১০০ মাওয়ায়েষে আশ্রাফিয়া “দীদারে এলাহী” হাসিল হওয়ার দিন, তাহারা কিয়ামতের ভয়ে অস্থির হইবেন কেন? মাওলানা রূমী (রঃ) মস্নবীতে লিখিয়াছেন ঃ আল্লাহ্ওয়ালাগণ যখন দোযখের উপরিস্থ পুলছেরাত পার হইয়া বেহেশতে গৌঁছিবেন, তখন তাহারা পরস্পর বলাবলি করিবেন £ “আমরা শুনিয়াছিলাম, পুলছেরাত দৌযখের উপরে অবস্থিত। কোথায়, আমরা তো পথে দোযখ দেখিলাম না £” তখন ফেরেশ্তাগণ বলিবেন ঃ “তোমরা পথে একটি উদ্যান দেখিয়াছিলে £” বলিবেন ঃ হা, ফেরেশ্তারা বলিবেনঃ “উহাই দোযখ ছিল। তোমাদের আমলের বদৌলত উহা উদ্যানের আকৃতিতে তোমাদের দৃষ্টিগোচর হইয়াছে ।” অতএব, তাহাদের জন্য তো দোযখও ইব্রাহীম খলীল আলাইহিস্সালামের অগ্নিকুণ্ডের ন্যায় উদ্যানে পরিণত হইবে। সুতরাং তাহাদের চেয়ে অধিকতর আরাম কাহার ভাগ্যে জুটিবে ? হাদীস শরীফে আছেঃ মুসলমান যখন পুলছেরাত অতিক্রম করিবে, দোযখ তাহাদিগকে বলিবে £ 4১ (5। 4১১ ০১ ৬০১ 2 ১২ “হে মুসলমান! তাড়াতাড়ি অগ্রসর হও। তোমার জ্যোতি আমার আগুন নিভাইয়া দিয়াছে।” তফৃসীরকারকগণ ইহার তফৃসীরে বলিয়াছেন ঃ মুমেন যেমন দোযখ হইতে 'পানাহ' চাহিতেছে, দোযখও ত্ুপ মুমেন হইতে “পানাহ্, চায়। সমস্ত দুঃখ-কষ্টের সেরা দোযখই যাহার হইতে “পানাহ্” চায়, তাহার খুশীর সীমা কোথায় £ বাস্তবিকই দোযখ মুমেন হইতে “পানাহ্' চাহিতেছে। কেননা, দৌযখের সঙ্গে মুমেনের কোনই সম্পর্ক নাই। যেখানে সম্পর্কই নাই সেখানে উভয়পক্ষই অপরপক্ষ হইতে বিমুখ থাকিবে। কোন এক কবি এই মর্মটিকে অন্য ভঙ্গিতে বর্ণনা করিয়াছেন ঃ ল& 303০৯ ৬৯ 0৫ ৬৫ ল১ ০১৩১ এ] - ৯০০৪৩ ০১৯০৫৪০ 033৩ ৩১০ ০৪৪ ৬৯ ০৯০ “আমি তো পাপের কারণে দোযখের উপযোগী হইয়াছি। কিন্তু দোযখের কি দোষ-_যাহার ফলে আমাকে তাহার ভিতরে রাখার উপযোগী হইল £” বাস্তবিকই মুসলমান এক বিচিত্র বস্তু! দোযখ তাহা হইতে দূরত্ব কামনা করে এবং সে দোযখ হইতে দূরত্ব কামনা করে। ঈমানের দৌলত মর্যাদার যোগ্য £ বন্ধুগণ! ঈমানের দৌলতকে মর্যাদা দিন। ইহাতে বুঝা গেল, দুনিয়া অন্বেষণকারীরা দুনিয়া হইতে প্রকৃতপক্ষে কিছুই লাভ করিতে পারে না। তাহারা তো কেবল বাহ্যিক উপকরণ লইয়াই বসিয়া রহিয়াছে। দুনিয়ার প্রাণবস্তু তাহারাই ভোগ করিতেছেন ধাহাদিগকে তোমরা দুনিয়া বর্জনকারী বলিয়া মনে করিতেছ। ইহাতে বুঝা যায় যে, দুনিয়ার প্রাণবস্ত দুনিয়ার অন্বেষণে পাওয়া যায় না; বরং দুনিয়াকে ত্যাগ করিলেই পাওয়া যায়। সুতরাং আফসোসের বিষয়-_যে বস্তুকে ঘৃণা করাই উহাকে পাওয়ার একমাত্র পন্থা, মানুষ তাহার জন্য অনুরাগে আত্মহারা । রক এখন ক্রথা ৃ্ এদিষ্ট অবস্থা স্থির আছে আরা কিছু বটে। আমাদের স্থির করারও মূল্য আছে।” বস্তুত তাহাদের রুচিই হইল নিছক আত্ম-বিম্মৃতি। তাহারা নিজদিগকে বিলুপ্ত করিয়া দিয়াছেন। অর্থাৎ, নিজেদের ইচ্ছা এবং মতামতকে লোপ করিয়া দিয়াছেন। যেমন, কবি বলেনঃ ৩০৮১৯ ৬৮০৮১ ০৪5 021 7 ০8০১৪ এ০০ ০৯১ ০৭০৪ 05 ১১৯ ডখড.21110001109.0010
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।