গারীবুদ্দুনিয়া ৭৭. মাণ যেকের করা। ৩। কামেল পীরের সাহচর্যে থাকা । আমি দাবী করিয়া বলিতেছি, এই তিনটি উপায় অবলম্বন করিলে ইনশাআল্লাহ্, “হাল', অর্থাৎ, দুর্বার কর্মপ্রেরণা উৎপন্ন হইবেই। অতঃপর এই স্পৃহাকে স্থায়ী করার চেষ্টা করিলে ক্রমশ উন্নতি লাভ করিতে করিতে “মোকাম' অর্থাৎ, চরম পর্যায়ে প্রবল কর্মপ্রেরণা হাসিল হইবে। হাল ও মোকামের মধ্যে ব্যবধান এতটুকু হইবে যে, চরম পর্যায়ের ভাবাপন্ন ব্যক্তির অবস্থা বাহিরে সাধারণ দ্বীনদার লোকের ন্যায় হইবে এবং ভিতরে তাহার উন্নতি হইতে থাকিবে । দুনিয়ার সহিত তাহার সম্পর্ক এইরূপ যে, হাতে বা অধিকারে সবকিছু থাকিয়াও সবকিছু হইতে তাহার অন্তরের সম্পর্ক বিচ্ছিন্ন থাকে। রাজত্ব হাতে তুলিয়া দিলেও উহার সহিত তাহার অন্তরের কিছুমাত্র সম্পর্ক হয় না। লক্ষ লক্ষ টাকার অধিকারী হইলেও উহা তাহার হৃদয়কে কিছুমাত্র আকর্ষণ করিতে পারে না। তাহাকে দুনিয়া ত্যাগ করিয়া যাইতে বলিলে তৎক্ষণাৎ সর্বন্ধ ত্যাগ করিয়া যাইতে তাহার কিছুমাত্র কষ্ট হইবে না। কেননা, দুনিয়ার কোন ধন-সম্পদকেই সে নিজের বলিয়া মনে করে না। তাহার মনে সর্বদা এই দৃঢ় বিশ্বাস বিদ্যমান ঃ ০০৮০ ১১ ১১৬০ ১১৯ ০১৮৪ ৮ ৮০৮ 1৯৯ ৬৮ ০৯ ৮ +৯৪শী0 ডঃ “প্রকৃতপক্ষে খোদাই প্রত্যেক বস্তর অধিপতি । এ সমস্ত বস্ত কিছুদিনের জন্য আমাদের হাতে গচ্ছিত রহিয়াছে মাত্র” সে যখন প্রত্যেক বস্তকেই খোদার বলিয়া মনে করিতেছে, তখন উহার সম্বন্ধে কোন চিন্তা করার প্রয়োজন কি? প্রথমর্তঃ ইহার চেয়ে অধিক বিস্তারিত বর্ণনা করার সময় নাই। দ্বিতীয়তঃ, চরম অবস্থার লক্ষণগুলি সম্পূর্ণরূপে প্রাথমিক অবস্থারই সমতুল্য বটে। আমার আশঙ্কা হয়, প্রাথমিক অবস্থায় নির্বোধরা নফ্সের ধোকায় পড়িয়া নিজদিগকে চরম অবস্থার কামেল বলিয়া মনে করে। কেননা, চরম অবস্থাপ্রীপ্ত কামেল লোকের বিপুল ক্ষমতা ও স্থায়িত্ের দরুন কর্মপ্রেরণার প্রাবল্য প্রকাশ পায় না। অতএব, প্রথম অবস্থার তরীকতপন্থীদের মধ্যে যেমন আমলের স্পৃহা থাকে না, চরম পর্যায়ের তরীকতপন্থীদের বাহ্যিক অবস্থাও তদ্ুপই দৃষ্ট হয়। বস্তুত এতদুভয় শ্রেণীর লোকের অবস্থার মধ্যে বিরাট পার্থক্য থাকিলেও বাহিরে তাহা অনুভূত হয় না। তরীকতগঙ্থী প্রাথমিক, মাধ্যমিক এবং চরম অবস্থার লোকের দৃষ্টান্ত এইরূপ__মনে করুন, এক ব্যক্তি কখনও শরাব পান করে নাই বলিয়া তাহার হুশ-জ্ঞান বহাল আছে, ইহা প্রাথমিক অবস্থার তরীকতপন্থী। আর এক ব্যক্তি এইমাত্র শরাব পান আরম্ত করিয়াছে, এই কারণে সে মাতাল, ইহা মাধ্যমিক অবস্থার লোক। আর এক ব্যক্তি বহু বৎসর ধরিয়া শরাবপানে অভ্যস্ত, শরাবপানে সে কিছু মাতাল হয় বটে, কিন্তু তাহা বাহিরে বিশেষ প্রকাশ পায় না। ইহা চরম অবস্থার লোক। এই ব্যক্তি মধ্যম স্তরের শরাবী অপেক্ষা অধিক পরিমাণে শরাব পান করিয়াছে বটে; কিন্তু অভ্যস্ত থাকার কারণে মধ্যস্তরের লোকের মত সে তত মাতাল হয় না। পক্ষান্তরে মধ্যম স্তরের শরাবীর অভ্যাস মাত্র অল্প দিনের বলিয়া সে নেশা বরদাশত করিতে পারে না। হশ- জ্ঞান হারাইয়া ফেলে । কখনও বা “আমি খোদা বলিয়া দাবী করে, কখনও বা বিকট চীৎকার করিতে থাকে, তাহাকে সকলেই চিনিতে পারে। পক্ষান্তরে চরম অবস্থাপ্রাপ্ত তরীকতপন্থীকে বিশিষ্ট লোকেরা চিনিয়া থাকেন। এই অবস্থাদ্বয়ের বিষয়ে রুদলবী নিবাসী শেখ আবদুল হক €েঃ) বলিয়াছেনঃ ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।