৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া উহা তোমার অপেক্ষায় তুলিয়া রাখা হইয়াছে, কেহ স্পর্শও করে নাই। সে বলিল, বল কি? বরফ এখন পর্যন্ত রহিয়াছে। নির্বোধের দল! তোমরা বরকগুলি বিনাশ করিয়া দিয়াছ। দেখি, এখন পর্যন্ত কেমন করিয়া রাখা হইয়াছে £ তাহারা আনন্দের সহিত উহা আনিতে গেল৷ কাপড় খুলিয়া দেখিল, বরফের চিহৃও নাই। কেবল ভিজা কাপড়খণ্ড পড়িয়া রহিয়াছে। বরফের এত বড় চাকার কিছুই নাই। কাফন পড়িয়া রহিয়াছে, মুর্দা নাই। দেখুন, ইহারা বরফের বৈশিষ্ট্য জানে না যে, ইহাকে যতই দীর্ঘ সময় রাখিয়া দেওয়া হয়, ততই কমিয়া যাইতে থাকে। অন্যান্য পদার্থ রাখিয়া দিলে রক্ষিতই থাকে। এই ধারণায় এবং বরফের বৈশিষ্ট্য সম্বন্ধে অজ্ঞ বলিয়া তাহারা নিজের হাতেই বরফগুলি নষ্ট করিয়া দিল। বরফেরই অনুরূপ আমাদের আযু। অহরহ তাহা কমিয়াই যাইতেছে। প্রতি মুহূর্তে মানুষের আযু হাস পায় ঃ প্রতি মুহূর্তে আমাদের আয়ুর এক মূল্যবান অংশ বরফের ন্যায় গলিয়া যাইতেছে। আর আমরা এ গ্রাম্য লোকদের ন্যায় অসতর্ক রহিয়াছি। বুঝিতেছি না যে, শেষ পর্যস্ত আমাদের পরিণামও তাহাদের ন্যায়ই হইবে। তাহারা যেমন নিজের হাতে বরফ নষ্ট করিয়া দিয়াছে, তদূুপ আমরাও নিজের হাতে নিজের আয়ু নষ্ট করিতেছি। কোন একদিন হাত ঝাড়িয়া পৃথক হইয়া যাইব এবং এই মহামূল্যবান আয়ু ফুরাইয়া যাইবে। তখন আফসোস্ করা ভিন্ন আর কোনই উপায় থাকিবে না। এই অসতর্কতা এবং বেপরোয়া মনোভাবই দুনিয়ার যাবতীয় মজা এবং দুনিয়াদারগণের তৎ্প্রতি আকৃষ্ট হওয়ার ভিত্তি। আর ইহাই সেই আস্তিনের সাপ, যাহা ভিতরে ভিতরে আমাদের মূল উপড়াইয়া ফেলিতেছে। আমাদের মূল্যবান সফরের পথে বাধা উৎপন্ন করিতেছে। আহা! কতই না ভাল হইত, যদি আমাদের চক্ষু হইতে এই গাফলতের পদা উঠিয়া যাইত এবং আমরা সচেতন হইয়া এই দীর্ঘমেয়াদী মন্দা জ্বরের চিকিৎসার উপায় উদ্ভাবন করিতাম। এই দুশ্চিকিৎস্য রোগের ওঁষধের চিন্তা করিতাম। সেই ওঁষধ_-যাহা হুযুরে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ন্যায় রোগীর জন্য ব্যবস্থা দিয়াছেন। তাহা এই যে, প্রতি মুহূর্তে নিজেকে পথচারী মুসাফির এবং দুনিয়াকে স্বীয় গন্তব্য স্থলের সড়ক মনে করি। এই ধ্যান এবং কল্পনা উঠিতে ধসিতে সর্বক্ষণ নিজের মনে উপস্থিত রাখি, নিজের পার্থিব জীবনকে একজন মুসাফিরের সফরের অবস্থার চেয়ে অধিক মনে না করি। যেমন মুসাফির সফরে কেবল পথের সহায়ক এবং দ্রুত গন্তব্স্থানে গৌঁছিতে পারার মত কার্যই করিয়া থাকে । সফরের পথ দীর্ঘ হওয়ার মত কিংবা উদ্দেশ্য ব্যাহত হওয়ার মত কার্য করে না। আপনি কখনও দেখেন নাই যে, দ্রুত গন্তব্স্থানে গমনাভিলাবী মুসাফির পথে কোথাও খেলাধুলায় মগ্ন হয় কিংবা কোন চিত্তাকর্ষক বন্তূতে মজিয়া থাকে; বরং পথে ঘটনাক্রমে কোন বাধা জন্মিয়া উদ্দেশ্য ব্যাহত হইলে এবং সফরের ক্ষতি হইলে তদ্দরুন মন খুব খারাপ হইয়া পড়ে। পথে যানবাহন বিনষ্ট হইলে নৃতন বাহনের চেষ্টা করে। গাড়ী পৌঁছিতে বিলম্ব হইলে চিন্তিত হইয়া পড়ে! আবার গার্ড গাড়ীর গতি বাড়াইয়া উক্ত বিলম্বের ক্ষতিপূরণ করিয়া লইলে তাহার প্রতি খুবই সন্তুষ্ট হয়। মোটকথা, কোথাও আকস্মিক ক্ষতি হইয়া গেলে তাহা পূরণের জন্য এবং ক্রটি সম্পূরণের জন্য চেষ্টিত থাকে। উচিত অন্ততপক্ষে এতটুকু অবস্থা এবং গুরুত্ব আখেরাতের সফরেও দান করি, দুনিয়াবী সফরে যেমন প্রতিবন্ধক কারণগুলি এড়াইয়া চলি। আকস্মিক ক্ষতিতে মন বিষপ্ন হয় এবং সহায়ক বস্তু ড্৮ড.21110001109.0010
— صفحة ١٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.