১০ মাওয়ায়েষে আশ্রাফিয়া পড়িয়া রহিয়াছে, সম্মুখে অগ্রসর হইতে পারিতেছে না, তদ্ূুপ আমরাও আখেরাতের সড়কের উপর এক পাও আগাইতে পারিব না। শুধু ইহাই নহে; বরং আমরা এত দুর্ভাগা যে, উক্ত মুসাফিরের ন্যায় এক অবস্থায়ও থাকিতে পারি না; বরং যতটুকু সম্মুখের দিকে অগ্রসর হই, উহার দ্বিগুণ পিছনের দিকে সরিয়া যাই। এই সময় একটি ঘটনা মনে পড়িল। জনৈক লোক কোথাও চাকুরী করিত। ছুটিতে বাড়ী আসিল, ছুটি শেষ হইবার নিকটবর্তী হইলে সতর্কতাপূর্বক কিছু আগে বাড়ী হইতে যাইবার ইচ্ছা করিল। সন্ধ্যার সময় যাইতে বাড়ীর লোকেরা অনেক বাধা দিল; কিন্তু সে বড় একগুয়ে ছিল। বলিল ঃ “না। আমাকে এখনই যাইতে হইবে, নচেৎ আমার বিশেষ ক্ষতি হইবে ।” অবশেষে একগুয়েমি করিয়া বাড়ী হইতে বাহির হইয়া তাড়াতাড়ি হাটিতে লাগিল। অল্প দূর যাইতেই রাত্রি হইয়া গেল। ঘটনাক্রমে তখন মাসের শেষাংশ বলিয়া রাত্র খুব অন্ধকার ছিল, তদুপরি আকাশে গাট মেঘও ছিল, কিছু বৃষ্টিও পড়িতেছিল। অন্ধকারে সে পথ ভুলিয়া রাস্তা হইতে এমনিভাবে সরিয়া পড়িল যে, সারা রাত ঘুরিয়াও ঠিক পথ পাইল না; বরং এমন চন্ধরে পড়িল যে, ঘুরিতে ঘুরিতে অর্ধরাত্রি পরে নিজ গ্রামে ফিরিয়া আসিল। রাত্রি ভোর হইতেই, সম্মুখে নিজের গ্রাম দেখা দিল। বাড়ীর সম্মুখের জামে মসজিদ এবং উহার সম্মুখে একটি বট গাছ। বস্তিতে পৌঁছিয়াই সে তাহা দেখিতে পাইল এবং মনে মনে বলিলঃ ভাই, ইহা তো দেখিতে আমাদের গ্রামের মসজিদেরই মত। আবার দেখিতেছি কে যেন আমাদের সেখানকার বট গাছটিও উপড়াইয়া আনিয়া এখানে রোপণ করিয়াছে। কি দারুণ সাদৃশ্য। ঠিক তাহাই মনে হইতেছে। একটুও তো প্রভেদ নাই! আরও অগ্রসর হইয়া সম্মুখে নিজ গৃহের দরজা দেখিতে পাইল। উহা দেখিয়া বলিল ঃ ওঃ হো! ইহা তো একেবারে আমাদের ঘরেরই মত! যেন সম্পূর্ণরূপে আমাদেরই ঘর; দরজা! চত্বর, চৌকি সবই সেইরূপ! কিন্তু ব্যাপার দেখিয়া এখন তাহার মনে কিছু ভয় হইতে লাগিল। আস্তে আস্তে বাড়ীর দরজায় যাইয়া পৌঁছিল। এখন তো আরও অস্থির। ইয়া আল্লাহ্! ব্যাপার কি! সত্যই ইহা আমাদের বাড়ী নহে কি? আবার ভাবে, ইহা আমাদেরই বাড়ী। আবার মনে হয়, স্বপ্ন নাকি? আবার বলে, না স্বপ্ন নহে, আমি তো জাগ্রতই আছি। এই তো আমার হাত পা নড়িতেছে। এমন সময় তাহার ভাতিজা ফজরের নামাযের উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হইয়া আসিল। চাচাকে দেখিয়া সালাম করিল এবং জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? ভাতিজাকে দেখিয়া তাহার সমস্ত সন্দেহ দূর হইল। কাজেই বলিতে লাগিল, 82৪ ১ ৫১ আমার উপর এবং আমার জ্ঞানের উপর অভিশাপ। সারা রাত্রি জঙ্গলে জঙ্গলে হোচট খাইয়া ঘুরিয়াছি, বৃষ্টিতে ভিজিয়াছি, বহু মাইল পথ অতিক্রম করিয়াছি। কিন্তু যেখান হইতে যাত্রা করিয়াছিলাম, এক ফার্লংও অগ্রসর হইতে পারিলাম না। যেমন, কলুর বলদ আর কি, একই কেন্দ্রের চতুদিকে সারাদিন ঘুরিতে থাকে৷ মনে করে, বহু মাইলের দীর্ঘ পথ অতিক্রম করিয়াছে। কিন্তু প্রকৃতপক্ষে যেখান হইতে যাত্রা করিয়াছে সেখানেই রহিয়াছে। যেই কেন্দ্রের উপর প্রথমে ঘুরিতে দেখা গিয়াছিল, এখন পর্যস্ত সেখানেই ঘুরিতেছে। এইরূপই আর একজন লোক ছিল। তাহার ঘোড়াটি ছিল বড়ই অবাধ্য এবং চরম পর্যায়ের দুষ্ট। উহার এক দুষ্টামি ইহাও ছিল যে, মলত্যাগ করিয়া উহা না শৌোকা পর্যন্ত এক পাও সম্মুখে চলিত না। আরোহী উহার দুষ্টামিতে অতিষ্ঠ হইয়া পড়িয়াছিল, কিন্তু কোন উপায় দেখিতেছিল না। ইতিমধ্যে তাহার এক সফরের প্রয়োজন পড়িল। অগত্যা সেই চরম অবাধ্য টাটুঘোড়া লইয়াই ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।