Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৭২ মাওয়ায়েষে আশ্রাফিয়া ১। যাহা ব্যতীত কাজ চলিতে পারে না, এই পরিমাণ রাখা শুধু জায়েয নহে; বরং ওয়াজেব। ২। যাহার অভাবে কাজ চলিতে পারে বটে, কিন্তু উহা থাকিলে আরাম হয়। না থাকিলে কষ্ট হইবে। কাজ চলিলেও বড় কষ্ট্রের সহিত চলিবে। এরূপ আসবাবপত্র রাখারও অনুমতি আছে। ৩। যেসমস্ত আসবাবপত্রের জন্য কোন কাজই আটকিয়া থাকে না, তাহার অভাবে কোন প্রকার কষ্টও হয় না, অথচ তাহা হাতে থাকিলে মন প্রফুল্ল থাকে । তবে নিজের মন প্রফুল্ল রাখার উদ্দেশ্যে সক্ষম হইলে এরূপ আসবাব রাখাও জায়েয! ৪1 অপরকে দেখাইবার জন্য এবং অপরের দৃষ্টিতে বড় হওয়ার উদ্দেশ্যে কোন সাজ-সরঞ্জাম রাখা হারাম। যেসমস্ত স্ত্রীলোক নিজের শান্তির জন্য কিংবা নিজের ও স্বামীর মন সন্তুষ্টির জন্য মূল্যবান কাপড় অথবা অলঙ্কার পরিধান করে, সামর্ঘ্য থাকিলে তাহাদের জন্যও ইহা পাপ নহে। অবশ্য অপরকে বাহার দেখাইবার উদ্দেশ্যে পরিলে গোনাহ্গার হইবে। ইহার চিহ্ন এই যে, নিজের ঘরে হীন ও তুচ্ছ মেথরানীদের ন্যায় নোংরা পোশাকে থাকে, কিন্তু কোন উৎসব উপলক্ষে কোন স্থানে বাহির হইলে নবাবযাদী সাজিয়া বাহির হয়। যেমন লক্ষৌ শহরের মজুর, সারাদিন ব্যাপিয়া লেঙ্গুট পরিয়া মজুরি করে, আর সন্ধ্যাকালে ভাড়া করা কাপড় পরিধানপূর্বক পকেটে দুই পয়সা লইয়া বেড়াইতে বাহির হয় এবং এক পয়সার পানের খিলি লইয়া চিবাইতে থাকে ও এক পয়সার ফুলের মালা গলায় পরিয়া নবাবযাদা সাজে । করিয়া ঘরেুুষ্বাহিরে যান। ইহাতে যদি নিজের শান্তি ও মনের আনন্দ উদ্দেশ্য হইয়া থাকে, তবে নিজ গৃহে এরূপ সাজিয়া-গুজিয়া থাকেন না কেন£ কোন কোন স্ত্রীলোক ইহার উত্তরে বলিয়া যদি এই যুক্তি মানিয়া লওয়া হয়, তথাপি বলা যায়, প্রথমবারে উৎসব উপলক্ষে জামা-জোড়ার যেই ফেরিস্তি বাহির করিয়াছিলেন, আপনার ধারণা অনুযায়ী স্বামীর মর্যাদা রক্ষার জন্য ইহাই যথেষ্ট ছিল। এখন দেখা যাক, কখনও উপর্যুপরি কয়েকদিন উৎসবে যোগদান করিতে হইলে আপনি তিন দিনই এক পোশাকে যোগদান করিবেন, না প্রতিদিন নূতন পোশাক পরিবেন। আমরা দেখিতে পাই, প্রত্যহ বেশ পরিবর্তন করা হয়। তবে এই পরিবর্তন কেন? স্বামীর মর্যাদা রক্ষার জন্য এক প্রহস্তই তো যথেষ্ট। কিন্তু তাহা নহে, স্বামীর মর্যাদা ভাওতা মাত্র, এই উদ্দেশ্যে কখনও প্রতিদিন নৃতন নৃতন পোশাক পরিবর্তন করা হয় না! এই উদ্দেশ্যে প্রত্যেকদিন এক পোশাকে বাহির হইতে পারেন না, যদি আর কিছুও না হয়, অন্তত ওড়না তো পরিবর্তন করিবেনই। কেননা, উহার স্থান পোশাকের উপরিভাগে এবং অভ্যাগত সকলের দৃষ্টি সর্বাগ্রে উহার উপরই পতিত হয়। অতএব, উহা অবশ্যই পরিবর্তন করা চাই, যাহাতে প্রতিদিন নৃতন পোশাক পরিহিতা বলিয়া বোধ হয়। কেবল ইহাই শেষ নহে, আবার মজলিসে বসিয়া তাহার অলঙ্কারের বাহার দেখাইবারও লোভ হইয়া থাকে। অনেকে তো কেবল এই উদ্দেশ্যেই মস্তক উলঙ্গ রাখেন, যাহাতে আপাদমস্তক পর্যন্ত যাবতীয় অলঙ্কার কাহারও চক্ষু এড়াইতে না পারে। তন্মধ্যে যাহারা আলেম-পত্থী কিংবা নিজে ইসলামী শিক্ষায় শিক্ষিতা, তাহারা অবশ্য নগ্ন মস্তকে চলাফেরা করেন না। কিন্তু কোন এক ছুতায় নিজের অলঙ্কার দেখাইতে ক্রটি করেন না। কখনও বা মাথা চুলকান, কখনও বা ডডড/ড/.91100901109.0010)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।