আর্রেযা বিদ্দুনিয়া ৮৯ দুনিয়াতেই দেখুন, কাহারও পায়ে যদি একটা বাবুলের কাটাও বিধে, তাহার অবস্থা কেমন হইয়া থাকে £ অতএব, যদি কেহ মনে করেন যে, কাফেরদের চেয়ে আমার শাস্তি তুলনামূলক লঘু হইবে, তবে তিনি ভাল করিয়া চিন্তা করুন, দোযখের লঘু শাস্তিও বরদাশ্ত করা সম্ভব হইবে না। সুতরাং কাহারও এরূপ ধোকায় পতিত থাকা উচিত নহে যে, “আমার শাস্তি অপেক্ষাকৃত লঘু হইবে ।” আশা করি, আমার এই দীর্ঘ আলোচনায় আপনাদের অলীক সন্দেহের অবসান ঘটিয়াছে। নিশ্চিন্ত থাকার পরিণতি ঃ এখন এসব আলোচ্য আয়াতে তিরস্কার ও নিন্দাবাদ করা হইয়াছে। আল্লাহ্ তা'আলা বলেন ঃ “যাহারা মৃত্যুর পরে আমার নিকট ফিরিয়া আসিবে বলিয়া বিশ্বাস করে না।” অবশ্য এই অবিশ্বাসের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। কেননা, আমরা তো তাহা বিশ্বাস করি, কিন্তু ইহাতেও নিশ্চিন্ত হওয়ার কিছু নাই। কারণ, এই দোষ না থাকার কারণে শাস্তি লঘু হইবে বটে; কিন্তু শাস্তি তো নিশ্চয়ই হইবে। অতঃপর আরও দৌষের উল্লেখ করিয়া বলিতেছেন ঃ ০ ০৬৭৩ 1 ৬5 5 3৩ ৮2০৮৪ | ৮২৯৪ 0১ “আর যাহারা পার্থিব জীবনে সন্তষ্ট হইয়া উহাতে নিশ্চিন্ত রহিয়াছে এবং যাহারা আমার নির্দেশ -সমূহ হইতে অমনোযোগী!” আয়াতে মোট চারিটি দোষের উল্লেখ করিয়া উহার প্রতিফলস্বরূপ বলা হইয়াছেই 5811 435 4191 “তাহাদের ঠিকানা দোষখে।” এই শোচনীয় পরিণতি হইতে বুঝা গেল যে, এই চারিটি দোষেধ শাস্তি এমন জঘন্য, যাহা বড়ই নিন্দনীয় এবং দূষণীয়। কেহ এরূপ মনে করিবেন না যে, “সমষ্টিগতভাবে চারিটি দোষের পরিণামই শোচনীয়। আমাদের মধ্যে তো সমবেতভাবে সবগুলি দোষ নাই। কেননা, আমরা আল্লাহ্র দরবারে প্রত্যাবর্তনে বিশ্বাস রাখি। সুতরাং এই বিশ্বাস না করার দোষ আমাদের মধ্যে নাই ৮ আসল কথা এই যে, প্রথমতঃ সমষ্টিগতভাবে চারিটি দোষের এই পরিণাম হওয়ার কোন দলিল নাই। সংযোজক অব্যয় ব্যবহার করিয়া এক বাক্যে কতকগুলি বস্তু বা বিষয় একত্র করা হইলে সমষ্টি না বুঝাইয়া কোন কোন সময় পৃথক পৃথকভাবে প্রত্যেকটিকেও বুঝায়। এতত্তিন্ন সম্ভাবনার উপর নিশ্চিন্ত হওয়া যায় না। দ্বিতীয়ত £, যদি ইহা মানিয়াও লওয়া হয়-_তথাপি আল্লাহ্ তাঁআলা যখন কাফেরদের দোষ উল্লেখ করিতে আরম্ভ করিয়া শুধু “আল্লাহ্র দর্শনলাভে অবিশ্বাসী হওয়ার, দোষ বর্ণনা করিয়াই ক্ষান্ত হন নাই; বরং আরও কয়েকটি দোষেরও উল্লেখ করিয়াছেন, তাহাতে প্রকাশ্যে বুঝা যায় যে, শেষোক্ত দৌষগুলি অনর্থক উল্লেখ করা হয় নাই। যদি পৃথকভাবে উক্ত শান্তিতে ইহাদের কোন দখল না থাকে, তবে অনর্থকতা সাব্যস্ত হয়। অতএব, বুঝিতে হইবে যে, পৃথক পৃথকভাবে প্রত্যেকটি দোষেরই উক্ত পরিণামে দখল আছে। কাজেই পৃথকভাবে প্রত্যেকটি কার্যই নিন্দনীয় এবং দূষণীয় বটে। ইহার কোন একটি কাহারও মধ্যে থাকিলে তাহাকে নিষ্পাপ বলা যাইবে না! এই চারিটি দোষের প্রথমটি হইতে আল্লাহ্র ফযলে আমরা নিশ্চয়ই মুক্ত আছি এবং শেষোক্ত দৌষটি, অর্থাৎ, আল্লাহর আহ্কাম ও নির্দেশাবলী হইতে অমনোযোগী থাকা, আমাদের মধ্যে আছে কিনা সন্দেহ। কেননা, অমনোযোগিতা দুই প্রকার। €১) বিশ্বাসের অভাবে অমনোযোগী হওয়া এবং তত্প্রতি জুক্ষেপ না করা। আমরা নিশ্চিতভাবে ইহা হইতে মুক্ত আছি। €২) সাধারণ অমনৌযোগিতা, ইহাতে আমরা অবশ্যই লিপ্ত আছি! ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।