গারীবুদ্দুনিয়া ৭১ জিজ্ঞাসা করিলে এই পাঁদটি আমার রচিত বলিবে, তোমার বলিবে না। ইহাতে তাহার ক্ষতি ছিল না বিনা পরিশ্রমে মূল্য পাইয়া গেল। কবিও তাহার কবিতার দ্বিতীয় পাদ খরিদ করিয়া আনন্দিত চিন্তে গৃহে ফিরিয়া গেলেন। কিন্তু এতটুকু করিয়াও শেষ পর্যন্ত তাহার উদ্দেশ্য সফল হইল না। কেননা, আজও লোকে বলিয়া থাকে, উক্ত পাদটি তরকারি বিক্রেতার রচিত, কবি তাহার নিকট হইতে খরিদ করিয়া লইয়াছেন। এই ঘটনা না ঘটাইয়া এমনিই যদি তরকারি বিক্রেতার সেই পাদটি 55 বিক্রেতার, রচিত; বরং সকলে উহাকে কবির রচিত বলিয়াই মনে করিত। 4প্ীজাতি অত্যধিক ০ ভা উপরোক্ত কবিতাটির মর্মার্থের সদৃশ। প্রত্যেক দ্রব্যই তাহাদের নিকট হৃদয়গ্রাহী হইয়া থাকে। অবশ্য সতীত্ব ব্যাপারে উক্ত কবিতার মর্ম স্ত্রীজাতির উপর প্রযোজ্য নহে। বিশেষত পাক-ভারতের স্ত্রীলোক! কেননা, এতদ্দেশীয় রমণীরা নিজের স্বামী ব্যতীত অন্য কাহারও দিকে তো চক্ষু তুলিয়াও তাকায় না। তাহাদের হৃদয়ের মধ্যেও পর-পুরুষের চিন্তা কদাচ ঠাই পায় না। তবে অলঙ্কার এবং সাজ-পোশাকের বেলায় তাহাদের অবস্থা অবিকল এই কবিতার মর্মের অনুরূপ। কোথাও কোন নৃতন অলঙ্কার বা কাপড়-চোপড় দেখিলে তাহাদের লালা পড়িতে আরম্ত করে। নিজের কাছে যতই অলঙ্কার থাকুক না কেন, যেমন সুন্দর কাপড়ই থাকুক না কেন, কিন্তু নৃতন কাটিং কিংবা নৃতন ধরনের কিছু দেখিলে সঙ্গে সঙ্গেই নিজের বস্তুর প্রতি অন্তরে বিতৃষ্ণা জন্মে এবং নৃতন ধরনের আর এক সেট প্রস্তুত করাইবার ফিকিরে লাগিয়া যায়! সত্রীজাতি সম্বন্ধে মাওলানা আবদুর রব ছাহেবৈর কৌতুকবাণী বড়ই চমৎকার । তিনি-বলিতেন, মেয়েদের অবস্থা এইরূপ ঃ তাহাদের স্টকে যত ভাগু-বাসনই থাকুক না কেন, জিজ্ঞাসা করিলে বলিবে ই “আর কি আছে_ চার ঠিক্রে”। অর্থাৎ, চারিটি ভাঙ্গাচুরা। আর তাহাদের জামাজোড়া যতই ট্রাঙ্কভর্তি থাকুক না কেন, জিজ্ঞাসা করিলে বলিবে ঃ “আর কি আছে? চার চিথ্ড়ে”। অর্থাৎ, খানচারেক ছ্েেঁড়া-ফাটা।” আর জুতা যত জোড়াই মওজুদ থাকুক না কেন, জিজ্ঞাসা করিলে বলিয়া থাকে ঃ “কি আর আছে-দো লীত্ড়ে” অর্থাৎ, দুইখানি ছেঁড়া ও পুরাতন ।” ছন্দ খুব সুন্দর মিলাইয়াছেন,_“ঠিক্রে”, চিথ্ড়ে' এবং 'লীতৃড়ে। কেননা, তিনি দিল্লীর কৌতুক বাণী রচয়িতা কিনা! বাস্তবিক স্ত্রীজাতির অবস্থা এইরূপই বটে। জনৈক স্ত্রীলোক স্বয়ং স্বীকার করিয়াছেন £ “আমরা তো দৌযখীই বটে। দোযখের যেমন পেট ভরে না, ১১১ ৬০ 4$ “আরও আছে কি ?” বলিতে থাকিবে, তদ্রুপ আমাদের ক্ষুধাও মিটে না। হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাকার মগ্নতা হইতেই নিষেধ করিয়াছেন, যদ্দরুন অনা- বশ্যক দ্রব্যে মন আকৃষ্ট হইয়া রহিয়াছে। দুনিয়ার মোহজাল হইতে মুক্তিলাভের উপায় এই যে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যথাসম্ভব সংক্ষেপ করুন, যে স্ত্রীলোক পানের অভ্যাস ত্যাগ করিতে পারেন তিনি তাহা করুন। যিনি চা-পানে অভ্যস্ত, যাহাতে মন আবদ্ধ থাকে তিনি তাহা বর্জন করুন। যিনি এক টাকা গজ মুল্যের কাপড় পরিধান করেন, তিনি বার আনা গজের পরিতে আরম্ভ করুন। এইরূপে সর্বপ্রকার খরচ-পত্র এবং সাজ-সরঞ্জাম সংক্ষেপ করুন। অর্থাৎ, প্রয়োজনের পরিমাণে লাভ করিয়া ক্ষান্ত থাকুন। প্রয়ো- জনেরও আবার শ্রেণীবিভাগ আছে-__ ড্গ.2]100001109..001
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।