৯০ মাওয়ায়েষে আশ্রাফিয়া সন্তুষ্টি ও নিশ্চিন্ততার প্রভেদ ঃ মধ্যবর্তী দুইটি দোষে আমরা অবশ্যই লিপ্ত আছি। এই দুইটি একই বটে, তবে সামান্য প্রভেদ আছে। কেননা, সন্তুষ্টি জ্ঞানপ্রসৃত আর নিশ্চিন্ততা স্বভাবোদ্গত। কোন সময় কোন বস্তকে জ্ঞান পছন্দ করে; কিন্তু স্বভাবত উহা চিত্তাকর্ষক নহে। যেমন, তিক্ত ওঁষধ রোগ নিরাময়ের জন্য কিংবা আল্লাহর সন্তুষ্টির আশায় শহীদ হওয়ার জন্য অগ্রসর হওয়া পছন্দনীয় বটে, কিন্তু স্বভাব উহাকে পছন্দ করে না! আবাব কোন সময় দেখা যায়, কোন বস্তু স্বভাবত পছন্দনীয় ও লোভনীয়; কিন্তু জ্ঞান উহাকে পছন্দনীয় মনে করে না। যেমন “যেনা' প্রভৃতি। মোটকথা, কোন ক্ষেত্রে সন্তুষ্টি আসে, কিন্তু নিশ্চিন্ত হওয়া যায় না। আবার কোন সময় নিশ্চিন্ত হওয়া যায়, কিন্তু সন্তুষ্ট হওয়া যায় না। কিন্ত যেই অবস্থায় সন্তুষ্টি এবং নিশ্চিন্ততা একত্রিত হয় তাহা বড়ই কঠিন অবস্থা, কাফেরগণ ব্যাপকভাবে এই অবস্থার অধীন; বরং অধিকাংশ মুসল- মানও ইহাতে নিমজ্জিত। যেক্ষেত্রে দ্বীন এবং দুনিয়ার স্বার্থে বিরোধ দেখা যায়, যেমন মিথ্যা মোকদ্দমা, ঘুষ গ্রহণ, পরের যমীন জবর দখল ইত্যাদি। এই সমস্ত বিষয়কে পাপ বলিয়া সকলেই জানে, তথাপি মনে মনে পছন্দ করে, খারাপ মনে করে না; বরং তাহা সংশোধনের পরামর্শ দেওয়া হইলে বলিয়া থাকে, ইহা গভর্ণমেন্টের আইনের ব্যাপার, উপদেষ্টা কি বুঝিবে £ ফলকথা, জ্ঞানত তাহারা ইহা পছন্দ করে এবং প্রাধান্যও দেয়। হয়তো বিশ্বাস এরূপ নহে, অনুরূপ অবস্থা এল্ম শিক্ষার ব্যাপারেও! তাহারা জানে- প্রাথমিক স্তরে শিশুকে আধুনিক শিক্ষায় লিপ্ত করিলে ধর্ম সম্বন্ধে শিশুরা সম্পূর্ণরূপে অজ্ঞ থাকিয়া যায়। অথচ জানিয়া-শুনিয়া উহা গ্রহণের, পক্ষে যুক্তি প্রদর্শন করে-_ শৈশব হইতে ,আধুনিক শিক্ষায় লিপ্ত না করিলে তাহারা জীবনে উন্নতি করিবে কেমন করিয়া £ ইহাকেই বর্লে দুনিয়াতে সন্তষ্টি। কিন্তু দুঃখের বিষয়, আজকালকার দস্তুরই এরূপ হইয়াছে যে, আলেম এবং দরবেশগণের মধ্যেও এই রোগ ঢুকিয়া পড়িয়াছে। অথচ তাহাদেরই অধিক সাব- ধানতা অবলম্বন করা উচিত ছিল। আমি দেখিতেছি, দুনিয়ার প্রতি সন্তুষ্টির কারণে তাহাদের নীতি এই হইয়াছে যে, মুর্দা বেহেশতে যাক কিংবা দোযখে যাক, কিছু আসে যায় না, “তাহাদের চাই পয়সা।” ইহারা সেই শ্রেণীর আলেম, যাহাদের কার্যকলাপ ও স্বভাব-চরিত্র দেখিয়া জনসাধারণ দ্বীনী এল্ম হইতে বীতশ্রদ্ধ হইয়া পড়িয়াছে। দ্বীনী এল্মের অমর্যাদা ঃ বন্ধুগণ ! ছ্বীনী এল্মকে আমরা নিজেরাই অপমান করিয়াছি। নচেৎ এককালে ইহার মর্যাদা এত উধ্র্ে ছিল যে, সকল শ্রেণীর মানুষই ইহার সম্মুখে মস্তক অবনত করিত। দিল্লীর বাদশাহর দরবারে কোন আলেম পদার্পণ করিলে স্বয়ং বাদশাহ্ তাহার সম্মুখে নত হইয়া পড়িতেন। অন্যান্য শ্রেণীর লোকের তো কথাই নাই, অধীনস্থ রাজ-রাজড়ারা কিংবা জায়গীরদারগণ দরবারে আসিলে বাদশাহ চোখ তুলিয়াও তাহাদের দিকে তাকাইতেন না। কিন্তু আলেমগণকে দেখামাত্র মাথা নত করিয়া তাহাদের প্রতি সম্মান জানাইতেন। এখন বলুন, তৎকালীন ওলামায়ে কেরামের নিকট কোন্ বস্ত ছিল? কোন্ রাজ্য ছিল? কেবল এই তো ছিল যে, তাহারা আলেম ছিলেন, ধর্মপথের নায়ক ছিলেন। কিন্তু এখন আমরা নিজেরাই যদি নিজেদের অমর্যাদা করি, তবে ইহাতে কাহার কসুর ? একই অবস্থা হইয়াছে পীরদের। অতিরিক্ত লোভের বশীভূত হইয়া তাহারাও মর্যাদা হারাইয়া ফেলিয়াছেন! এক গ্রাম্য বর্বরের ঘটনা আমার স্মরণ পড়িল। মৌসুমের শস্য ঘরে আসিলে সে যখন নিন্ন- শ্রেণীর সেবক পরিচারকদের মামুলী অংশ পৃথক করিতে বসিল, গৃহিণী ও ছেলে-পেলেরা সেবক- ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।