আর্রেযা বিদ্দুনিয়া ৮৭ “মহববতের মৌখিক দাবী করা অবিধেয় নহে। কিন্তু মোনাফেকের কথা আল্লাহ্র নিকট গোপন থাকে না।” আমি বলি, মহব্বতের সহিত হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে আলো- চনা কর। কিন্তু নিয়মমত আলোচনা কর। ছাহাবায়ে কেরাম (রাঃ)-ও হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে তাহাদের অবস্থা সর্বদা এইরূপ ছিলঃ “আমরা যাহাকিছু পড়িয়াছি, ভুলিয়া গিয়াছি, কেবল দোস্তের আলোচনা ভুলি নাই, তাহা প্রতি- মুহূর্তে আমাদের ওযীফা হইয়া রহিয়াছে।” তীহারা প্রতিমুহুর্তে হুযূর (দঃ)-এরই আলোচনা করি- তেন। যেমন, মাওলানা ফজলুর রহমান ছাহেব বলিতেন £ “আমরা তো প্রত্যেক সময়ই মীলাদ পড়িয়া থাকি। অর্থাৎ, 901 এ১:৩ %255 সত 4] ২. পাঠ করি। এই কালেমা তাইয়্যেবার মধ্যেও তাহারই আলোচনা হইয়া থাকে । হুযুর দেঃ)-এর স্মরণ আমাদের হৃদয়ে সকল সময়ই বিরাজমান, মুখে ও হাতে আমরা সর্বদা হুযুরের স্মরণে নিয়োজিত আছি।” সোব্হানাল্লাহ! কেমন সুন্দর জ্ঞানগর্ভ কথা বলিয়াছেন যে, ছাহাবায়ে কেরাম (রাঃ) প্রতিনিয়ত হুযুর দেঃ)-এর আলোচনা করিতেন। নিছক আলোচনাই করিতেন না; বরং হুযুরের যেসমস্ত গুণাবলী আলোচনা করিতেন তদ্রুপ নিজদিগকে গঠন করারও চেষ্টা করিতেন। আজকাল যে ধরনের “মীলাদ” প্রচলিত হইয়াছে, ছাহাবায়ে কেরামের যুগে ইহার নামগন্ধও ছিল না। কোন ছাহাবী কোন সময় মিঠাই বা বাতাসা- জিলিপী বিতণ করেন নাই। কখনও মীলাঁদের জন্য তারিখ নির্দিষ্ট করেন নাই। কেহ যদি বলেনঃ “আমরা তো আনন্দে মিঠাই বিতরণ করিয়া থাকি” আমি তদুত্তরে বলিব £ “দৈনিক কেন বিতরণ করেন না?” এক বিশেষ মজলিস জমাইয়া তাহাতে কেন বিতরণ করা হয়? এইরূপ “কিয়াম'ও ৷ এ সন্বন্ধেও আমার বক্তব্য-_এই নিরিষ্ট মজলিসে নির্দিষ্ট সময়ে দীড়াইয়া পড়ার কারণ কি? এখন যে হুযুরের আলোচনা চলিতেছে, এখন কেহ দাড়ান না কেন? স্মরণ রাখিবেন, ইহা পয়সা উপার্জনকারীদের মনগড়া আবিষ্কার । মজলিসের প্রত্যেকটি অংশকে বিশেষ বিশেষ পদ্ধতিতে তৈয়ার করিয়া লইয়াছেন, যাহাতে মানুষ প্রত্যেক বিষয়ে তাহাদের মুখাপেক্ষী থাকে। যখনই জনসাধারণ তাহাদের দ্বারা উক্ত কার্ষের অনুষ্ঠান করিবে, তখনই তাহাদিগকে কিছু দান করিবে। আবার যখন ওয়ায়েয ছাহেব কিছু পাইলেন, তখন মজলিসে যোগদানকারীদেরও কিছু পাওয়া উচিত। এই কারণে মিঠাই বিতরণের ব্যবস্থা করা হইয়াছে। লোকে আরবের দস্তর ও প্রথা দ্বারা এসমস্ত বিষয় প্রমাণ করিতে চায়। কিন্তু দুঃখের বিষয়, তাহারা জানে না যে, আরব দেশে কোন্ পদ্ধতিতে মীলাদ অনুষ্ঠিত হইয়া থাকে। যদিও আরব দেশের অধুনা প্রচলিত মীলাদ অনুষ্ঠানে কিছু ন্যুনাধিক্য আছে, তথাপি আমাদের দেশের তুলনায় তথাকার অনুষ্ঠান যথেষ্ট অনাড়ম্বর ও সরল। মিঠাই বিতরণ করা হয় সত্য, কিন্তু উহার অবস্থা এই যে, অর্ধ মজলিসে বিতণের পর শেষ হইয়া গেলে বিনা দ্বিধায় বলা হয়__খালাছ”। অর্থাৎ, শেষ হইয়া গিয়াছে । আচ্ছা! এদেশে কেহ এরূপ মজলিস করিয়া দেখান তো? কসম করিয়া বলিতেছি, এখানে মীলাদের নামে যাহাকিছু হইতেছে সবকিছুই “ফখর' বা আড়ম্বর প্রকাশের জন্য বটে। ঈসালে সওয়াবের সহজ পন্থা ৪ বন্ধুগণ! মহববতের রকমই স্বতন্ত্। শাহ্ আবদুর রহীম ছাহেব দেহলবী প্রতিবংসর রবিউল আউয়াল মাসে কিছু খাদ্য প্রস্ততকরত বিতরণ করিতেন। একবার ড্ডখ্৮.21170001109.0010
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।