তেজারাতে আখেরাহ্ ১২৭ অংশ গ্রহণ করিয়াছে, আর অপর অংশগুলিকে অন্যান্য লোকে অবলম্বন করিয়াছে। ইহা একটি প্রকাশ্য ক্রটি। আবার ইহার অধীনে বহু শাখা-প্রশাখা রহিয়াছে! অর্থাৎ, আবার দৈহিক এবাদতের মধ্যেও পার্থক্য করা হইয়াছে। কেহ শুধু ওযীফা গ্রহণ করিয়াছে। কেহ শুধু কোরআন শরীফ তেলাওয়াত অবলম্বন করিয়াছে । এক ব্যক্তি বলিয়াছেন ঃ “আমি আমার মুরশিদের তা'লীমকে এমন কঠোরতার সহিত মানিয়া চলিতেছি যে, নামায কাযা হইলেও মুরশিদের তা'লীম অনুযায়ী ওযীফা কখনও ক্লাঘা হয় না।” এইরূপে এবাদতে মালিয়ার মধ্যে পার্থক্য করা হইয়াছে। কেহ কেহ নিঃসন্তান অবস্থায় মৃত্যু ঘনাইয়া আসিলে মসজিদ নির্মাণের ব্যবস্থা করে। এই কারণেই কোন কোন জায়গায় নামাধী অপেক্ষা মসজিদের সংখ্যা অধিক । আনুলা গ্রাম সন্বন্ধে শুনিয়াছি__তথায় অসংখ্য মসজিদ রহিয়াছে। মজার ব্যাপার এই যে, মসজিদের এত আধিক্য সত্ত্বেও কেহ যদি মনোযোগী হয়, তবে নিজের মসজিদ পৃথকই নির্মাণ করার চিন্তা করিবে! আরও মজার কথা এই যে, নৃতন মসজিদ নির্মাণ করিয়া পুরাতন মসজিদের আসবাবপত্র অপসারণের প্রতি দৃষ্টি পতিত হয়। কেননা, টাদা এত সংগ্রহ করা সম্ভব হয় না। কাজ অসমাপ্ত থাকিয়া যায়। তখন মৌলবী ছাহেবদের অনুমতি গ্রহণের চেষ্টায় লাগিয়া যায়। “হুযূর ! পুরাতন মসজিদ সম্পূর্ণ অনাবাদ, পুনরায় আবাদ হওয়ার আশা নাই। ইহার আসবাবপত্র নৃতন মসজিদে লাগাইতে পারি কি?” আমি আমার মহল্লায় দেখিয়াছি__মানুষ একটি পুরাতন মসজিদ ত্যাগ করিয়া দশ পনর কদম দূরে আর একটি নৃতন মসজিদ নির্মাণ করিয়াছে। এখন কিছুদিন হইতে লোকেরা সেই পুরাতন মসজিদের মেরামতের প্রতিও মনোযোগ দিয়াছে। ফল এই দীড়াইবে__যেকোন একটি অনাবাদ হইয়া পড়িবে কিংবা উভয় মসজিদের জামাআত ভাঙ্গিয়া যাইবে। কানপুরে এক ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করিল। অন্য সমাজের কোন একজন লোক ইহার মোকাবেলায় আর একটি মসজিদ প্রস্তুত করিল। উভয় মসজিদই যখন প্রস্তৃত হইয়া গেল, তখন নামাযী সংগ্রহের চিন্তা হইল। শেষ পর্যন্ত সাবাস্ত হইল যে, নামাযের পর মিষ্টি বিতরণ করা হইবে, যেন নামাধীর সংখ্যা বৃদ্ধি পায়। ইহার কারণ শুধু এই যে, এসমস্ত লোক মসজিদ নির্মাণকেই অধিক সওয়াবের কার্য মনে করিয়া থাকে এবং একাজে টাকা ব্যয় করিলেই অধিক সওয়াব পাওয়া যাইবে বলিয়া মনে করে। অধিকাংশ সময় দেখা গিয়াছে, এক ব্যক্তি তৈল শিয়া আসিলে তাহাকে যদি জিজ্ঞাসা করা হয়, ইহা কি তালেবে এল্মদের মধ্যে বন্টন করিয়া দিব, না মসজিদের উদ্দেশ্যে আনা হইয়াছে £ তখন সে মসজিদে দেওয়াই স্থির করিয়া দেয়; বরং অধিকাংশ লোকের ধারণা, মসজিদে প্রদীপ জ্বালিলে কবর আলোকিত হয়। এই কারণে কেহ মরিয়া গেলে তাহাকে সওয়াব পৌঁছাইতে হইলে মসজিদে খাদ্যদ্রব্য পাঠান হয়। অন্যত্র দান করা তদ্রুপ সওয়াব মনে করে না। ইহাতে আরও একটি নিয়ম আবিষ্কার করিয়া লইয়াছে যে, সেই খাদাদ্রব্যও রাত্রে মসজিদে পাঠান হয়। সম্ভবত তাহারা মনে করে, দিনে তো সূর্য রহিয়াছে, ইহার আলো কিছু না কিছু কবরের মধ্যে প্রবেশ করে। পক্ষান্তরে রাত্রে কবর সম্পূর্ণ অন্ধকার থাকে। কাজেই এই খাদ্য এবং প্রদীপের আলো কবরে যাইয়া গৌঁছিবে। দিনে পাঠাইলে তাহা রাত্রেও কাজে লাগিবার আশা আছে। কিন্তু উহাকে এই জন্য পছন্দ করা হয় না যে, খোদা জানেন, তথাকার ব্যবস্থা যথেষ্ট হইবে কিনা। তথাকার কর্মকর্তাগণ কোথাও রাখিয়া দিবেন, পরে ভূলে হয়তো আর কবরে গৌঁছানই ডখড.21170001109.0010
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।