Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া আর এক হাদীসে বর্ণিত আছেঃ 15 1535 “পরম্পরে হাদিয়ার আদান-প্রদান কর, মহববত বৃদ্ধি পাইবে ।” হুযূর (দেঃ) হাদিয়ার আদান-প্রদানকে মহববত বৃদ্ধির কারণ বলিয়াছেন । হাদিয়া পাইয়া মন খুশী হইলেই মহব্বত বৃদ্ধি পায়। আবার মনে পূর্ব হইতে আকাঙ্্ষা না থাকিলেই তবে হাদিয়া পাইয়া মন খুশী হয়। অন্যথায় আনন্দ পাওয়া যায় না; বরং শুধুমাত্র প্রতীক্ষার কষ্ট দূরীভূত হয়। অতএব, এই হাদীস হইতে বুঝা যায় যে, হাদিয়ার জন্য নফ্‌সের মধ্যে প্রতীক্ষা বা আকাঙ্ক্ষা না হওয়া উচিত। দ্বিতীয়ত, হাদীস হইতে আরও একটি কথা বুঝা যায় যে, বাইআত গ্রহণের সময় হাদিয়া না নেওয়া উচিত। কেননা, ইহাতেও সেই প্রতীক্ষার অবস্থা উৎপন্ন হইয়া থাকে। যেমন, হযরত মাওলানা গাঙ্গোহী রেঃ) বলিয়াছেন $ “ভাই, আজকালকার পীরদের অবস্থা এইরাপ যে, কোন গ্রাম্য লোক তাহাদের সম্মুখে মাথা চুলকাইলেও পীর ছাহেব মনে করেন, হয়তো পাগড়ির ভিতর হইতে টাকা বাহির করিতেছে।” ইহা একান্ত সত্য কথা। বাতিল পীরের দৃষ্টান্ত ঃ লোভ-লালসা আমাদের অবস্থা এরূপ করিয়া দিয়াছে। এক মুরীদ স্বীয় পীরের নিকট একটি স্বপ্ন বর্ণনা করিল যে, আমি স্বপ্নে দেখিলাম, আমার হাতের অঙ্গুলিসমূহে অপবিভ্রতা রহিয়াছে এবং আপনার অঙ্গুলিতে মধু লাগিয়া রহিয়াছে । তৎক্ষণাৎ পীর ছাহেব বলিয়া উঠিলেন £ “তা'বীর তো প্রকাশ্য। তুমি দুনিয়ার কুত্তা এবং আমি আল্লাহওয়ালা।” মুরীদ বলিল £ হুযূর, আমার স্বপ্ন এখনও শেষ হয় নাই। আমি ইহাও দেখিয়াছি যে, আপনার অঙ্গুলি আমি চুষিতেছি আর আমার অঙ্গুলি আপনি চুষিতেছেন। ইহাতে পীর ছাহেব অতিশয় চটিয়া গেলেন। মোটকথা, এই স্বপ্ন সত্য হউক কিংবা মিথ্যা হউক, কিন্তু মুরীদ ইহাতে যেই অবস্থার ছবি আকিয়াছে তাহা সম্পূর্ণরূপে যথার্থ। ইহার সারমর্ম এই যে, মুরীদ ধর্মলাভের জন্য পীরের সঙ্গে সম্পর্ক রাখিতেছে এবং পীর মুরীদ হইতে দুনিয়ারূপ মৃতদেহ সঞ্চয়ের ফিকিরে রহিয়াছে। এই শ্রেণীরই এক পীরের এক মুরীদকে কেহ জিজ্ঞাসা করিয়াছিল £ “তুমি পীর হইতে কোন ফল লাভ করিয়াছ কিনা?” মুরীদ উত্তর করিলঃ “মিঞা! চৌবাচ্চায় পানি না থাকিলে লোটায় কোথা হইতে আসিবে £” এই মর্মের একটি গল্প মনে পড়িয়াছে। বিলগ্রামে একজন বুযুর্গ লোক বাস করিতেন। এক ব্যক্তি তাহার নিকট পড়িতে আসিত। অভ্যাস অনুযায়ী একদিন সে পড়িতে আসিয়া দেখিতে পাইল, ওস্তাদ ছাহেবের চেহারায় দুর্বলতার চিহ্ন দেখা যাইতেছে। দেখিয়া সে বুঝিতে পারিল, আজ ওস্তাদজীর বাড়ীতে খাদ্যের অভাব ঘটিয়াছে। অবশেষে সে আজ পড়িবে না বলিয়া ওন্তাদের অনুমতি গ্রহণপূর্বক'বাড়ী ফিরিয়া আসিল এবং খাদ্য-সামগ্রী পাকাইয়া ওস্তাদের সমীপে নিয়া হাযির করিল। ওস্তাদ বলিলেন £ খাদ্য-দ্রব্য অবশ্য ঠিক প্রয়োজনের সময়েই আসিয়াছে; কিন্তু একটি শরীঅতগত কারণ ইহা গ্রহণের পথে বিদ্ব হইয়া দাড়াইয়াছে। তাহা এই যে, তুমি গৃহে প্রত্যাবর্তন করা মাত্রই আমার মনে ধারণা হইয়াছিল, তুমি আমার জন্য খাদ্য আনিতেই যাইতেছ। সুতরাং এই খাদ্য আকাঙ্ক্ষা ও প্রতীক্ষার পরে আসিয়াছে সুতরাং ইহা গ্রহণ করা হাদীস-বিরোধী। সেই শাগরেদও বেশ শিষ্টাচারী ছিল, বাড়াবাড়ি করিল না। তৎক্ষণাৎ বারকোশ লইয়া চলিয়া গেল। কিছুদূর যাইয়া আবার ফিরিয়া আসিয়া বলিল? হযরত! এখন তো আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষা থাকে নাই। কেননা, আমি চলিয়া গেলে নিশ্চয়ই আপনার বিশ্বাস হইয়াছিল যে, খাদ্য-দ্রব্য চলিয়া গিয়াছে । অতএব, তজ্জন্য আকাঙ্ক্ষা বা প্রতীক্ষা ছিল না। কাজেই এখন অনুগ্রহপূর্বক ইহা কবুল করুন। তখন তিনি উক্ত খাদ্য কবুল করিলেন। ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।