Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া অবস্থার ন্যায় মনে কর। মুসাফির যেমন নিজের বিশ্রাম শিবিরে কিংবা মুসাফিরখানায় আসবাবপত্র কাছে রাখিয়া অবস্থান করে, তুমিও দুনিয়াতে এইরূপে বাস কর। দুনিয়াকে আখেরাতের সফরে বিশ্রাম শিবির বা মুসাফিরখানা মনে কর। মুসাফিরখানাকে যেমন কেহই স্থায়ী বাসস্থান মনে করে না, তুমিও দুনিয়াকে স্থায়ী বাসস্থান মনে করিও না। হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহপূর্ণ বাণী যেহেতু আমাদিগকে সম্বোধন করিতেছে, তাই আমাদের রুচির প্রতিও কিছুটা লক্ষ্য রাখা হইয়াছে। কেননা, ২৪১৯ অর্থাৎ, মুসাফির শব্দে তবুও দুনিয়াতে এক প্রকার অবস্থানের আভাস রহিয়াছে, যদিও তাহা মুসাফিরখানায় অবস্থানের ন্যায় হউক। কিন্তু তিনি নিজের সম্বন্ধে যাহা বলিয়াছেন, তাহাতে এতটুকু অবস্থানের কল্পনাও নাই। তিনি বলিয়াছেন, “দুনিয়ার সহিত আমার কি সম্পর্ক? দুনিয়ার সঙ্গে আমার দৃষ্টান্ত এইরূপ, যেন কোন পথিক পথ অতিক্রম করিয়া চলিয়া যাইতেছে এবং চলিতে চলিতে পথে কোন বৃক্ষের নীচে ক্ষণেকের নিমিত্ত প্রকৃতপক্ষে ইহাও ১ 4৫ কথারই ব্যাখ্যা। এই ব্যাখ্যার দ্বারা উক্ত কথায় সর্বপ্রকারের সন্দেহের অবসান ঘটিয়াছে। উদ্দেশ্যের বিপ্ররীত কোন কল্পনা হইতে পারে না। অর্থাৎ, এরূপ মনে করা যাইতে পারে না যে, আমরা দুনিয়াতে এক রাত্রির জন্য অবস্থান করিতেছি, ভোরে এই স্থান ত্যাগ করিয়া যাইতে হইবে-_যেমন মুসাফিরকে ভোরে মুসাফিরখানা ত্যাগ করিতে হয়; বরং এইরূপ মনে কর যে, আমরা পথ চলিতেছি। মানুষ প্রতি মুহুর্তে সফরে আছেঃ মনে কর যে, প্রতি মুহুর্তে আমরা সফরে আছি। প্রতি মুহুর্তে সফরের পথ অতিক্রম করিয়া চলিয়াছি। যদি কোন বাহ্যদৃষ্টিসম্পন্ন লোক সন্দেহ করে যে, “আমরা তো কোথাও অবিরত পথ অতিক্রমকারী লোক দেখিতেছি না; বরং কোন কোন অবস্থায় তো আমরা নড়াচড়াও করি না; বরং নড়াচড়ার বিপরীত নিশ্চল হইয়া পড়িয়া থাকি। এমতাবস্থায় পথ অতিক্রম অসম্ভব। নিশ্চলতা ও পথ চলা দুই বিপরীত বিষয়। দুই বিপরীতের একত্র সমাবেশ সম্পূর্ণ অসম্তব।” তবে ইহার উত্তর এই যে, পথচলার জন্য নড়াচড়া অনিবার্ধ, ইহাতে কোন সন্দেহ নাই। কিন্তু নড়াচড়া হয় না বলিয়া আপনি কিরূপে কুঝিলেন £ আপনি জানেন কি যে, নড়াচড়া দ্বিবিধ? স্থানের গতি এবং কালের গতি। এস্থলে স্থানের গতি অর্থাৎ, স্থানান্তরিত হওয়া তো অবশ্যই নাই। কেননা, প্রকাশ্যেই দেখা যায়, আখেরাতে যাওয়ার জন্য আল্লাহ্‌ তা'আলা কোন সিডি নির্মাণ করেন নাই, যাহা বাহিয়া আমরা আখেরাতে চলিয়া যাইতে পারি। আর না কোন সিড়ি আছে যন্বারা আমরা আসমানে যাইয়া গৌঁছিতে পারি। মাইল দুই মাইলের রাস্তাও নহে, যাহা অতিক্রম করিয়া আমরা আল্লাহ্‌ পাকের দরবারে পৌঁছিতে পারি। যেমন, আমরা রেল বা একা গাড়ীতে আরোহণ করিয়া এক শহর হইতে অন্য শহরে গমন করিয়া থাকি। অতএব, এস্থলে স্থানের গতি নাই বলিয়া আপনি কেমন করিয়া মনে করিতে পারেন যে, এখানে কালেরও গতি নাই? এখানে কালের গতি রহিয়াছে। অর্থাৎ, যদিও আমরা নিছক নড়াচড়া বা গতিহীন অবস্থায় থাকি, কিন্তু কালের গতি যথারীতি প্রবাহিত হইয়া যাইতেছে । কালের গতি চলিতে চলিতে এমন এক মুহূর্তে যাইয়া পৌঁছিবে, যাহার পরে আমরা আখেরাতে থাকিব। কোন সিড়ি বাহিয়াও নহে, কোন রাস্তা অতিক্রম করিয়াও নহে; বরং কালের গতিতে-_যাহা আমাদের ক্ষমতার বাহিরে । কেননা, আমরা কালের গতিকে বাড়াইতেও পারি না, কমাইতেও পারি না। রোধ করা তো দূরেরই কথা। ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।