৮৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া ভাগ্যে হইল না। মৃত্যুকালে কালেমা উচ্চারণ করিতে সম্মত হইয়াছিলেন; কিন্তু খোদা আবু জীহ্লের বিনাশ করুন, দুরাচার তখনও তাহাকে কুমন্ত্রণা দিল। অবশেষে ঈমানবিহীন অবস্থায়ই তাহার জীবনের অবসান ঘটিল। এই ঘটনাটি বর্ণনা করার ইচ্ছা ছিল না। কিন্তু যেহেতু ইহা হইতে একটি মাসআলা বাহির করা উদ্দেশ্য ছিল, কাজেই বর্ণনা করিলাম। ৬/মহব্বত প্রকাশ করা নাজাতের জন্য যথেষ্ট নহেঃ আমি যে মাসআলা বাহির করিতে মনস্থ করিয়াছি তাহা হয়তো আপনারা বুঝিতে পারিয়াছেন। আজকাল মানুষ শুধু ওয়াযের মজলিস কিংবা মীলাদের মাহফিলের অনুষ্ঠান করাকেই নাজাতের কারণ মনে করিয়া থাকে এবং বলে, আল্লাহ্ ও রাসূলের সহিত আমাদের যথেষ্ট মহববত আছে। ইহাকেই নাজাতের জন্য যথেষ্ট মনে করিয়া থাকে৷ নামাষেরও প্রয়োজন মনে করে না, রোযারও না, হজ্জেরও না এবং মাগফেরাত প্ার্থনারও না। ইহার জন্য শিক্ষিত লোকগণই অধিক দায়ী। তাহারা নিজেদের লোভ-লালসা চরিতার্থকরণের নিমিন্তই এই প্রথা জারি করিয়াছেন। সর্বসাধারণকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে মজলিসে এমন বিষয়বস্তু অবলম্বনে ওয়ায করিয়া থাকেন যে, ছাহ্বান! দাড়ি কামান, নাচ-গান করুন, বাজনা বাজান কিছু ক্ষতি নাই, সব মাফ হইয়া যাইবে; কিন্তু হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মহব্বত রাখুন। আর এঁ অবিশ্বাসী ওয়াহাবীদের মজলিসে বসিবেন না। ইহারা ওয়াহাবী নাম দিয়া থাকে সত্যিকারের সুন্নী সম্প্রদায়কে, যদিও তাহারা যথারীতি হানাফী মযহাবের মুকাল্েদ। ওয়াের মজলিসে তাহারা ইহাও বলিয়া থাকেন যে, “যাহা ইচ্ছা কর, পরোয়া নাই। কিন্তু কেবল আল্লাহ্ ও রাসূলের প্রতি মহব্বত রাখ।” সর্বসাধারণের উপর ইহার ক্রিয়া এই হই- য়াছে যে, তাহারা সমস্ত আমলকে অনাবশ্যক মনে করিয়া লইয়াছে। এই সমস্ত লোকের আবু তালেবের শ্টনা হইতে বুঝিয়া লওয়া উচিত__আজকাল যত লোকই হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মহব্বতের দাবী করিয়া থাকেন, তাহাদের কাহারও মহব্বতই আবু তালেবের সমকক্ষ নহে। আবু তালেব এঁ ব্যক্তি, যিনি কোরাইশ সম্প্রদায়ের সকলে হুযূর (দঃ)-এর সঙ্গ- সহায়তা ত্যাগ করিয়া চলিয়া গেলেও তীহার সহায়তা করিয়াছিলেন এবং হুযুর, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষপাতিত্বের দরুন যথেষ্ট কষ্ট সহিয়াছিলেন। আজকাল তো আমাদের অবস্থা এইরূপ, শরীঅতে মোহাম্মদীর বিরুদ্ধাচণের জন্য প্রস্তুত হইয়া যাই। মৌখিক মহব্বতের দাবী- দারের মহক্বতের দৌড় নিম্নলিখিত ঘটনা হইতে বুঝিতে পারিবেন-_ এক মজলিসে ইমাম বংশের উপর ইয়াধীদের অত্যাচার কাহিনী বর্ণিত হইতেছিল। শ্রোতাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিয়া উঠিল, “দুঃখের বিষয় তখন আমি ছিলাম না, নচেৎ এরূপ করি- তাম, এরূপ করিতাম ইত্যাদি ।” এই ভগ্তামি দেখিয়া গ্রাম্য সাদাসিধা এক লোক উত্তেজিত হইয়া বলিল £ “আমি বলি, আমি ইয়াধীদ। আমি এরূপ করিয়াছি, এরূপ করিয়াছি, সাহস থাকিলে আস।” ইহা শুনিতেই উক্ত বাহাদুর ব্যক্তি ঘাব্ডাইয়া গেল। আজকালকার মহব্বতে রাসূলের দাবীদারগণের অবস্থাও এইরূপ মনে করিবেন। অতএব, দেখুন, হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আবূ তালেবের এত অনুপম মহববত ছিল, শুধু মহব্বতের দাবী নহে; বরং সত্যিকারের মহববত। এতদ্সন্তেও এই মহববত তাহাকে দোযখ হইতে রক্ষা করিতে পারিল না। কেননা, মহব্বত নেড়া ছিল, তৎসঙ্গে আনুগত্য ছিল না। আজকালকার দাবীদারগণ তো অত খাটি মহববতেরও দাবী করিতে পারে না। যদি করেও, তবে স্মরণ রাখিবেন, 942] 294 ০১২৩ 85197 ডা ০ 5 ৩23 85953 ড্ডখখ.21170001109.0010
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।