আদদুনিয়া ওয়াল্ আখেরাহ্ ৯ দেখিলে আগ্রহের সহিত তাহা অবলম্বন করি। তদ্রপ আখেরাতের সফরে আমাদের প্রত্যেকটি গতিবিধি যাচাই করিয়া দেখা উচিত, ইহা প্রতিবন্ধক, কি সহায়ক। কোন অবস্থা বা কার্য সফরের প্রতিবন্ধক হইলে উহা পথের ডাকাত জ্ঞানে বর্জন করা উচিত। দুনিয়াবী মুসাফির যেমন নিজের ধন-প্রাণকে চোর-ডাকাত হইতে হেফাযত করিয়া থাকে, তদ্রুপ আমাদেরও আখেরাতের সফরের সহায় হয় এবং দ্রুত গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেয়, তৎ্প্রতি ধাবিত হইয়া আগ্রহ ও আনন্দের সহিত উহা অবলম্বন করা উচিত। মোটকথা, প্রত্যেক মুহুর্তে নিজের অবস্থার প্রতি অনুসন্ধিৎসু দৃষ্টি রাখা এবং খেয়াল রাখা উচিত। আমাদের চলার পথে যেন কোন কণ্টক আত্মপ্রকাশ না করে, কিংবা আমাদের আলোময় পথে কোন অন্ধকারের চিহৃ না পড়ে; যাহার অন্ধকারে আমরা পেরেশান ও দিশা হারাইয়া সরল পথ হইতে দূরে সরিয়া পড়ি। সারকথা এই যে, কোন অবস্থাকে সহায়ক মনে করিলে অবলম্বন করা এবং প্রতিবন্ধক মনে করিলে বর্জন করা উচিত। কিন্ত আফসোস ! আমাদের বিবেকহীনতা এবং বেপরোয়া মনোভাব সীমা অতিক্রম করিয়াছে । আল্লাহ্র মেহেরবানীতে জ্ঞানশক্তি আমাদের যথেষ্ট আছে। আহা! যদি আমাদের চেতনা আসিত এবং গভীরভাবে চিন্তা করিয়া দেখিতাম, তবে বুঝিতে পারিতাম যে, এসমস্ত কার্য আমাদের জন্য কত ক্ষতিকর ও অনিষ্টকর। আমাদের এসমস্ত কাজের ফল বিনাশ ও ক্ষতি ছাড়া আর কিছুই নহে। নফসের ধোকা ই আমাদের প্রতি এবং আমাদের অবস্থার প্রতি আফসোস! আমাদের অবস্থা এতই নিকৃষ্ট হইয়া পড়িয়াছে যে, কোন সময় এসমস্ত অসঙ্গত আচরণের জন্য তওবা করিবার কল্পনা করিলেও ধোকাবাজ নফ্স তৎক্ষণাৎ বলে, মিয়া! এখনই কি হইয়াছে, একবার সাধ মিটাইয়া গুনাহর কাজ করিয়া লই। অতঃপর এক সঙ্গে তওবা করিলেই চলিবে। নচেৎ এমন হইতে পারে যে, আজ তওবা করিব, কাল আবার কোন চিত্তাকর্ষক গুনাহ্র প্রতি আকৃষ্ট হইয়া পাপ কার্যে লিপ্ত হইয়া পড়িব। তখন অযথা তওবা ভঙ্গ হইয়া যাইবে, পরিশ্রম ব্যর্থ হইবে। আল্লাহ্ তা'আলার সম্মুখে মিথ্যাবাদী সাব্যস্ত হইব। মুখ দেখাইবার স্থান থাকিবে না। ইহার চেয়ে উত্তম এই যে, প্রথম গুনাহ্র দিক হইতে মনকে তৃপ্ত করিয়া লই, তৎপর তওবার চিন্তা করিব। আফসোস! আমাদের অবস্থা সেই মুসাফিরের ন্যায়, যে এক দীর্ঘ সফরের সঙ্কল্স করিয়াছে। সফর কঠিন, পথ দুর্গম, সে পথিমধ্যে নিজের ঘোড়ার একটি পা ভাঙ্গিয়া দিয়া বলে, নূতন করিয়া আর একটি ঘোড়া লইয়া সফর করিব। অতঃপর দ্বিতীয় ঘোড়ারও এই অবস্থা করিল। মোটকথা, এইরূপে সে যদি নিজের বাহনের শক্র হইয়া পড়ে, তবে বলুন, উক্ত মুসাফির এক পাও কি অগ্রসর হইতে পারিবে ? কিংবা কোন বুদ্ধিমান কি বলিতে পারে যে, এই ব্যক্তি কোন না কোন উপায়ে এক সময়ে গন্তব্যস্থানে পৌঁছিয়া যাইবে। কখনও না। এই উপায়ে তো সে এখান হইতে এক ইঞ্চিও অগ্রসর হইতে পারিবে না। আমাদের অবস্থাও এইরূপ । দিবা-রাত্র গুনাহর মধ্যে লিপ্ত থাকি এবং নিজের আয়ুরূপ বাহনের প্রত্যেকটির পা ভাঙ্গিয়া দ্বিতীয় বাহনের আশায় থাকি। অতঃপর কোন সময় যৎসামান্য টুটা-ফুটা এবাদতের তওফীক হইলে কিছু নামায-রোযা আদায় করি বটে, কিন্তু তাহার দ্বিগুণ পাপের বোঝা নিজের ঘাড়ের উপর চাপাইয়া দেই। আচ্ছা বলুন তো! এমতাবস্থায় আমরা পূর্বোক্ত মুসাফিরের ন্যায় আখেরাতের দিকে পা বাড়াইতে পারি কি? এক ইঞ্চি পথও অতিক্রম করিতে পারি কি? কখনই না; বরং উক্ত মুসাফির যেমন মধ্যস্থলে ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।