Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

হাম্মূল আখেরাহ ১১৩ “সেই বাদশাহ হইতে এক পলকের জন্যও অমনোযোগী থাকিও না। এমনও হইতে পারে, তিনি কোন সময় তোমার প্রতি অনুগ্রহ দৃষ্টি নিক্ষেপ করিবেন। অথট তুমি টেরই পাইবে না।” বরং আমি আরও একটু বাড়াইয়া বলিতেছি--কেহ যদি বিশৃজ্বল হয়, নিয়মনিষ্ঠা রক্ষা করিয়া কাজ করিতে না পারে, কোন সময় আল্লাহ্র ধ্যান অধিক হয় আবার হয়তো কিছুই হয় না। অভ্যস্ত ওযীফাও রীতিমত আদায় করিতে পারে না। তাহারও ঘাবড়াইবার প্রয়োজন নাই। আমার ওস্তাদ রাহেমাহুল্লাহ্র নিকট কোন এক ব্যক্তি আসিয়া বিশৃঙ্খল এবং বিচ্ছিন্নতার অভিযোগ করিল। হুযুর বলিলেন ঃ প্রত্যেকের নিরবচ্ছিন্নতা পৃথক পৃথক। স্থায়িত্বের ইহাই এক অবস্থা যে, কখনও হইল কখনও হইল না। অর্থাৎ, মৃত্যু পর্যন্ত এই অবস্থার উপরই চলিতে থাকুক। 'যেকের-ফেকের একদম যেন ছাড়িয়া দেওয়া না হয় ; বরং মাসে ২০ দিন কাজ কর, ১০ দিন করিও না; কিংবা ১০ দিনই কর ২০ দিন পরিত্যাগ কর। শেষ পর্যন্ত যদি এইভাবে চলিতে থাকে, তবে তাহার স্থায়িত্ব ইহাই। সেও আল্লাহ্‌র অনুগ্রহ হইতে বঞ্চিত হইবে না। একবার আমার এক বন্ধু কবিতায় আমার নিকট একখানা চিঠি লিখিলেন, উহাতে প্রথম হইতে শেষ পর্যন্ত তাহার নিয়মানুবর্তিতা এবং নিরবচ্ছিন্নতার অভাবই লিপিবদ্ধ করিয়াছেন। ইচ্ছা হইল, আমি ছন্দ অনুযায়ী কবিতায় উত্তর দেই। হঠাৎ মস্নবীর একটি কবিতা আমার মনে পড়িল। তাহাতে বন্ধুর পূর্ণ চিঠির উত্তর নিহিত ছিল। আমি আনন্দিত হইয়া লিখিলাম ঃ ৬৪৯ ৩1 ৭১ ১২৫2২ ১৯৮০২ রি ৬৫২৪- 51 ০০49৩ ৭015 ১০49৯ “বন্ধু এই বিশৃজ্বলাই ভালবাসেন। নিশ্চেষ্ট বসিয়া থাকা অপেক্ষা অনিয়মিত চেষ্টাও ভাল” আমাদের হযরত হাজী ছাহেব (রঃ) বলিয়াছেন ঃ ১১ ১১০২০ 4102৮ ০৫১ ০১৪৮৩ 43০৫ ০৪ ০৫14০ ৩৫2 এ এ ল& ০ “আমাদের একটি ক্রন্দনও যথেষ্ট, যদি আল্লাহর দরবারে গৌঁছে। যদিও বহু কান্না আমরা কাদিয়া থাকি।” বরং আমি আরও একটু বাড়াইয়া বলিতেছি__অনিয়ম এবং অস্থায়িত্বের কথা কি? যদি গুনাহর কাজও করিয়া ফেলেন তথাপি মনে করিবেন না যে, আল্লাহ্র দরবার হইতে বিতাড়িত হইয়া গেলেন; বরং ইহার পরেও আল্লাহ্‌ তা'আলাকেই জড়াইয়া ধরুন এবং মনে করুন যে, গুনাহের প্রতিকারও তিনিই করিতে পারেন। একবার হযরত মুসার (আঃ) নিকট ওহী আসিল ঃ হে মুসা! সেই ব্যক্তিই আমার প্রিয় বান্দা, যে আমার সহিত এমন মহব্বত রাখে, যেমন শিশু তাহার মায়ের সহিত রাখে । তিনি জিজ্ঞাসা করিলেন £ “হে খোদা! সেই মহব্বত কিরূপ?” জবাব আসিল ঃ “মাতা পুত্রকে মারধর করে, তবুও শিশু মাকেই জড়াইয়া ধরে।” অতএব, গুনাহ্‌ করিয়াও আল্লাহ্‌কে ছাড়িবেন না; বরং তাহাকেই জড়াইয়া ধরুন। এখন বলুন, ইহার চেয়েও কোন সহজ পন্থা সফলতা লাভের জন্য হইতে পারে? ইহাতে কোনই জটিলতা নাই, কোন ব্যয় নাই, ইহা অবলম্বন করুন। ইহার ফলে এবাদতের উপর স্থায়ী থাকা এবং নিষিদ্ধ কাজ হইতে দূরে থাকা সহজ হইয়া পড়িবে। কেননা, ইহাতে আল্লাহ্‌ তা'আলার সহিত আপনার মহববত হইয়া যাইবে । বস্তুত মহব্বত এবং কামনা তো এমন বস্তু যে, এক বেশ্যার মিলনপ্রার্থীও তাহার জন্য প্রাণ দিতে প্রস্তুত হয় এবং সমস্ত ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।