তেজারাতে আখেরাহ্ ১৩১ হইয়াছিল কি? এসমস্ত লোকের অবস্থা অবিকল সেই কসাইয়ের ন্যায়, যাহার এক আত্মীয় কসাইয়ের মৃত্যু হইলে তাহার স্ত্রী এই বলিয়া ক্রন্দন করিতেছিল-__আহা ! তোমার ছুরি কে গ্রহণ করিবে ঃ তোমার জন্তগুলি কে নিবে? সে ব্যক্তি প্রত্যেক কথার জবাবে বলিতেছিল, “আমি গ্রহণ করিব” ইহাতে ক্রন্দনরত অবস্থায়ই উক্ত স্ত্রীলোকটি বলিল ঃ “তোমার খণ কে পরিশোধ করিবে ? সে ব্যক্তি তখন বলিল ? 'বল, ভাই এখন কাহার পালা? আমাদের মসজিদগুলিরও ঠিক একই অবস্থা, খেদমতের বোঝা অপরের উপর এবং মসজিদের দ্রব্যাদি ব্যবহারের বেলায় তিনি। এমন কি, কেহ কেহ মসজিদের তক্তাও লইয়া যায়। আবার ধার্মিকদের মধ্যেও একটি রোগ আছে_-মসজিদের গরম পানি ওযু করার জন্য নিজের ঘরে লইয়া যান। “মোটকথা, আমি তাহাকে বলিলাম £ “তোমার কারণেই তো মসজিদের এই অবস্থা” বলিতে লাগিল, “মৌলবীরা মসজিদে পাখা লাগাইতে নিষেধ করিয়া থাকে?” আমি বলিলাম £ “আমি অনুমতি দিতেছি, তুমি পাখা লাগাও |” সে বলিল, মানুষ হট্টগোল করিবে এবং আমার উপর প্রশ্ন উত্থাপন করিবে । আমি বলিলাম ঃ দুই চার দিনে যখন নামাযের কারণে দাসত্বের ক্রিয়া হইবে, ইনশাআল্লাহ্ তখন তুমি নিজেই সেবা গ্রহণের মনোভাব ত্যাগ করিবে। কোন মৌলবীর তোমাকে নিষেধ করার প্রয়োজন হইবে না। সারকথা এই যে, এই শ্রেণীর লোকেরা কেবল কিছু টাকা-পয়সা খয়রাত করাকেই ধর্ম বলিয়া মনে করে। আর কেহ কেহ আছে ইহাদের সকলের চেয়ে স্বতন্ত্র। দৈহিক এবাদতও করে না, আর্থিক এবাদতও করে না। তাহাদের হাতে কিছু টাকা-পয়সা আসিলে তৎক্ষণাৎ ব্যাক্কে জমা রাখিয়া দেয়। ইহাদিগকে বারণ করিলে তাহারা বারণকারীদিগকে অন্ধকার যুগের মানুষ বলিয়া আখ্যা দেয়। এক ব্যক্তি এই শ্রেণীর কোন এক ব্যক্তিকে বলিয়াছিলঃ “আমি শুনিতে পাইলাম, তুমি সুদ গ্রহণ করিতেছ।” সে উত্তর করিল, “তুমি আমার ব্যক্তিগত কার্ষে হস্তক্ষেপ করিতেছ ?” সোব্হানাল্লাহ্! সদুপদেশ প্রদান করা হস্তক্ষেপ বা আক্রমণ হইয়া গেল। শেষ পর্যস্ত সে অনেকক্ষণ বুঝাইবার পর লোকটি বলিল £ “ভাই, এখন জায়েয না-জায়েষের বিচার করার সময় নহে। এখন যে প্রকারেই হউক, শুধু টাকা উপার্জন করা দরকার ।” উপরিউক্ত বিবরণ এ্সমস্ত লোকের অবস্থা, যাহারা পার্থিব শিক্ষাগার প্রতিষ্ঠা করিয়া থাকেন। আর যাহারা ধর্মীয় শিক্ষাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করেন, তাহারা মনে করিয়া রাখিয়াছেন যে, আমরা যখন ওয়ায-নছীহত দ্বারা অন্যান্য লোকদিগকে সৎকার্যের প্রতি উৎসাহ প্রদান করিতেছি, তখন আমি নিজে কোন টাকা-পয়সা দান করার প্রয়োজন নাই। 42৫৫ ১:২1 5 1৫1 “সুতকার্ধের প্রতি পৃথ প্রদর্শনকারী সৎকার্যকারীর ন্যায় সওয়াব থাকে।” ইহাতেই যথেষ্ট সওয়ীব হইয়াছে। মোটকথা, প্রত্যেক দল নিজ নিজ ধারণানুযায়ী ধর্মের এক সারমর্ম আবিষ্কার করিয়া রাখিয়াছে। অতএব, বন্ধুগণ ! ভাবিয়া দেখুন, ইহা কত বড় ক্রুটি। আল্লাহ্র রাস্তার ব্যয় করা সম্বন্ধে ত্রুটি ৪ কিন্তু আমি এখন উপরিউক্ত বিভিন্ন প্রকারের ক্রি হইতে স্থানীয় প্রয়োজনে বিশেষ করিয়া একটি ক্রি বর্ণনা করিতেছি। ইহা সর্বক্ষেত্রে প্রবল আকারে দেখা যায়। মানুষ টাকা-পয়সা লিল্লাহ্ খরচ করাকে বড় কঠিন মনে করে. যেখানেই টের পায় যে, এখন দুই চারি পয়সা দান করিতে হইবে, তৎক্ষণাৎ তথা হইতে প্রাণ বাচাইয়া ড্৮ড.21110001109.0010
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।