১২০ মাওয়ায়েষে আশ্রাফিয়া করিয়াছিল; কেবল ১০ জন রোগী পরলোক গমন করিয়াছিল। তিনি বলিয়াছেন ঃ “উক্ত ৬৩ জন রোগীর মধ্যে জনৈক রোগীর অবস্থা এইরূপ ছিল যে, নাড়ি পরীক্ষাকালে তাহার শরীরের অত্যধিক উত্তাপে আমার অঙ্গুলিতে ফোস্কা পড়িয়া গিয়াছিল, তথাপি তাহার রোগমুক্তির জন্য চেষ্টা-তদ্বীরে আমি কিছুমাত্র ব্রটি করি নাই।” মোটকথা, রোগীকে ঘৃণা করিলে কোন চিকিৎসকই রোগীর কোন উপকার করিতে পারেন না। আজ দেখুন, জাতির চরিত্র সংশোধনের সেই দাবীদারগণ জাতির সহিত কিরূপ বাবহার করিতেছেন; বরং আমি বলি, নিজেদের সহিতও তাহাদের কোন সহানুভূতি নাই এবং নিজেদের রোগের চিকিৎসার প্রতিও তাহাদের লক্ষ্য নাইণ ইহাই জাতির প্রতি সমবেদনা না থাকার কারণ । কেননা, মানুষ স্বভাবত নিজের হিতই অধিক কামনা করিয়া থাকে; বরং পরের হিত কামনার মধ্যেও নিজের হিত কামনাই লুপ্ত থাকে । অতএব, যে ব্যক্তি নিজের হিত কামনা করে না, সে পরের হিত কিরূপে কামনা করিবে? ইহাদের উচিত- প্রথমে নিজেকে সংশোধন করিয়া লওয়া, পরে অপরের সত্যিকারের সংশোধনের চিন্তা করা। আজ দুনিয়ার অবস্থা এইরূপ- ইস্লামের সহানুভূতিতে বড় বড় সভা-সমিতি করা হয়; কিন্তু নামাযেরও চিন্তা নাই, রোযারও চিন্তা নাই। টাকা-পয়সার এত ছড়াছড়ি যে, দশ জন লোকফ্চে খরচ দিয়া নিজের সঙ্গে হজ্জে নিতে পারে, কিন্তু ইস্লামের প্রতি মহব্বতের অবস্থা এই যে, নিজেরও হজ্জ করার তওফীক হয় না। চেহারার প্রতি লক্ষ্য করুন, আপাদমস্তক ইস্লামের সম্পূর্ণ বিপরীত। কথাবার্তার প্রতি দৃষ্টি করুন, ধর্মও মযহাব হইতে সম্পূর্ণ স্বতন্ত্র। অতএব, নিজেদের রোগ দূরীকরণের চিন্তাই যখন তাহাদের নাই, তখন অপরের রোগে তাহাদের কি সমবেদনা হইতে পারে? ব্যাপার এই যে, প্রত্যেক যুগেরই একটা রীতি আছে। যুগের লোক সেই রীতির উপরই চলিয়া থাকে। বর্তমান যুগের রীতি এই যে, প্রত্যেক বিখ্যাত বা অবিখ্যাত লোক খ্যাতি অর্জনে কিংবা খ্যাতির পূর্ণতা লাভে চেষ্টা করিয়া থাকেন এবং ইহারই উপায়-উপকরণ সংগ্রহে লিপ্ত হন। তন্মধ্যে একটি উপায় ইহাও যে, সভা-সমিতি কায়েম করিয়া কেহ গভর্ণর, কেহ সেক্রেটারী, কেহ এটা, কেহ ওটা ইত্যাদি যেকোন একটা পদ গ্রহণ করেন এবং সমাজে বিশিষ্ট লোক সাজিয়া সর্বসাধারণ লোক হইতে নিজেদের স্বাতন্ধ্য রক্ষা করেন। আবার রীতিও যদি শরীঅত অনুরূপ হইত, তবুও কিছু লাভের আশা ছিল। কেননা, শরীঅতের সহিত সামঞ্জস্যের বদৌলত একদিন তাহা প্রকৃত রূপে পরিবর্তিত হইতে পারিত। কিন্তু উক্ত রীতি ধারীঅতের সহিত যদি বাহ্যিক সামর্জস্যশীলও না হয়, তবে তাহা সম্পূর্ণ ক্ষতিকর এবং হলাহলম্বরূপ। এই কারণেই জাতির আভ্যন্তরীণ রোগের চিকিৎসকগণ শুধু এতটুকুকে যথেষ্ট মনে করিয়াছেন যে, মানুষ কেবল প্রথমে নিজের আকৃতিকে বাহ্যিক শরীঅতের অনুরূপ করিয়া লইবে এবং বাহ্যিক এবাদত স্থায়ীভাবে পালন করিবে। কেননা, তাহারা জানেন, এই বাহ্যিক রূপই একদিন সত্যিকারের রূপে পরিবর্তিত হইয়া যাইবে।, আমাদের হযরত হাজী ছাহেব রেঃ) বলিতেন £ এবাদতে “রিয়া” অর্থাৎ, লোক দেখান মনোভাব আসিলেও তাহা করিতে থাক। “রিয়া” সর্বদা “রিয়া" থাকে না। অল্প দিনের মধ্যেই অভ্যাসে পরিণত হয় এবং সেই অভ্যাস হইতেই এবাদতের উৎপত্তি হয়! অতঃপর তাহা খোদার সান্লিধ্যলাভের উপায় হয়। ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।