Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

হাম্মূল আখেরাহ ১০৫ প্রত্যেক গুণের মান সাত শত বলিয়াছেন। তাহা যদি নাও হয়, তথাপি অনেক বেশী হওয়াতে তো কোনই সন্দেহ নাই। কেননা, তাহা কোরআনেই উল্লেখ রহিয়াছে। হাদীস শরীফে বর্ণিত আছে & ঃআললহর রাস্তায় একটি খোরমা দান করিলে আল্লাহ্‌ তা'আলা উহা এত অধিক বাড়াইয়া থাকেন যে, , ওহুদ পর্বত হইতে বড় হইয়া যায়। এই হাদীস অনুসারে তো সওয়াবের মাত্রা আরও অনেক বাড়িয়া যায়। কেননা, ওহুদ পাহাড়কে খোরমার পরিমাণ খণ্ডে পরিণত করিতে হইলে দুই শত বৎসরেরও অধিক সময় লাগিবে। অর্থাৎ, বেহিসাব বা অগণিত- অসংখ্য সওয়াব পাওয়া যাইবে। কোন কোন মূর্খ লোক ইহা শুনিয়া ঘাবড়াইয়া গিয়াছে। এক মূর্খ আর্য লিখিয়াছে ঃ মুসলমানদের সওয়াবের যে ধারা বর্ণিত আছে তাহা ঠিক নহে। কেননা, আমাদের আমল সসীম, ইহার সওয়াব অপরিসীম হওয়ার দৃষ্টান্ত এরূপ, যেমন এক পোয়া খাদ্য গ্রহণকারীকে ৫০ মণ খাওয়াইয়া দেওয়া। সে তো ইহাতে মরিয়াই যাইবে । সসীমের মধ্যে অসীম সওয়াব লাভের শক্তি কোথায়? এই মূর্খতাপূর্ণ উক্তির উত্তর একেবারে পরিষ্কার। এক পোয়া পরিমাণ খাদ্য গ্রহণে অভ্যস্ত ব্যক্তিকে যদি ৫০ মণ খাদ্য একই সময়ে একেবারে খাওয়াইয়া দেওয়া হয়, তবেই সে মরিবে। কিন্তু যদি অসীম সওয়াব প্রদানের সাথে সাথে আয়ুঙ্কালও সীমাহীন করিয়া দেওয়া হয় এবং অসীম আয়ুঙ্কালে অনন্ত ও অফুরপ্ত খাদ্য ক্রমে ক্রমে খাওয়ান হয় তাহাতে জটিলতা কিসের? উক্ত মূর্খ আর্য সওয়াবকে ধরিয়া লইয়াছে অসীম আর আযুকে ধরিয়াছে সীমাবদ্ধ। কাজেই বৃথা প্রশ্ন করিয়া বসিয়াছে। চিন্তা করিয়া দেখে নাই যে, মুসলমানরা পরলোকের আয়ুকে অসীম এবং অনন্ত বলিয়া বিশ্বাস করে। কিন্তু মূর্খ আর্যগণ অনন্তকালের জন্য 'নাজাত্‌" স্বীকার করে না। তাহাদের মতে পুণ্যবান ব্যক্তি আত্মার জগতে এক নিরিষ্টকাল অবস্থানের পর অবতাররূপে কোন দেহ ধারণপূর্বক জগতে নামিয়া আসে। কাজেই সে কর্মফল লাভের মুদ্ধতকে সীমাবদ্ধ বলিয়া ধারণা করিয়া এই উত্তট সন্দেহ করিয়া বসিয়াছে। প্রকৃতপক্ষে ইহা সন্দেহযোগ্য বিষয়ই নহে। গৌড়ামি, পক্ষপাতিত্ব দোষে জ্ঞান-বুদ্ধি বিকল মস্তিক্কে যাহা আসিয়াছে, বলিয়া দিয়াছে। আখেরাতে নেক আমলের সওয়াব অগণিত ও অসংখ্য পাওয়া যাইবে। ইহা শুনিয়া মূর্খেরা ঘাবড়াইয়া গেল। প্রকৃতপক্ষে তথাকার অবস্থা এইরূপ ঃ ৬ ৯১1 55075 ৩৯১ ১১ বহীসি ১৯১ ০৬৯ ০০ ৩ ৮১৮০০৪০৮৯7৪ 1) ১1৫ ৬১৯ ৮ ০৫ এই 4117505০৯৪৪ আহত ২৩ ২১৯ “অর্ধেক প্রাণের বিনিময়ে শত শত প্রাণ বখুশিশ্‌ করিয়া থাকেন। কল্পনার বাহিরে অতিরিক্ত দান করেন। এমন বাজার কোথায় আছে যেখানে একটি ফুলের বিনিময়ে পূর্ণ ফুলের বাগানই খরিদ করা যায় ?” অতএব, তাহার পক্ষ হইতে যখন এমনভাবে প্রাণ বখ্শিশের ব্যবহার, তখন আমাদেরও তাহার সহিত প্রাণদানের ব্যবহার রাখা উচিত ১১৩ ০৬৯ ৯৯৪ ০৯ ০1১৯ ৬ ১৮৪ ২৯১৮ ০৯০৯ ০৯৪৮ লীশিও “ইসমাঈ'লের ন্যায় তাহার সম্মুখে মাথা নত কর। তাহার তরবারির সম্মুখে হাসি-খুশীর সহিত প্রাণ দাও ।” ফ্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।