Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

২ মাওয়ায়েষে আশ্রাফিয়া হইত । পুনঃ পুনঃ শ্রবণ সত্তেও যখন কাহারও মধ্যে ইহার কোন ক্রিয়া বা “তাছীর' দেখা যাইতেছে না, সুতরাং এখন উক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যাই আমি আমার অদ্যকার ওয়াষের বিষয়বস্তুরূপে গ্রহণ করিলাম। এই বিষয়টির অপরিহার্য প্রয়োজনীয়তা সম্বন্ধে কাহারও কোন প্রকার দ্বিমত থাকিতে পারে না। অতএব, আজ আমি তাহাই বর্ণনা করিব। সঙ্গে সঙ্গে আমি আপনাদের নিকট এই অনুরোধও জানাইতেছি, আপনারা এই বিষয়টিকে একটি সাধারণ বিষয় মনে করিয়া পূর্বের ন্যায় অমনোযোগিতার সহিত শ্রবণ করিবেন না। অমনোযোগী হইয়া শ্রবণ করা আর না করা সমান কথা । শ্রবণকালে কোন বিষয়ের প্রতি মনোযোগ না থাকিলে আপনি তাহা শ্রবণ করিয়াছেন বলা যায় না। দেখুন, হুযুরে আক্রাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করিলে উহার আওয়াষ কাফেরদের কর্ণে অবশ্যই প্রবেশ করিত। কিন্তু তৎপ্রতি তাহাদের মনোযোগ ছিল না বলিয়া আল্লাহ্‌ তা'আলা কোরআন শরীফের বিভিন্ন স্থানে তাহাদের সম্বন্ধে বলিয়াছেন ঃ “ইহারা শ্রবণ করে না”, “ইহারা বধির”। মনে রাখিবেন, কোন বিষয় শ্রবণ করিয়া তৎসন্বন্ধে গভীরভাবে অনুধাবনপূর্বক তদনুযায়ী আমল করার নামই প্রকৃত শ্রবণ । এতদ্সন্বন্ধে আল্লাহ্‌ তা'আলা “সূরা-ছাদে' বলিয়াছেন 2 ০ ০ ৬১ 34895 9 উঠ 5 আজ সএুসা ৩৩ “এই পবিত্র কিতাৰ আমি আপনার প্রতি নাধিল করিয়াছি। উদ্দেশ্য এই যে, জ্ঞানের অধিকারী মানুষ ইহার মর্মার্থ অনুধাবন করিবে এবং উহা হইতে উপদে্, গ্রহণ করিবে” আবার কোরআন শরীফের্রী” মর্মার্থ গভীরভাবে উপলব্ধি না করার দরুন মানুষকে তিরস্কার করিয়া বলিলেন ঃ 91551 55539 951 “তাহারা কি কোরআনের মর্মীর্থ গভীরভাবে চিন্তা করিয়া দেখে না?” আমাদের মধ্যে প্রধান ত্রুটি এই যে, আমরা কোরআনের ভাবার্থ উপলব্ধি করার চেষ্টা করি না। ইহার অর্থ কেহ হয়তো মনে করিবেন যে, তরজমা বা অনুবাদসহ কোরআন পাঠ করা উচিত। কিন্তু শুধু কোরআনের অনুবাদ পাঠ করা যথেষ্ট নহে। ধাহারা অনুবাদসহ কোরআন তেলাওয়াত করিয়া থাকেন, তাহাদের মধ্যেও এই ক্রটি পরিলক্ষিত হয় যে, তাহারা কোরআনের মর্মার্থ অনুধাবন করেন না। ভাসা ভাসারূপে অনুবাদ পড়িয়া যান মাত্র। আপনারা হয়তো বলিবেন, “তবে কি ইহার অর্থ এই যে, সমস্ত মুসলমানকেই বিজ্ঞ আলেম হইতে হইবে £” না, কখনই না। আমি আপনাদিগকে বিজ্ঞ আলেম হইবার পরামর্শ দিতেছি না। সকলের পক্ষে তাহা সম্ভবও নহে; বরং আমার কথার উদ্দেশ্য এই যে, আলেমগণ কোরআন শরীফের যেসমস্ত প্রয়োজনীয় অংশ আমলের সুবিধার্থে একত্রিত করিয়া ফেকাহ্‌ নাম দিয়াছেন, আপনারা মনোযোগের সহিত তৎসমুদয় অনুধাবন করেন না৷ কোরআনে মনোনিবেশ $ কোরআনে মনোনিবেশ করার অর্থ ইহা নহে যে, কোরআন শরীফ সম্মুখে রাখিয়াই উহার ভাবার্থ সম্বন্ধে অনুধাবন করিতে হইবে; বরং যেসমস্ত কিতাবে কোরআন শরীফের বিষয়বস্তু লিপিবদ্ধ রহিয়াছে, মনোযোগ সহকারে সেসমস্ত কিতাব অনুধাবনে পরিশ্রম করাও কোরআনে মনোনিবেশ করারই শামিল। এখন হয়তো আপনারা উত্তমরূপে বুঝিতে পারিয়া- ছেন যে, কোরআনের অনুবাদ না জানা মুসলমানদের পক্ষে ক্রটিজনক বা দৃষণীয় নহে। কেননা, প্রত্যেক ব্যক্তির পক্ষে কোরআনের তরজমা শিক্ষা করা সম্ভবও নহে। 'এতদ্যতীত সকলেরই ডডডড/.81100901109.0010)

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।