আর্রেযা বিদ্দুনিয়া ৯১ পরিচারকদের হিসাব করিতে লাগিল-_-ধোপা, মালী, পাটনী প্রভৃতি । কৃষক বসিয়া তাহা শুনিতে- ছিল। সমস্ত নিন্নস্তরের সেবকদের নাম বলা সমাপ্ত হইলে কৃষক বলিয়া উঠিল ঃ “কমবখত! পীরের অংশটাও পৃথক করিয়া লও ।” এত অবজ্ঞার সহিত যে পীরের মামুলি অংশ পৃথক করা হইল, তিনিও সেই শ্রেণীর পীর। একটি ঘটনা হইতেই তাহাদের সম্বন্ধে ধারণা করিতে পারিবেন ঃ দের খান্দানী পীর ইহা জানিতে পারিয়া তাহাদিগকে বলিলেন £ “ভাল কথা, আমিও তোমাদিগকে পুল্সেরাতের উপর হইতে ধাক্কা দিয়া ফেলিয়া দিব।” এই শ্রেণীর পীরই এইরূপ অবজ্ঞার পাত্র। অনুরূপভাবে কতক ওলামাও ইত্যাকার অবজ্ঞার উপযোগী হইয়া দীড়াইয়াছে। কৌন একজন সাবজজ সেকেলে পোশাক পরিধান করিয়া পুরাতন ভাবধারাযুক্ত কোন এক জায়গায় বদলী হইয়া গেলেন। স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পরিচয়লাভের উদ্দেশ্যে বাহির হইয়া তিনি জনৈক সম্মানী লোকের বাড়ীতে যাইয়া পৌছিলেন। গৃহস্বামী দূর হইতে তাহার পোশাক-পরিচ্ছদ দেখিয়াই গৃহের অভ্যন্তরে চলিয়া গেলেন। আগন্তক জনৈক চাকরের সাহায্যে বলিয়া পাঠাইলেন, “বল, আমি জিলার সাবজজ | তোমার সাহেবের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি।” নাম শুনিয়া ভদ্র লোকটি বাহিরে আসিয়া ক্ষমা প্রার্থনা করিয়া বলিলেন £ “মাফ করুন, আপনার আবা কাবা দেখিয়া আমি ধারণা করিয়াছিলাম, কোন মৌলবী ছাহেব টাদা আদায়ে আসিয়াছেন।” আজকাল ওলামাদের সম্বন্ধে সর্বসাধারণের এই ধারণা । কিন্তু ইহাতে তাহাদের বিশেষ দোষ নাই; বরং এই শ্রেণীর আলেমদেরই দোষ, -তাহারাই নিজেদের কার্যকলাপ দ্বারা সর্বসাধারণের মনোভাব নষ্ট করিয়া ফেলিয়াছে, ইহা আলেমদেরই ত্রুটি । আলেমগণ যদি এই জাতীয় নীচ ও হীন কার্যকলাপ হইতে দূরে থাকিত, তবে সাধারণ লোক তাহাদিগকে অবজ্ঞা করিবার সাহস পাইত না। এল্মে-ছ্বীন শিক্ষার প্রতি উৎসাহদান ঃ যাহারা এই শ্রেণীর অর্বাচীন আলেমদিগকে দেখিয়া এল্মে দ্বীন হইতে সরিয়া পড়িয়াছে, তাহারাও ভূল করিয়াছে। দ্বীনী এল্মের সাথে সাথে সন্তান- দিগকে উচ্চাঙ্গের আদব-কায়দীও শিক্ষা দিতে পারিত, তাহা হইলে সন্তানদের অসঙ্গত ও অশোভন স্বভাবের উৎপত্তিই হইত না। দ্বিতীয়ত কোন বংশানুক্রমিক ভদ্র সন্তান যদি দ্বীনী এলম শিক্ষা করে, তবে সে তাহার বংশগত স্বভাবসুলভ উন্নত মনোভাবের দরুন উপরোক্ত নীচ মনের ও হীন স্বভাবের কার্য করিবেই না। বস্তৃত অধিকাংশ নীচ বংশের লোকেরাই এমন হীন কার্য করিয়া থাকে। ইহাই যখন আসল ব্যাপার, তখন সন্তানের দ্বীনী তাঁলীমের জন্য শিক্ষক নির্বাচনের বেলায়ও এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা আবশ্যক। আমি বলি না যে, “সন্তানদের আধুনিক শিক্ষায় লিপ্ত করিবেন না৷” আধুনিক শিক্ষা অবশ্যই দিন, সঙ্গে সঙ্গে ইহাও চিন্তা করুন যে, ধর্মীয় শিক্ষা দৈনন্দিন প্রয়োজনীয় বস্ত, সুতরাং প্রথমে দ্বীনী এল্ম শিক্ষা দেওয়া আবশ্যক অতঃপর অন্যান্য শিক্ষা। ধর্মীয় শিক্ষা প্রথমে দিতৈ না পারিলেও অন্যান্য শিক্ষার সাথে দ্বীনী তা'লীম দেওয়া একান্ত আবশ্যক । যদি অন্য শিক্ষার সাথে বিস্তারিতরূপে দ্বীনী এল্ম শিক্ষাদানের সুযোগ বা সময় না হয়, তবে ধর্ম সম্বন্ধীয় উ্ু (বা বাংলা) বইগুলিই পড়ান, কিন্তু তাহা প্রাইভেট শিক্ষকের নিকট সবকে সবকে পড়িতে হইবে। কিতাব খরিদ করিয়া বলিয়া দিলে চলিবে না যে, “পড়িয়া লও”; বরং কোন দ্বীনদার-পরহেষগার আলেম ছারা পূর্ণ কিতাব আদ্যন্ত সবকে সবকে ভালরূপে বুঝিয়া পড়িতে হইবে! ২৪ ঘণ্টার মধ্যে একটি ঘন্টা এই শিক্ষার জন্য ব্যয় করিলেই ড্ডখ্৮.21170001109.0010
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।