আর্রেযা বিদ্দুনিয়া ৮৩ ৫ বৎসরের দণ্ডাদেশ হইল। অল্পমেয়াদী দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি কি নিশ্চিন্ত হইবে ? আমার ধারণা, কোন জ্ঞানবান ব্যক্তিই অপর অপরাধী অপেক্ষা তাহার দন্ডাদেশ তুলনামূলক কম হইয়াছে বলিয়া নিশ্চিন্ত হইবে না। এখানে একটি সূক্ষ্ম কথা ইহাও আছে যে, কোন কোন সময় বড় ধারা এবং গুরুতর দণ্ডাদেশ শ্রবণে তত মনঃকষ্ট হয় না__ক্ষুদ্র ধারা এবং লঘু দণ্ডাদেশ শুনিয়া যত কষ্ট হইয়া থাকে। কেননা, গুরুতর অর্থাৎ, দীর্ঘমেয়াদী দণ্ডাদেশে অপরাধীর মনে নৈরাশ্য আসিয়া পড়ে এবং ইহা প্রসিদ্ধ কথা, ০3১511 এ৩। ০০81 “নৈরাশ্যও দ্বিবিধ শান্তির মধ্যে একটি 1” কথিত আছে, কোন এক অপরাধীকে বিচারক ৭ বৎসরের দণ্ডাদেশ প্রদান করিয়া বলিলেন ঃ “দেখ তুমি আপীল করিও না, অন্যথায় তোমার শাস্তি আরও অধিক হইবে, আমি শাস্তি কমই দিলাম ।” কিন্তু সে তাহা অমান্য করিয়া আপীল করিলে সম্ভবত তাহার প্রতি ২৮ বৎসর জেল ভোগের আদেশ হইল। এই গুরুতর দণ্ডাদেশ শ্রবণে তাহার মনে এই ভাবিয়া পর্ণ নৈরাশ্য আসিল যে, এখন আর জেল. হইতে জীবিত প্রত্যাবর্তনের সম্ভাবনা নাই এবং নৈরাশ্যের দরুন তাহার অন্তরে এক প্রকার শান্তি আসিল। এই হিসাবে পাপী মুসলমান লঘু শাস্তির কথা শুনিয়া অধিক চিন্তিত হওয়া উচিত। কেননা, সে নিরাশও হইতে পাঁরিবে না। মোটকথা, যদিও শাস্তির গুরুত্ব এবং লদ্বুত্বের পরিপ্রেক্ষিতে পাপী মুসলমান কিছু সান্ত্বনা লাভ করিতে পারে বটে, কিন্তু নৈরাশ্যের পরিপ্রেক্ষিতে লঘু শাস্তি তাহাদের পক্ষে অধিক চিন্তার কারণ। আমি ইহা এই জন্য বর্ণনা করিলাম, যেন পাপী মুসলমান কাফের অপেক্ষা লঘু শাস্তির উপযোগী হইবে মঙ্জন করিয়া নিশ্চিন্ত না হয়। অধিকাংশ মানুষ এই ভাবিয়া নিশ্চিন্ত হয় যে, অবশেষে একদিন দোযখ হইতে অবশ্যই মুক্তি পাইব। লঘু শাস্তির কথা মনে করিয়া নিশ্চিন্ত হওয়া বড় ভুল। ফলকথা, কাফের এবং পাপী মুসলমানের শাস্তির ব্যবধান অন- স্বীকার্য। কিন্তু এই ব্যবধান কোন মুসলমানকে নিশ্চিন্ত করিতে পারে না; বরং কাফেরদের চেয়ে অধিক হউক, সমান হউক কিংবা কম হউক, চিন্তা মনে থাকিতেই_ হইবে আখেরাত সম্বন্ধে নিশ্চিন্ত হওয়ার শাস্তি $ কিন্তু আমরা দেখিতেছি, মুসলমানগণ সম্পূর্ণ নিশ্চিন্ত আছে, কতক লোক তো আদৌ চিন্তা করে না। তাহাদের সম্বন্ধে আর কি বলিব? কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, কোন কোন জ্ঞানবান লোকও এ সম্বন্ধে নিশ্চিন্ত রহিয়াছেন। তাহারা বলিয়া থাকেন ঃ শাস্তি হইলেও কাফেরদের সমান তো আর হইবে না। আপনদের মন হইতে এই নিশ্চিন্ততা দূর করার উদ্দেশ্যেই আমি এই সমস্ত বর্ণনা পেশ করিতেছি যে, এই কল্পনা আপনারা কখনও হৃদয়ে স্থান দিবেন না। আর এই প্রতিবাদের উত্তর দিতেছি যে, ইহা শুধু কাফেরদেরই উদ্দেশ্যে উত্তরের সারমর্ম হইল এই যে, যেসমস্ত দোষের কারণে কাফেরদিগকে এই শাস্তির ধমক প্রদান করা হইয়াছে, সেই শ্রেণীর কোন-দোষ আপনাদের মধ্যে থাকিলে অবশ্যই আপনাদের চিন্তিত হওয়া উচিত। দ্বিতীয়তঃ, আর একটি কথা স্মরণ রাখুন, চামারকে চামার বলিয়া দশ জুতা মারিয়া দিলে তাহাতে আশ্চর্ষের কিছুই নাই। কিন্তু যদি কোন মর্যাদাসম্পন্ন সম্মানী লোককে এই জাতীয় কথাও বলা হয়, উহা তাহার পক্ষে নিতান্তই লজ্জার বিষয়। এইরূপে কাফেরদিগকে যদি আল্লাহ্র দর্শনলাভে অবিশ্বাসী, পার্থিব জীবনে সন্তুষ্ট এবং আল্লাহ্ তা'আলার আয়াত বা নিদর্শন- ড্ডখ্৮.21170001109.0010
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।