Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া হইবে না এবং সারারাত্র ব্যাপিয়া মুর্দা অন্ধকারে থাকিবে । কাজেই এমন সময়ে মসজিদে খাদ্য ও প্রদীপ দান কর যেন তৎক্ষণাৎ কবরে যাইয়া পৌছে। মুর্দার উদ্দেশ্যে গুড় বিতরণের প্রথাও প্রায় এইরূপই। মনে করা হয়, মৃত্যুকালীন কষ্টের তিক্ততা ইহাতে দূর হইবে। বন্ধুগণ! গুড় তো কখনও কবরে পৌঁছে না এবং এই প্রমাণ কোথাও পাওয়া যায় নাই যে, মিষ্টদ্রবযর সওয়াবও মিষ্টই হয়। মোটকথা, এই শ্রেণীর বহু অর্থহীন প্রথা লোকের মধ্যে রহিয়াছে এবং ইহার জন্য মসজিদকেই উপযুক্ত স্থান মনোনীত করা হইয়াছে। কেননা, তাহাদের বিশ্বাস, মসজিদে পাঠাইলে সওয়াব অধিক হয়। আবার মসজিদে নিয়াও খাছ করিয়া মিন্বরের উপর রাখাকে অধিক সওয়াবের কারণ মনে করা হয়। কিন্তু তাহাও আবার ফাতেহা পড়াইয়া দিতে হইবে। তাহাদের ধারণা-_অনাথায় এতগুলি খাদ্যদ্রব্য বিনষ্টই করা হইল। কতিপয় মেয়েলোক একদিন এশার পরে কিছু মিষ্টি লইয়া কানপুরের জামে মসজিদে আসিল সেখানেই মাদ্রাসার তালেবে এল্মগণ থাকিত। আমি তখন নিজ গৃহে চলিয়া গিয়াছিলাম। কেবল তালেবে এল্মগণই মসজিদে ছিল। তালেবে এল্মের দল সাধারণত স্বাধীনচেতাই হইয়া থাকে তাহারা মেয়েলোকদের নিকট হইতে মিষ্টি লইয়া ফাতেহা না পড়িয়াই খাইয়া ফেলিল। ইহাতে উক্ত মেয়েলোকেরা খুব হট্টগোল বাধাইয়া দিল। তাহাদের চীৎকার শুনিয়া তাহাদের ঘরের পুরুষেরাও আসিয়া উপস্থিত হইল। এই গোলযোগ দেখিয়া জনৈক তালেবে এল্ম আমার নিকট দৌড়িয়া আসিল এবং বলিল ঃ এই এই কারণে মসজিদে ভীষণ গোলযোগ শুরু হইয়াছে। আমি মসজিদে আসিয়া দেখিলাম, অনেক লোক একত্রিত হইয়াছে। অবশেষে আমি তৎকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে তালেবে এল্মদিগকে তিরস্কার করিলাম, কয়েকজনকে প্রহারও করিলাম এবং জিজ্ঞাসা করিয়া তালেবে এল্মদের দ্বারা মিষ্টির মূল্য দেওয়াইলাম। স্ত্রীলোকদিগকে বুঝাইয়া দিলাম, আর কোন দিন এই মসজিদে মিষ্টি আনিও না। মূল্য জিজ্ঞাসা করিয়া জানিলাম, মাত্র দশ পয়সার মিষ্টি ছিল। অথচ ইহার পরিমাণ এত অধিক ছিল না, যাহা লইয়া এমন গোলযোগ বাধিতে পারে। বিশেষত মিষ্টিগুলি সেই তালেবে এল্মদের জন্যই আনা হইয়াছিল । কিন্তু শুধু “ফাতেহা' না হওয়ার কারণে স্ত্রীলোকেরা মনে করিয়াছে, মুর্দার রূহের উপর সওয়াবই পৌঁছে নাই। কাজেই ব্যাপার এই পর্যন্ত গড়াইয়াছে। অথচ আমি কসম করিয়া বলিতে পারি, যদি দশবারও ফাতেহা পড়া হয়, কিন্তু সেই খাদ্য কাহাকেও দান করা বা খাওয়াইয়া দেওয়া না হয়, তবে মুরদার নিকট কোন সওয়াবই পৌঁছিবে না। পক্ষান্তরে একবারও ফাতেহা না পড়িয়া যদি কোন উপযুক্ত লোককে খাওয়াইয়া দেওয়া হয়, তবে যথাযথভাবে সওয়াব পৌঁছিয়া যায়। জনৈক কৌতৃকপ্রিয় দরবেশ বলিয়াছেন £ কোন একস্থানে ফাতেহার ব্যবস্থা ছিল। আমাকেও দাওয়াত করা হইল। খাদ্য হাযির করিয়া ফাতেহা আরম্ত করা হইল। ফাতেহা পাঠকারী হযরত আদম (আঃ) হইতে আরম্ভ করিয়া নাম গুণিতে আরম্ভ করিলেন। অনেক বিলম্ব হইলে আমি বলিলাম £ জনাব, সারা দুনিয়ার নাম গুণিতে আর্ত করিলেন। আমার নামটাও তৎসঙ্গে গণনা করুন না কেন? কেননা, আমি না খাওয়া পর্যন্ত আপনার উচ্চারিত নামসমূহের কেহই তো সওয়াব পাইবে না। ইহাতে তাহারা খুবই রাগান্বিত হইল এবং বলিল, এই ব্যক্তি 'ওয়াহাবী।” কিন্তু ফাতেহা পড়ার দীর্ঘ শৃঙ্থলের অবসান ঘটিল। মোটকথা, সাধারণত লোকের ধারণা, ফাতেহা ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।