Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তেজারাতে আখেরাহ ১১৭ বাস্তবিকপক্ষেও প্রশংসার যোগ্য এবং তাহা উল্লেখও করা হয় মুসলমানদের মনে আত্মানুভূতি জাগাইবার জন্য; অর্থাৎ, যাহাদের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নাই, তাহাদের মধ্যে এসমস্ত প্রশংসনীয় গুণ বিদ্যমান। আর ধর্মের কারণে যাহাদের মধ্যে এসমস্ত গুণ পূর্ণমাত্রায় থাকা উচিত ছিল, তাহারা ইহা হইতে শুন্য। বিজাতির এই ধরনের প্রশংসায় কোন ক্ষতি নাই। কিন্তু ইহা বড়ই পরিতাপের বিষয় যে, অন্য জাতির এমন গুণসমূহের উল্লেখও করা হয়, যাহা প্রকৃতপক্ষে প্রশংসারই যোগ্য নহে। কিংবা যোগ্য হইলেও উল্লেখ করার উদ্দেশ্য শুধু মুসলমানদিগকে হেয় প্রতিপন্ন করা, মনে কষ্ট দেওয়া এবং দোষ ব্যক্ত করা। মুসলমান হইয়া মুসলমানদের প্রতি এমন মনোবৃত্তি বড়ই আপত্তিকর । ঘটনাবলী লক্ষ্য করিলে একথা অস্বীকার করার উপায় নাই যে, অধিকাংশ মুসলমানেরই অভ্যাস এরূপ হইয়া দাড়াইয়াছে। এসমস্ত লোক মুসলমানদের প্রতি যেরূপ ঘৃণা পোষণ করে এবং যেরূপ হাবভাব দেখায়, তাহা দেখিয়া প্রতোক জ্ঞানীর পক্ষে বুঝিতে কষ্ট হয় না যে, অন্য জাতির প্রশংসার মাধ্যমে মুসলমানদিগকে হেয় প্রতিপন্ন করাই তাহাদের উদ্দেশ্য । তদুপরি আরও মজার ব্যাপার এই যে, যে সমস্ত প্রশংসনীয় গুণ মুসলমানদের মধ্যে নাই বলা হয়, তাহা প্রকৃতপক্ষে প্রশংসনীয়ও নহে। অর্থাৎ, পবিত্র শরীঅতের দৃষ্টিতে তাহা কাম্যই নহে। যদিও দুনিয়ার কোন স্তরে তাহা দুনিয়াদারগণের কাম্য হইতে পারে। কিন্তু মুসলমান হিসাবে মুসলমানের মুখ দিয়া এই জাতীয় গুণের প্রশংসা বাহির হওয়া ঠিক তেমনই বটে-_-যেমন কোন ব্যক্তি হাতীর প্রশংসা করিতে গিয়া বলিল ঃ হাতী এত শক্তিশালী জন্ত, উহাকে ওজন করিলে অন্তত ৫০ মণ হইবে। যদিও ইহা প্রকৃত বৈশিষ্ট্য হইয়া থাকে, কিন্তু আত্ম-সংশোধন ও প্রশংসার ক্ষেত্রে ইহার কোনই মূল্য নাই। আজকাল যে সমস্ত গুণকে প্রশংসনীয় মনে করা হয়, তাহাও এই জাতীয়ই বটে, যদিও এসমস্ত গুণেরও কোন এক শ্রেণীর উপকারিতা অবশ্যই আছে। যেমন, হাতী ভারী ওজনের হওয়া। কেননা, আল্লাহ্‌ তা'আলা হাতীর এমন বিরাট দেহ বিনাকারণে সৃষ্টি করেন নাই। কিন্তু ইহাকে পূর্ণ প্রশংসার যোগ্য গুণ বলিয়া নির্ণয় করেন নাই। মনগড়া প্রশংসনীয় গুণাবলীর মধো তথাকথিত “উন্নতি” করাও বটে। কেননা, ইহাকে খুবই প্রশংসনীয় বলিয়া মনে করা হয়। এইরূপে আত্মমর্যাদা প্রভৃতি। অতএব, চিন্তা করিয়া দেখুন, শরীঅত এসমস্ত গুণকে প্রশংসার যোগ্য মনে করে কিনা। ইতিহাস এবং হাদীসের মধ্যে প্রভেদ ঃ উন্নতি খুবই মনোরম একটি শব্দ। অধুনা ইহার সারমর্ম শুধু সুদূরপ্রসারী আশা এবং লালসা, পবিত্র শরীঅত যাহার মূল কর্তন করিয়া দিয়াছে। ছাহাবায়ে কেরাম (রাঃ) ছিলেন রাসূলুল্লাহ্‌ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের নমুনা। তাহারা ইহাকে কখনও কল্পনায় স্থান দেন নাই। জনাব রাসূলুল্লাহ্‌ দেঃ) কখনও ইহার তা'লীম দেন নাই। হুযুর দেঃ)-এর জীবন-যাপন প্রণালীর এক একটি ঘটনা হাদীস শরীফে সঙ্কলিত রহিয়াছে, তাহা দেখুন। প্রথম হইতে শেষ পর্যন্ত কোথাও আপনি ইহার তা'লীম দেখিতে পাইবেন না। তবে এঁতিহাসিক ঘটনার কথা বলিবেন-_তাহা হাদীসের অনুরূপ হইলে গ্রহণযোগ্য হইবে, অন্যথায় উহার কোনই মূল্য নাই। কেননা, এঁতিহাসিকদের বড় দোষ, তাহারা নিজের মত অনুযায়ী ঘটনাবলী বর্ণনা করিয়া থাকেন। দুঃখের বিষয়, এযুগের কোন কোন খেয়ালী লেখক মোহাদ্দেসীনে কেরামের উপর দোষারোপ করেন যে, তাহারা ঘটনাবলীর বর্ণনায় নিজেদের মত সংযোগ ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।