Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া তিনি কোন খাদ্য সংগ্রহ করিতে সক্ষম হইলেন না, অগত্যা যৎকিঞ্চিৎ ছোলা ভাজাইয়া বিতরণ করিলেন। পরবর্তী রাত্রেই স্বপ্নে দেখিলেন, হুযুরে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোলা ভাজা খাইতেছেন। দেখুন, আল্লাহওয়ালাগণই মহব্বত করিতে জানেন, তাহাদের নিকট হইতে শিক্ষা করুন এবং তাহাদের অনুসৃত পথে চলুন। আমি ঈসালে সওয়াবের সহজ পন্থা বলিয়া দিতেছি; কিন্তু সেই পন্থা নফসের পছন্দ হইবে না। তাহা এই যে, যাহাকিছু দান-খয়রাত করিতে ইচ্ছা করেন গোপনে করিবেন। রবিউল আউয়াল মাসে ৫০ পঞ্চাশ টাকা খয়রাত করুন, কিন্তু কাহারও নিকট প্রকাশ করিবেন না। এক টাকা করিয়া এক একজন মিস্কীনকে দান করুন। যদি বাস্তবিক হুষূরের প্রতি সত্যিকারের মহববত থাকে, তবে এই পন্থায় আমল করুন। কিন্তু আমি ভবিষ্যদ্বাণী করিতেছি, এরূপ কখনও পারিবেন না। নফস কুমন্ত্রণা দিবে-“মিঞ্া ! ৫০ টাকা খরচ হইল, অথচ কেহই জানিতে পারিল না।” আজকাল তো মীলাদ মাহফিলের অবস্থা এই পর্যায়ে আসিয়া পৌছিয়াছে যে, আমি কানপুরে অবস্থানকালে এক ব্যক্তি আসিয়া মীলাদ পাঠের জন্য আমাকে দাওয়াত করিয়া লইয়া গেল। আমি যথাসময়ে হুযুরের মীলাদ ও অন্যান্য আখলাক্‌ সম্বন্ধে ওয়ায সমাধা করিয়া আসিলাম। পরবর্তী দিন জানিতে পারিলাম, সেই মঞ্চে বাইজী কর্তৃক নাচ-গান অনুষ্ঠিত হইয়াছে। ইহা শ্রবণে অত্যন্ত দুঃখিত হইলাম। অনুসন্ধানে জানিতে পারিলাম, সে বাড়ীতে বিবাহের উৎসব ছিল। তাহার মূল উদ্দেশ্য ছিল নাচ-গানের অনুষ্ঠান করা। কিন্তু কোন কোন সংভাবাপন্ন বন্ধু-বান্ধবের অনুরোধে মীলাদেরও আয়োজন করিয়াছিলেন। অতএব, বুঝিতে পারেন, এই মীলাদের ব্যবস্থা হুযুরের মহববতের কারুণে ছিল না; বরং বন্ধু-বান্ধবের অনুরোধে বাধ্য হইফ্লা করিতে হইয়াছিল। আরও মজার কথাই যে, মীলাদ অনুষ্ঠান নাচ-গানের সঙ্গে সমান তালে একই মঞ্চে করা হইয়াছিল। ২০9৬ 35 তথাপি লোকে বলে, আমাদের হৃদয়ে রাসূলুল্লাহ (দঃ)-এর মহব্বত আছে, আমরা তাহার অনুরক্ত। হইবে, আজ অমুক বেশ্যালয়ে হুযূরের জীবনী অবলম্বনে বক্তৃতা হইবে।” দুঃখের বিষয়, এ সমস্ত এলাকার জন্য একান্ত প্রয়োজনীয় “যেনা' সম্বন্ধীয় ওয়ায কেহই সেখানে করে না। নিছক রাসূলের জীবনী আলোচনায় কি ফল হইবে? দেখুন, দস্তরখানে যদি শুধু চাট্নী রাখা হয়, তবে কেবল ইহা ভক্ষণে কাহারও তৃপ্তি হইতে পারে কি? কখনই না; বরং চাট্নী না দিয়া যদি শুধু খাদ্যদ্রব্য দেওয়া হয় তথাপি তাহাতে কাজ চলিতে পারে। অবশ্য উভয় বস্তু একত্রে দেওয়া হইলে-_ ১3 ০5১; আলোর উপর আলো? অর্থাৎ, অতি উত্তম হয়। এই প্রসঙ্গে এতগুলি কথা বলিলাম যে, মানুষ মহববতের দাবী করিয়া থাকে; কিন্তু কাজ করে উহার বিপরীত এবং মহব্বতের দাবী করিয়াই পরিভ্রাণ পাইবার আশা পোষণ করিয়া থাকে। তাহারা একবার আবু তালেবের অবস্থার প্রতি লক্ষ্য করুক, তাহার পরিণাম কি হইবে। অবশ্য অন্যান্য কাফেরের তুলনায় তাহার শাস্তি অনেক লঘু হইবে। হুযুর (দঃ)-এর বদৌলতে আবু তালেবের পায়ে কেবল একজোড়া আগুনের জুতা পরিহিত থাকিবে। কিন্তু ইহাও এমন যন্ত্রণাময় হইবে যে, তিনি মনে করিবেন, আমার চেয়ে অধিক কষ্ট বোধ হয় কেহই ভোগ করিতেছে না। ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।