৬৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া যাহাতে তিনি ইহাও বলিয়া দিয়াছেন যে, দুনিয়াতে থাকিয়া দুনিয়া হইতে নিঃসম্পর্ক হওয়া কঠিন, তবে তোমরা দুনিয়াতে থাকিয়া আকাশে উড়িবার ফিকিরে লাগিও না; বরং দুনিয়াতেই থাক। অতঃপর $১ 4$ বাক্যে থাকার সীমা নির্ধারণ করিয়া দিয়াছেন। অর্থাৎ, মুসাফির তাহার সফরের পথ এবং বিশ্রামাগারের সহিত যতটুকু সম্পর্ক রাখে তোমরা দুনিয়ার সহিত এতটুকুই সম্পর্ক রাখ। অতএব, দেখা যায়, তিনি দুনিয়াকে সম্পূর্ণরূপে ত্যাগ করিতেও বলেন নাই, সম্পূর্ণ- রূপে উহার প্রতি অনুরক্ত হইতেও অনুমতি দেন নাই; বরং কেবলমাত্র প্রয়োজনানুযায়ী দুনিয়ার সহিত সম্পর্ক সংক্ষেপ করিতে নিদেশ দিয়াছেন। এই জন্যই জ্ঞানীগণ “ইসলামী শরীঅত' বা ইসলামী জীবনব্যবস্থা দেখিয়া মন্তব্য করিয়াছেন ঃ “ইসলামী বিধানে এমন কোন বিষয় নাই, যাহা কার্ষে পরিণত করা অসম্ভব। কাজেই তো কোরআন বজ্রগন্তীর স্বরে ঘোষণা করিয়াছে ৪ ০৩ তে ২১৩ ২৩ এ ও ৯ 3০ আল্লাহ্ তোমাদের জীবনব্যবস্থা সহজ করিতে ইচ্ছা করেন, কঠিন করিতে চান না।” ০১৯ ৩০ ৩৪০ ঞ$ কি ০৮০ “তোমাদের ক্ষতি বা কষ্ট হইতে পারে, ধর্ম-কর্মে আল্লাহ্ তাআলা তোমাদের জন্য এমন কোন বিধান করেন নাই?” যাহারা বলিয়া থাকে $ “ইসলাম বৈরাগ্য শিক্ষা দিতেছে ।” তাহারা ইসলামী শরীঅত বুঝেও নাই, দেখেও নাই। আপনারা বিচার করুন, মানুষ দুনিয়ার মধ্যে মুসাফিরের ন্যায় জীবন যাপন করিলে তাহাতে কিসের বৈরাগ্য হয়। মুসাফির কি পানাহার ত্যাগ করে ? কাপড় পরা বর্জন করে? মুসাফির সফল্ঞ্ঘ অবস্থায় কি না করে? বরং আমরা দেখিতে পাই, কোন কোন মানুষ আজীবন সফরে কাটায়। তাহার কোন কাজেই ব্রটি-বিচ্যুতি ঘটে নাঁ। স্ত্রীপুত্র সকলেই সঙ্গে থাকে, আহার, নিদ্রা, স্ত্রীসঙ্গম সমস্ত কাজই চলিতে থাকে। শুধু এতটুকু পার্থক্য হয় যে, কোন স্থান কিংবা শহরের সহিত তাহার সম্পর্ক হয় না! সর্বদা “চুলা-চাক্কি বন্ধ কর এবং গাঠরী বাধ” এই অবস্থায় থাকে। দুনিয়ার সহিত প্রয়োজনানুরূপ সম্পর্ক রাখ ঃ হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই তা'লীম দিয়াছেন যে, প্রয়োজনানুযায়ী দুনিয়ার সহিত সম্পর্ক রাখ। কিন্তু উহার সহিত মনকে আকৃষ্ট করিও না। উহাতে মজিয়া যাইও না। অতিরিক্ত ঝামেলা বাড়াইও না । যথাসম্ভব সংক্ষেপ করিবার চেষ্টা কর! ইহা বৈরাগ্যও নহে, ইহা কার্ষে পরিণত করা কঠিনও নহে, কিন্তু আল্লাহ্ পাক হেদায়ত করুন, কোন কোন ওয়ায়েয সংসারবিরাগ এবং তাওয়াকুলের বর্ণনা আরম্ভ করিয়া এমন “জুজুবুড়ী” বানাইয়া দেন যে, উক্ত ওয়ায়েয ছাহেবের বাপও তাহা সম্পন্ন করিতে পারিবে না অথচ ইসলামী শরীঅতে অসম্ভব কার্য বলিতে কিছুই নাই। এ সমস্ত ওয়ায়েয যাহা বলিয়া থাকেন তাহাদের মনগড়া কথা, শরীঅতের তা'লীম নহে। শরীঅতে তাওয়াকুল এবং যুহদের অর্থ ইহা নহে যে, এক পয়সাও সঙ্গে রাখিতে পারিবে না; বরং টাকা-পয়সা সঞ্চয় করিয়াও সংসারবিরাগ এবং আল্লাহ্র প্রতি তাওয়াকুল হইতে পারে। তাহার উপায় এই যে, ধন-সম্পদের প্রতি মনকে আকৃষ্ট করিবেন না। আবশ্যকের অতিরিক্ত সঞ্চয়ের চেষ্টায় মাতিবেন না। ইহাই সংসারবিরাগ বা “যুহ্দ'। যদি আকাঙ্ক্ষা ও চেষ্টায় মত্ত হওয়া ব্যতীত আবশ্যকের অতিরিক্ত আসবাবপত্র আল্লাহ্ তা'আলা দান করেন, তবে ইহাতেও '“যুহদ” নষ্ট হয় না। আর “তাওয়াকুল' বা নির্ভরের অর্থ এই যে, পার্থিব সম্পদ ও উপকরণকে ক্রিয়াশীল মনে করি- বেন না, উহার প্রতি নির্ভরও করিবেন না; বরং সর্ববিষয়ে আল্লাহ্ তা'আলার প্রতি দৃষ্টি রাখিবেন ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।