Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৭০ মাওয়ায়েষে আশ্রাফিয়া মাওলানা ফরিদউদ্দীন আত্তার (রঃ) যখন দোকানদারী করিতেন, তরীকতের প্রতি এখনও মনো -যোগ দেন নাই৷ তখন একদিন আল্লাহ্‌ তা'আলা তাহাকে তরীকতের প্রতি আকর্ষণ করার নিমিত্ত খোদী-প্রেমে মন্ত একজন ওলীকে তীহার নিকট পাঠাইলেন। মাজ্যুব লোকটি তাহার দোকানের সম্মুখে আসিয়া দাড়াইলেন এবং আলমারির মধ্যস্থিত বোতলগুলির মধ্য হইতে একটির প্রতি ইশারা করিয়া বলিলেন ঃ ইহাতে কি? তিনি উত্তর করিলেন ঃ “ইহাতে অমুক শরবত আছে।' লোকটি দ্বিতীয় একটি বোতলের দিকে ইশারা করিয়া জিজ্ঞাসা করিলেন ঃ “ইহাতে কি £ উত্তর আসিল ঃ খামীরাহ্‌।” তৃতীয় বোতল সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন £ 'লউক'। ইহাতে মাজ্যুব লোকটি অতিমাত্রায় বিস্মিত হইয়া বলিলেন £ “সবকিছুই তো আঠার ন্যায় আটককারী দেখিতেছি। এমতাবস্থায় (আটিত বস্তর মধ্য হইতে) তোমার প্রাণ কেমন করিয়া বাহির হইবে £” মাওলানা আত্তার রেঃ) মুচকি হাসিয়া বলিলেন ঃ “তোমার প্রাণবায়ু যেমন করিয়া বাহির হইবে আমার প্রাণও তেমন করিয়া বাহির হইবে ।” মাজ্যুব বলিলেন £ “আমার কি? আমি তো এইরূপে প্রাণ দিব।” এই বলিয়াই তিনি চিত হইয়া শয়ন করিলেন। অনেকক্ষণ পরও যখন তিনি আর উঠিলেন না, তখন মাওলানা আত্তার (রঃ) অগ্রসর হইয়া তাহাকে ডাকিলেন, কোন সাড়া না পাইয়া বুঝিলেন যে, লোকটি সত্যই প্রাণ দিয়া ফেলিয়াছে। ইহাতে তাহার মনে এমন আঘাত লাগিল যে, তৎক্ষণাৎ দোকানের সমস্ত মালপত্র দান-খয়রাত করিয়া তিনি আল্লাহ্‌র অন্বেষণে বাহির হইয়া পড়িলেন। সুতরাং আমাদের যে অবস্থা তাহাতে. মনে হয়, বাস্তবিকপক্ষে আমাদের প্রাণও মৃত্যুকালে এই আসবাবপত্রের মায়াজালে আবদ্ধ হইয়া সহজে বাহির হইতে চাহিৰে না। বিশেষত মেয়েলোক- দের। ঝেুস্তনা, তাহারা অনাবশাক আসবাবপত্র বহুল পরিমাণে সঞ্চয় করিয়া থাকে। যাহাকিছু তাহাদের সম্মুখে পতিত হয়, উহা দেখিয়াই তাহাদের মুখের লালা নিঃসৃত হইতে থাকে । তাহাদের অবস্থা ঠিক সেইরূপ, যেমন কোন কবি বলিয়াছেন £ ২:5১ 4৫ ১৯ ১০০৫ ১১1 ২১০৯1 “আমার সম্মুখ দিয়া অতিক্রমকারীদের প্রত্যেকে আমার হৃদয়ের এক টুকরা সঙ্গে লইয়া যায়।” এই পদ্যাংশটি কোন এক কবি দিল্লী শহরে আবৃত্তি করিয়াছিলেন। অতঃপর তিনি ইহার দ্বিতীয় পাদ মিলাইতে না পারিয়া অস্থির চিন্তে বসিয়া হাবুডুবু খাইতেছিলেন। তাহার মনের তৎকালীন অবস্থা অবিকল ৩$২১$2 ১0 0 ৬৪ 4555 £% অর্থাৎ, “তাহারা প্রত্যেক ময়দানে অস্থির চিত্তে পেরেশান অবস্থায় ঘুরিতেছিল” আয়াতেরই নমুনা বলা যাইতে পারে। বাস্তবিক কোন কবি কবি- তার পাদ মিলাইবার ফিকিরে থাকিলে তাহার অবস্থা এইরূপই হইয়া থাকে। এই কবিও দ্বিতীয় পাদের চিন্তায় অস্থির হইয়া হাবুডুবু খাইতেছিলেন। ঘটনাক্রমে জনৈক তরকারি বিক্রেতা নিনোক্ত ১১:৬৯ ১০১ ১০৯ ০১ ০১৪১৪ ০৯৩ ০০ “আমি আমার শতধাবিভক্ত হৃদয়ের এক ফালি বিক্রয় করিতেছি।” ইহা শুনিবামাত্র কবি আনন্দে নাচিয়া উঠিলেন; বলিলেন, এই পাদটিই আমার কবিতার দ্বিতীয় পাদ হইতে পারে। ইহা অপেক্ষা উৎকৃষ্ট আর কিছুই হইতে পারে না। তৎক্ষণাৎ ছুটিয়া গিয়া তরকারি বিক্রেতাকে বলিলেন £ “তোমার এই পাদটি আমার নিকট বিক্রয় কর।” অর্থাৎ, তুমি আমার নিকট হইতে টাকা লইয়া এই প্রতিশ্রুতি দাও যে, অতঃপর তোমাকে কেহ ড্ডখ্খ.21110001109.0010

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।