Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তেজারাতে আখেরাহ্‌ ১৩৫ সোব্হানাল্লাহ্‌ ! অন্তরে মহববত থাকিলে খেদমতের নিয়ম আপনাআপনিই বুঝে আসিয়া যায়। যেমন, কোন কবি বলিয়াছেন ঃ ৮৪১ ০০১০৮৯০১৮৪৩ 45 ৩০ ১৯ ০৭ ৩৬৯০ “অন্তরে মহববত থাকিলে পৎপ্রদর্শকের আবশ্যক হয় না।” পক্ষান্তরে আজকাল কোন পীর মুরীদের হাদিয়া গ্রহণ না করিলে মুরীদ তবুও তাহাকে অস্থির করিয়া তোলে। হাদিয়ার নিয়মাবলী ঃ হাদিয়া প্রদানের আর একটি নিয়ম এই যে, ইহাতে দুনিয়াবী কোন উদ্দেশ্যের মিশ্রণ যেন না হয়। কাহারও কাহারও অভ্যাস আছে- হাদিয়া প্রদান করিয়া পরে তাবিষ লিখিয়া দিবার জন্য অনুরোধ করে। এই শ্রেণীর হাদিয়া তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করিয়া দেওয়া উচিত। হাদীসে বর্ণিত আছেঃ এক ব্যক্তি হুযুর (দঃ)-কে একটি উট হাঁদিয়াস্বরূপ দান করিলে তিনি তদ্বিনিময়ে তাহাকে কয়েকটি উট দান করিলেন। কিন্তু সে ব্যক্তি ইহাতে সম্মত হয় নাই। ফলে হুযুর (দঃ) খুবই দুঃখিত হইলেন এবং তিনি ঘোষণা করিয়া দিলেন £ “অমুক অমুক বংশ ব্যতীত কাহারও হাদিয়া গ্রহণ করিব না।' কারণ এই যে, সে ব্যক্তি পার্থিব উদ্দেশে উক্ত হাদিয়া দিয়াছিল। এই হাদীস দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, অধিকাংশ লোক হইতে প্রথম সাক্ষাতে হাদিয়া কবূল করা উচিত নহে। কেননা, প্রথম সাক্ষাতে বুঝা যায় না যে, হাদিয়া প্রদানকারীর নিয়ত কি? এই কারণে আমি এই প্রথা নির্ধারণ করিয়া লইয়াছি যে, নবাগত কাহারও নিকট হইতে হাদিয়া গ্রহণ করি না। অবশ্য সঠিক লক্ষণে যদি নিঃস্বার্থতা বুঝা যায়, তবে নবাগত ব্যক্তির হাদিয়া গ্রহণেও ক্ষতি নাই। প্রথার পূজারী লোকেরা হাদিয়া প্রদানের কারণ এই আবিষ্কার করিয়াছে যে, পীরের নিকট খালি হাতে গেলে খালি হাতেই ফিরিয়া আসিতে হয়। এ সম্বন্ধে প্রবাদ বাক্যও প্রচলিত রহিয়াছে £ “খালি গেলে খালি আসিতে হয়।” এই কারণে যাওয়ামাত্রই পীর ছাহেবের মুষ্টি গরম করিয়া দাও । একটি মূলের উপর ভিত্তি করিয়াই এই মুষ্টি গরম কথাটি প্রচলিত হইয়াছে। তাহা এই যে, পীরযাদাগণ নিজেদের এই রহস্য গোপন রাখার জন্য মুরীদদিগকে তা'লীম দিয়াছেন যে, 'মুছাফাহা" করার ভিতরে যেন হাদিয়া প্রদান করা হয়, তাহাতে অপর লোক জানিতে পারিবে না। বন্ধুগণ! প্রথমত, মুছাফাহা একটি স্বতন্ত্র এবাদত। ইহার সহিত দুনিয়া মিশ্রিত করার তাৎপর্য কি? দ্বিতীয়ত, প্রথম ব্যক্তির ন্যায় আরও মানুষ আসিয়াও তো পীর ছাহেবের সহিত মুছাফাহা করিবে । তখন এই ব্যক্তি বুঝিতে পারিবে যে, পীর ছাহেবকে হাদিয়া প্রদান করা হইয়াছে, তবে গোপন রহিল কোথায় £ আর যদি অন্যান্য লোককে মুছাফাহা করিতে নিষেধ করা হয়, তবে তো মুছাফাহা করার মধ্যে কারণ আছে বলিয়া এমনিতেই সন্দেহ হইবে। কেননা, কোন কোন সাবধানতা অসাবধানতার কারণ হইয়া পড়ে। কথিত আছে, এক ব্যক্তির বিবাহ স্থির হইয়াছিল। সে বিবাহ বাড়ীতে বর সাজিয়া যাওয়ার জন্য অপর এক ব্যক্তির আলোয়ান ধার লইল। বরযাত্রীরা বিবাহআসরে উপস্থিত হইলে লোকে বর দেখিবার জন্য আসিল। একজন জিজ্ঞাসা করিল ঃ বর কে? আলোয়ানের মালিক বরের দিকে ইঙ্গিত করিয়া বলিলঃ বর তো এই ব্যক্তি, কিন্তু আলোয়ানখানা আমার। বর বলিল? বন্ধু, তুমিও আশ্চর্য মানুষ ! ইহা প্রকাশ করার কি প্রয়োজন ছিল? সে বলিল £ আর এরূপ বলিব না। ডখডখড+.21170001109.0010

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।