধ হয় না। ডডখড.21170001109.0010

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।