১১৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া আছেন যে,_-মোহাদ্দেসীনে কেরাম রেঃ) কেমন আমানতদারীর সহিত হাদীসের খেদমত করিয়াছেন। প্রকৃতপক্ষে এই অভিযোগ এঁতিহাসিকদের উপরই প্রয়োগ করা যাইতে পারে। বন্ধুগণ! মোহাদ্দেসীনে কেরামের আমানতদারী ইহা অপেক্ষা অধিক আর কি হইতে পারে? _তীহারা কোন বিষয়ের প্রমাণে একটি হাদীস বর্ণনা করিয়া একটু পরেই অপর অধ্যায়ে বাহ্যিক দৃষ্টিতে ইহার বিপরীত একটি বিষয় বর্ণনা করিয়া ইহার প্রমাণেও হাদীস পেশ করিয়া থাকেন। অতএব, বুঝা যায়, হাদীস সঙ্কলনে শুধু নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রকারের অবস্থা একত্রিত করাই তাহাদের উদ্দেশ্য; নিজেদের মত প্রমাণিত করা কিংবা নিজেদের মতের পোষকতা করা উদ্দেশ্য নহে। কেননা, এক হাদীসের সহিত যখন বিরোধী আরও একটি হাদীস পেশ করিয়াছেন, তখন বুঝিতে হইবে, উক্ত মোহাদ্দেস ছাহেবের নিজস্ব মত এই পরস্পর- বিরোধী হাদীসদ্বয়ের যেকোন একটির অনুকূলে অবশ্যই হইবে। এতদসত্বেও তিনি যখন নিজ মতের বিরোধী হাদীসটিও বর্ণনা করিয়াছেন, তখন কেমন করিয়া বলা যাইতে পারে যে, এস্থলে তিনি কোন নিদিষ্ট মত প্রমাণ করিতে চাহিয়াছেন? অতএব, বুঝিতে হইবে, এস্থলে নিজ মতের পোষকতা করা কখনও তাহার উদ্দেশ্য নহে; বরং হুযুরের সমস্ত হাদীস লোকের সম্মুখে পেশ করাই তাহাদের উদ্দেশ্য, যাহাতে লোকেরা হাদীসগুলিকে যাচাই করিয়া উত্তমরূপে বুঝিয়া লইতে পারে। অবশ্য ইতিহাসে এরূপ অনেক ঘটনা দেখিতে পাওয়া যায় যে, এক এঁতিহাসিক নিজ মতের পোষকতাকারী ঘটনাবলী উল্লেখ করিয়া থাকেন এবং অপর এঁতিহাসিক নিজ খেয়ালের অনুকূলে ঘটনা বর্ণনা করিয়া থাকেন। কাজেই হাদীস ও ইতিহাসের মধ্যে যখন এরূপ ব্যবধান দেখা যায়, তখন হাদীসকে নির্ভরযোগ্য এবং উহার প্রতিপক্ষে ইতিহাসকে নির্ভর ও বিশ্বাসের অযোগ্য মনে করিতে হইবে। বুঝিতে হইবে, ইতিহাসে বর্ণিত যে সমস্ত ঘটনা হাদীসের বিপরীত দেখা যাইবে, উহা কিছুই নহে এবং কখনও উহা গ্রহণযোগ্য নহে। ছাহাবায়ে কেরামের লক্ষ্য ছিল ধর্মের উন্নতি ঃ মোটকথা, হাদীস শরীফ পাঠ করিলে জানিতে পারিবেন, হুযুরের (দঃ) জীবনপদ্ধতি কিরূপ ছিল এবং অবিকল সেই পদ্ধতিই ছাহাবায়ে কেরামের ছিল। কাজেই ছাহাবায়ে কেরামের মধ্যে সুদূরপ্রসারী আশা এবং লালসার নাম-গন্ধও ছিল না। তাহারা যে উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করিতেন তাহা ছিল ধর্মীয় উন্নতি। অবশ্য সেই ধর্মীয় উন্নতির বশীভূত হইয়া যে সমস্ত পার্থিব উন্নতি তাহাদের হস্তগত হইয়াছিল, তদ্রুপ পার্থিব উন্নতি আজকালকার লোকেরা স্বপ্ণেও দেখিতে পায় না। কিন্তু পার্থিব উন্নতি তাহাদের কাম্য কখনও ছিল না। কেবলমাত্র ধর্মীয় উন্নতিই ছিল তাহাদের একমাত্র উদ্দেশ্য। তাহাদের এরূপ বৈশিষ্ট্যই আল্লাহ্ তাঁআলা ব রতৈছেন ঃ 72588 53১2৭০ ৪১53 850 1953 84|। ৬০ ০৯৪৭ এও প্র ০০৫০ ০514 £ “আমি যদি তাহাদের যমীনের অধিকারী করিয়া দেই, তখনও তাহারা নামায কায়েম করে, যাকাত প্রদান করে, উত্তম কার্ষের প্রতি উৎসাহ প্রদান করে এবং মন্দ কার্য হইতে বারণ করে|”) । ইহাই তাহাদের মনোবৃত্তির ছবি। ইহাতে কোন প্রকার সন্দেহের অবকাশ থাকিতে পারে নাঁ। এখন আপনারা তাহাদের মনোবৃত্তি স্মরণ রাখুন এবং নিজেদের মনোবৃত্তিকে ইহার সহিত মিলাইয়া ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।