Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ মাওয়ায়েষে আশ্রাফয়া বেহেশতের এত পরিসরতা দেখিয়া যদি কেহ সন্দেহ করে যে, এমন সুবিশাল বেহেশ্তে কেমন করিয়া থাকা যাইবে? ভয় করিবে না কি? তবে তদুত্তরে বলা হইবে__তথায় চাকর-নওকর এবং আয়েশ-আরামের সামশ্ত্রী যথেষ্ট পরিমাণে পাওয়া যাইবে। তাহাতে বেহেশ্ত সরগরম থাকিবে। এই সমস্তের কারণে মন বসিয়া যাইবে। যাহাহউক, বেহেশতের এসকল অবস্থা সম্বন্ধে চিন্তা করুন। ইহাতে আখেরাতের প্রত্যাশা এবং তত্প্রতি মনোযোগ উৎপন্ন হইবে। আল্লাহ্‌ তা'আলা আমাদের সামান্য পরিশ্রমের বিনিময়ে এমন বিরাট বেহেশ্ত দান করিবেন। অথচ দুনিয়ার প্রত্যাশার বিনিময়ে কোনই ওয়াদা নাই। এখানে কোন তালেবে এল্ম হয়তো প্রশ্ন করিবে, এক আয়াতে তো দুনিয়ার প্রত্যাশার বিনিময়ে ফল প্রদানের ওয়াদা আছে। আল্লাহ্‌ বলেন ঃ ০ 5$51550 ৬১০ ৫০ ৩৫ ৬০ 2৩৯ ও এ ০০১1 ৬০০ ৬০ ০৫ ৬০ “যে ব্যক্তি আখেরাতের কৃষি কামনা করে, আমি তাহার কৃষিতে বরকত দেই। আর যে ব্যক্তি দুনিয়ার কৃষি প্রত্যাশা করে, তাহাকেও আমি উহা হইতে দান করি।” ইহার উত্তর এই__এখানে দুনিয়ার প্রত্যাশার বিনিময়ে যে ফল প্রদানের ওয়াদা রহিয়াছে, তাহাতে ৮১ শব্দ যুক্ত আছে। এখানে ৬ অব্যয়টির অর্থ “আংশিক ।' কাজেই দুনিয়ার সকল প্রত্যাশার বিনিময় প্রদানের ওয়াদা হইল না। অন্যত্র এক আয়াতে অবশ্য আখেরাতের প্রত্যাশার সঙ্গেও ৬ শব্দ যুক্ত হইয়াছে। বলা হইয়াছে__ 5359৮4১৯১০৩ ৩০ 2৯১৪০৯১। ০৩ ২৪ ৬৩ ৬০ 2 উঠ ০১ ১৬০ কিন্তু সেক্ষেত্রে ০ অব্যয়টি আংশিক অর্থে নহে; বরং স্থানীয় সঙ্কেতে বুঝা যায়, ০ “আরম্ত' অর্থে ব্যবহৃত হইয়াছে। অর্থাৎ, তাহাদের সওয়াব আখেরাত হইতেই আরম্ভ হইবে। কোরআন ও হাদীসের মর্ম বুঝিবার জন্য আরবী ব্যাকরণে বিশেষ দক্ষতা থাকার প্রয়োজন। শুধু শাব্দিক অর্থ পড়িয়া বুঝা যায় না। আজকাল প্রত্যেক মূর্খই মুজতাহিদ্‌ ঃ কিন্তু আশ্চর্যের বিষয়! আজকাল আরবী ব্যাকরণের জ্ঞানলাভ ব্যতীতই অনেকে কোরআন-হাদীস বুঝিতে চাহেন। নূতন নৃতন মুজ্তাহিদগণ প্রাথমিক দুই-চারিটি কিতাব পড়িয়া মেশ্কাত এবং বোখারী শরীফের অনুবাদ আরম্ত করেন এবং ইমাম আবু হানীফা ও ইমাম শাফেঈ ছাহেবের উপর প্রশ্ন করিতে আর্ত করেন। যেমন, এক মূর্খ বলিয়াছে ঃ হাদীসে তো আসিয়াছে “খেদাজুন” “খেদাজুন”, অথচ হানাফী মতাবলম্বীরা বলেঃ নামাযে সুরা-ফাতেহা পড়া ফরয নহে। বাস্তবিক ইহা এক বিচিত্র যমানা। এখন প্রত্যেক মূর্খই মুজ্তাহিদ। কিন্তু বিস্মিত হওয়ার কিছু নাই। আজকাল মুসলমান তো মুসলমানই, ইংরেজরাও ইসলামের মধ্যে এজ্তেহাদ আরম্ত করিয়া দিয়াছে। রামপুরের এক ইংরেজ মুসলমানদিগকে সম্বোধন করিয়া বলিতেছিল £ কোরআন দ্বারা প্রমাণিত আছে যে, প্লেগ রোগ ছোয়াচে। কোরআনে উল্লেখ আছে-_কোন স্থানে প্লেগের প্রাদুর্ভাব হইলে সেই স্থান ছাড়িয়া কোথাও যাইও না। ইহার সঙ্গে একটি কথা সে নিজের তরফ হইতে লাগাইয়া দিলঃ “যাইতে নিষেধ করার কারণ এই যে, তাহাতে প্লেগ বিস্তার লাভ করে।” এই জন্যই নিষেধ করিয়াছেন, যেন এক স্থানের প্লেগ অন্যস্থানে ছড়াইতে না পারে। ব্যাস্! দাবী প্রমাণিত হইয়া গেল। অতএব, এই ইংরেজও ইসলাম ধর্মের মুজতাহিদ হওয়ার দাবীদার ছিল। কাজেই নিজের তরফ হইতে একটি বাক্য যোগ করিয়া দিয়াছে। ড্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।