Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৮২ মাওয়ায়েষে আশ্রাফয়া আয়াতগুলি এই মজলিসের জন্য কেন অবলম্বন করা হইল? অনুবাদ হইতে বুঝিতে পারিবেন, কোন্‌ সম্প্রদায়ের নিন্দা করা হইয়াছে, কিন্তু আমি পূর্বাহে বলিয়া দিতেছি যে, সে নিন্দিত সম্প্রদায় কাফের। এই কারণেই প্রশ্ন উঠে যে, কাফেরদের সম্বন্ধীয় আয়াত এখানে কেন পাঠ করা হইল? এই প্রশ্নের উপর ভিত্তি করিয়াই কোন কোন লোক' কোন নিন্দা বা আযাবের আয়াত কাফেরদের সম্বন্ধে নাধিল হইয়াছে জানিয়া নিশ্চিন্তুই হইয়া বসে। মনে করিতে থাকে, বাচা গেল, লক্ষ্যস্থল আমরা নহি। কিন্তু চিন্তা করিয়া দেখার বিষয়, যে আয়াত কাফেরদের সম্বন্ধে নাযিল হইয়াছে তাহা শুনিয়া মুসলমানদের পক্ষে নিশ্চিন্ত হওয়ার পরিবর্তে উহাকে ভীষণ চাবুক মনে করা উচিত। কিন্তু আক্ষেপের বিষয়! মুসলমানগণ ইহা শুনিয়া নিশ্চিন্ত হইয়া পড়েন যে, ইহা তো কাফেরদের সম্পর্কে নাধিল হইয়াছে। প্রশংসনীয় গুণ সন্তুষ্টির মূল ৪ বন্ধুগণ ! ইহা সত্য যে, এই আয়াতে কাফেরদেরই নিন্দাবাদ রহি- য়াছে এবং কোরআনের অধিকাংশ ক্ষেত্রেই কাফেরদেরই নিন্দা করা হইয়াছে । মুসলমান সম্প্র- দায়ের নিন্দা কোরআনে খুবই কম। কিন্তু চিন্তার বিষয়, কাফেরদের নিন্দাবাদের কথা আমাদিগকে কেন শুনান হইতেছে? ইহার উদ্দেশ্য এই যে, উক্ত নিন্দনীয় দোষসমূহ মুসলমানদের মধ্যে পাওয়া গেলে অত্যধিক বিস্ময়ের বিষয় হইবে । এই জাতীয় দোষ কাফেরদের মধ্যেই হইয়া থাকে! বলাবাহুল্য, কাহারও মুল সত্তার সহিত আল্লাহ্‌ তা'আলার শক্রতাও নাই, অনুরাগও নাই; বরং মানুষের প্রশংসনীয় গুণাবলী তাহার সন্তোষের ভিত্তি এবং নিন্দনীয় দৌষাবলী তাহার অসন্তোষ ও নিন্দাবাদের ভিত্তি। অতএব, যদি উক্ত নিন্দনীয় দোবসমূহ আল্লাহ্‌ তা'আলার অনুগত এবং দাবীদার মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান থাকে, তবে তাহাদের পক্ষে ইহাতে অধিক লজ্জিত হওয়া উ্ি্ট এবং অনুমান করিয়া দেখা উচিত, যে দোষের কারণে কাফেরদের তিরস্কার ও নিন্দা করা হইয়াছে, ঠিক সেই দৌষই যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তবে খুব ভালরূপে উহাদের সংশোধন করা আবশ্যক। মনে করুন, এক বিদ্রোহী প্রজাকে বাদশাহ খুবই তিরস্কার করিলেন এবং বলিলেন, তুই বিদ্রোহ করিয়াছিস, তুই এটা করিয়াছিস, ওটা করিয়াছিস ইত্যাদি। এই তিরস্কার ও উাট-দাপট শ্রবণ করিয়া অন্যান্য অপরাধীদেরও ভীত হওয়া উচিত, নির্ভীক থাকা উচিত নহে। তাহাদের ভাবিয়া দেখা উচিত, বিদ্রোহী লোকটি যেসমস্ত ধারার অপরাধে অপরাধী, উহার সবগুলি কিংবা আংশিক অনুবূপ দোষ আমার মধ্যে আছে কিনা £ অথবা মনে করুন, কোন এক উচ্চ মর্যাদাসম্পন্ন লোক জনসাধারণের উপর যুলুম করে, প্রজাদের উপর উৎপীড়ন করে, কিংবা ডাকাতি করে; কিন্তু বিদ্রোহী নহে! অবশ্য ফৌজদারী দণ্ডবিধির অনেক ধারাই তাহার উপর প্রযোজ্য । ঘটনাক্রমে তাহারই সম্মুখে বাদশাহ জনৈক বিদ্রোহীকে ডাট-দাপট ও তিরস্কার করিলেন এবং তাহার মধ্যে যেসকল অপরাধ বিদ্যমান আছে, সেসমস্ত অপরাধের উল্লেখ করিয়াও বিদ্রোহী লোকটিকে তির- স্কার করিলেন। ইহা শুনিয়া মর্যাদাশালী লোকটিরও সতর্ক হওয়া উচিত! হা, এতটুকু পার্থক্য অবশ্যই আছে যে, অপরাধ লঘু হইলে অসন্তোষ কম এবং গুরুতর হইলে অসন্তোষ অধিক হইবে৷ _ পাগী মুসলমান কাফেরের চেয়ে উত্তম £ অবশ্য মুসলমানের পাপ যত গুরুতরই হউক, তাহা কখনও কাফেরের সমতুল্য হইতে পারে না। ইহা ধুব সত্য যে, আল্লাহ্‌ তা'আলা মুসলমান পাপী ব্যক্তির প্রতি অসস্তুষ্ট হইবেন না; কিন্তু ইহাতে কাহারও সা্তবনা গ্রহণ করা উচিত নহে যে, আমার প্রতি তো অসন্তুষ্টি কম আছে। দেখুন, এক অপরাধীর ১০ বৎসরের এবং অপর অপরাধীর ডডডড/.9110001109.0010)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।