Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ 234
📝 Text 📖 PDF

আদ্দুনিয়া ওয়াল্‌ আখেরাহ ৭ আপনি যদি ইচ্ছা করেন যে, আমি অষ্টম ঘণ্টার মধ্যে থাকিয়া যাইব। নবম ঘণ্টায় পৌছিব না। আপাদমস্তক সর্বশক্তি প্রয়োগ করিলেও তাহা সম্ভব হইবে না। আপনাকে নবম ঘণ্টায় প্রবেশ করিতেই হইবে। কালের গতি আপনাকে বাধ্য করিবে। অন্যথায় যদি আখেরাতে গৌঁছিবার জন্য কোন সিড়ি থাকিত, তবে আমরা উহাতে আরোহণ না করিলেও পারিতাম, কিন্তু আল্লাহ্‌ তাঁআলা আখেরাতে পৌঁছার জন্য এমন আশ্চর্যজনক সিড়ি নির্মাণ করিয়াছেন, যাহা অনুভব করা যায় না, আমাদের ইচ্ছারও সেখানে কোন দখল নাই। অতএব, কালের গতি অবশ্যই সাব্যস্ত আছে। দ্বিবিধ গতির একটি না থাকিলে অপরটিও না থাকা অনিবার্য নহে। আয়ু পথ অতিক্রমের জন্য শুধু গতির প্রয়োজন, কালের গতির মাধ্যমে তাহা সাব্যস্ত আছে। স্থানের গতি নাই, উহার প্রয়োজনও নাই। মোটকথা, কালের গতি প্রবাহে আমরা জীবন পথ অতিক্রম করিয়া যাইতেছি। সুতরাং হুযুর (দঃ)-এর এই বাণী-_“আমার দৃষ্টান্ত এ পথিকের ন্যায়, যে পথ অতিক্রম করিয়া যাইতেছে”-_সম্পূর্ণ ঠিক হইয়াছে। এই কালের গতির উপর আমাদের ইচ্ছা ও ক্ষমতার কোন দখল না থাকার কারণেই ইহা আমাদের অসতর্কতা বা ভুলিয়া থাকার কারণ হইয়া থাকে । অর্থাৎ, আমাদের অবস্থার প্রতি আমাদের লক্ষ্য থাকে না। আমরা বুঝিতে পারি না, এই মুহুর্তের পূর্ব মুহূর্তে আমাদের অবস্থা কি ছিল এবং এখন কিরূপ হইয়াছে এবং এই মুহুর্ত অতীত হওয়ার ফলে আমাদের পার্থিব জীবনের কি পরিমাণ অংশ নিঃশেষ হইল। ন্ট এই কারণেই বিশেষজ্ঞগণ বলিয়াছেন ঃ শিশু ভূমিষ্ঠ হইয়া যখন এক মাসের বয়স্ক হয়, তখন তাহার মাতা বলে, আমার সন্তান এক মাসের বয়স্ক হইয়াছে। কিন্তু প্রকৃতপক্ষে সে বুঝে না যে, তাহার আয়ুঙ্কালের এক মাস কমিয়া গিয়াছে। তাহার ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত হইতে তাহার তাহাই তাহার আয়ু হইতে কমিতে থাকে। যেমন, বরফের চাকা, যতই রাখা হয় ততই উহার অবয়ব কমিতে থাকে । এমন কি, শেষে এমন এক মুহূর্ত আসিবে, যখন উহা গলিয়া নিঃশেষ হইয়া যাইবে। মানবের আয়ুর অবস্থাও তদ্রুপ । এস্থলে আমার একটি ঘটনা মনে পড়িল। কোন একজন গ্রাম্য লোক বিদেশে গিয়া চাকুরী গ্রহণ করিল। কিছুকাল পরে চাকুরী হইতে বিদায় গ্রহণ করিয়া যখন বাড়ীর দিকে চলিল, তখন বাড়ীতে নেওয়ার জন্য ফরমাইশী ও অন্যান্য ভাল ভাল সদাইয়ের সঙ্গে দুই চারি সের বরফও খরিদ করিল। আসবাবপত্র অনেক বলিয়া বহন করিয়া নিতে কষ্ট হইবে। সুতরাং লাগেজ হাল্কা করার উদ্দেশ্যে, তাহাদের গ্রামেরই দুই চারি জন যাত্রী-_যাহারা তাহার একদিন পূর্বে বাড়ী যাইতেছিল, তাহাদের নিকট বরফের বাগ্ডিলটি দিয়া বলিল, ভাই, এই বরফগুলি আমার বাড়ী পৌঁছাইয়া দিলে বড়ই অনুগ্রহ হইবে, আমার বোঝা হাল্কা হইবে । আমিও ইন্শাআল্লাহ আগামীকল্য যাইতেছি। তাহারা বরফের বাগ্ডিলটি তাহার বাড়ীতে পৌঁছাইয়া দিল। গ্রাম্য লোকেরা বরফের গুণাগুণ কি বুঝিবে? কেবল এতটুকু জানে 'যে, উহা ঠাণ্ডা বস্তু। রীতি এই যে, এরূপ ক্ষেত্রে বাড়ীর লোকেরা আগন্তকের জন্য পছন্দনীয় বস্তু রাখিয়া দেয়। সে আসিলে সকলে মিলিয়া তাহা পানাহার করে। এই রীতি অনুযায়ী তাহারা বরফকে অমনিভাবে সাধারণ কাপড়ে জড়াইয়া রাখিয়া দিল | পরবর্তী দিন সে ব্যক্তি বাড়ীতে আসিলে যাবতীয় উপটৌকনের সঙ্গে কথায় কথায় বরফের কথাও উঠিল। হা, আমি গতকল্য এক ব্যক্তির নিকট বরফও পাঠাইয়াছিলাম, তাহা পাইয়াছ কিনা? বাড়ীর লোকেরা আনন্দের সহিত বলিল, পাইয়াছি। ড্খড.21110001109.0010

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.