গারীবুদ্দুনিয়া ৬৫ এবং মনে করিবেন, সম্পদ বা উপকরণও আল্লাহ্র দান। উহার মধ্যে ক্রিয়া-শক্তিও আল্লাহ্র দান। এরূপ তাওয়াকুল লাভের জন্য দুনিয়ার আসবাবপত্র চাকুরী-নওকরী কিছুই বর্জন করার প্রয়োজন নাই। ইহা অবশ্য স্বতন্ত্র কথা যে, কেহ যদি দুনিয়ার সম্পদ অবলম্বন করিলে তাহার মনের হ্থ্র্য ও শান্তি লোপ পায়, পক্ষান্তরে দুনিয়ার আসবাব বর্জন করিলে অন্তরে শান্তি পাইয়া থাকে; আর তাহার হৃদয়ে এতটুকু বল আছে যে, পার্থিব উপকরণের সম্বল ত্যাগ করিলে কোন প্রকারে কষ্ট বা অস্থিরতা বোধ করিবে না, এমন ব্যক্তির জন্য পার্থিব উপকরণ সম্পূর্ণরূপে বর্জন করারও অনুমতি রহিয়াছে। কিন্তু তাওয়াকুল ইহার মুখাপেক্ষী নহে। দুনিয়ার উপকরণ অবলম্বন করিয়াও তাওয়াক্কুল হইতে পারে; বরং দুনিয়ার আসবাব ত্যাগ করিলে যাহার মনের শান্তি বিনষ্ট এবং মন অস্থির হওয়ার আশঙ্কা থাকে, এরূপ লোকের পক্ষে দুনিয়ার উপকরণ বর্জন করার অনুমতিই নাই। বন্ধুগণ! কোন কোন লোকের স্বভাব এমনও আছে যে, তাহাদের নিকট কিছু পরিমাণ ধন-সম্পদ না থাকিলে তাহাদের ঈমান বিনষ্ট হওয়ার আশঙ্কা হয়৷ তাহাদের পক্ষে দুনিয়ার আসবাব ত্যাগ করা হারাম। তাহাদের পক্ষে মাল-আসবাব সঞ্চয় করিয়া তাওয়াুল করা উচিত। কেননা, বাস্তবিক- পক্ষে মাল-আসবাবের মধ্যে কোন ক্রিয়ার ক্ষমতা নাই। তথাপি উহাতে মনে কিছু সান্তনা থাকে। দুনিয়ার আসবাব অবলম্বনের পক্ষে এই যুক্তিটি অবশ্যই আছে। যেমন, যদিও শৈশব হইতে আমরা দেখিয়া আসিতেছি, আল্লাহ্ তা'আলাই আমাদিগকে ভাত-কাপড় দিয়া থাকেন এবং ভবিষ্যতেও সর্বদা দিতে থাকিবেন বলিয়া দৃঢ় বিশ্বাস রহিয়াছে, তথাপি কিছু টাকা-পয়সা হাতে থাকিলে মনে যে শান্তি ও আনন্দ থাকে, রিক্তহস্তে সেই শান্তি থাকে না। দুনিয়ার আসবাব প্রয়োজনমত প্রস্তুত থাকিলে তাহাতে একটি বড় উপকার এই পাওয়া যায় যে, তাহাতে মনে একাগ্রতা ও শান্তি থাকে। মনে করুন, আপনি রেলগাড়ীতে আরোহণ করিলে যদি আপনার নিকট টিকেট থাকে, তবে আপনার মনে পূর্ণ শান্তি বিরাজ করিবে। কিন্তু টিকেট হারাইয়া গেলে উহার নশ্বর প্রভৃতি স্মরণ থাকিলেও তখন দেখিবেন মনের অস্থিরতা এবং অশান্তি কতখানি । ভুল তাওয়াকুলের দৃষ্টান্ত ঃ অনুরূপভাবে কোন কোন লোক চাকুরী ইত্যাদি ত্যাগ করিলে অস্থির হইয়া পড়েন। তিনি তাহা ত্যাগ করিবার অনুমতি পাইবেন না। ওয়ায়েষগণ তাওয়াকুল এবং যুহদ রক্ষার্থে মানুষকে চাকুরী পরিত্যাগ করিতে এবং টাকা-পয়সা সঞ্চয় না করিতে সাধারণকে উপদেশ দিয়া থাকেন। ইহা তাহাদের ভুল। ওয়ায়েষগণ মানুষকে এমন তাওয়াক্কুল শিক্ষা দেন__যেমন কোন এক মৌলবী ছাহেব জনৈক বাদশাহ্কে তা'লীম দিয়াছেন ঃ__“তুমি এত সৈন্য-সামন্ত কেন রাখিয়াছ? সকলকে বিদায় করিয়া দাও।” কোন শক্র তোমার রাজ্য আক্রমণ করিলে আমি ওয়ায- নসীহত দ্বারা তাহাকে মানাইয়া লইব। ইহাতে বাদশাহ্ সমস্ত সৈন্য-সামন্ত বিদায় করিয়া দিলেন। কিছুদিন পরেই এক শক্র তীহার রাজ্য আক্রমণ করিয়া বসিল। বাদশাহ মৌলবী ছাহেবকে ডাকিয়া বলিলেন ঃ নিন, এখন ওয়ায-নসীহত দ্বারা শত্রুর আক্রমণ প্রতিরোধ করুন! মৌলবী ছাহেব শত্র- দলকে যথেষ্ট বুঝাইলেন ঃ তাহারা কিছুই মানিল না। তিনি ক্ষুগ্র মনে বাদশাহের নিকট প্রত্যাবর্তন করিয়া বলিতে লাগিলেন ঃ হুযুর! ইহারা বড় বদমাইশ । কোন কথাই মানিল না। তাহাদের ঈমান বরবাদ হইয়াছে, আপনার রাজত্ব গিয়াছে। আর কি করিবেন, ছবর করুন। হুযূরে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে তদ্রুপ তাওয়াকুলের তা'লীম দেন নাই। তিনি মহা- জ্ঞানী ছিলেন, দুনিয়ার সমস্ত জ্ঞানী তাহার সম্মুখে মক্তবের শিশু ছাত্রতুল্য। আল্লাহ্ তা'আলা ড্গ.2]100001109..001
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।