গারীবুদ্দুনিয়া ৬ সুতরাং তাহাকে পিতা সম্বন্ধে অজ্ঞ ধরিয়া লইয়া ধমক প্রদান করা হইয়াছে। ইহাতে বুঝা যায়, প্রত্যেক ভাষাভাবীদেরই এই রীতি জ্ঞান বা বিশ্বাসের সহিত তদনুযায়ী কার্য করাও উদ্দেশ্য হয়। বিশ্বাসের বিপরীত কার্য হইলে বিশ্বাস নাই বলিয়া মনে করিয়া থাকে। বিশ্বাস ও জ্ঞানের জন্য গর্ব করিতে নাই £ বন্ধুগণ ! কোন বিষয়ে শুধু বিশ্বাস অর্জন করিয়াই গর্বিত হইবেন না; বরং বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমলের প্রতিও গুরুত্ব প্রদান করুন। যাহারা বলিয়া বেড়ায়, “দুনিয়া অস্থায়ী বলিয়া আমরাও বিশ্বাস করি”, কিন্তু তাহাদের কাজকর্ম সব চিরস্থায়ী মনে করার মত। তাহাদের এই বিশ্বাস যথেষ্ট নহে; বরং বিশ্বাস বলিয়াও গণ্য নহে। সংসারবিরাগের দ্বিতীয় স্তর-_দুনিয়াকে অস্থায়ী বলিয়া বিশ্বাস করিলে দুনিয়াতে কাজও এমন- ভাবে করিতে হইবে__যেমন কোন অস্থায়ী স্থানে অস্থায়ী অবস্থায় থাকিয়া করা হয়। কিন্তু দুনিয়া- বাসীর অবস্থা এইরূপ যে, প্রকৃতপক্ষে দুনিয়ার সম্পর্কের প্রতি আন্তরিক বিতৃষ্তা নাই। মনের উপর বল প্রয়োগ করিয়া কেবল কৃত্রিমতার সহিত দুনিয়ার সম্পর্ক কমান হয়। ইহা যথেষ্ট নহে। কেননা, দুনিয়ার প্রতি স্থায়ীভাবে আন্তরিক ঘৃণা না জন্মিলে আশঙ্কা থাকে যে, দুনিয়ার সম্পর্ক কমাইবার জন্য কোন সময় চেষ্টার ত্রুটি হইলে, দুনিয়ার ঝামেলায় সাংঘাতিকরূপে জড়াইয়া পড়িতে পারে। উহা হইতে নিষ্কৃতি পাওয়া পরে আর সম্ভব নাও হইতে পারে। এই কারণে দুনিয়ার অস্থায়িত্বের প্রতি বিশ্বাস এমন দৃট ও স্থায়ী হইতে হইবে, যাহাতে দুনিয়ার অস্থায়িত্বকে মানসচক্ষু দ্বারা প্রত্যক্ষ করা যায় এবং স্থায়ীভাবে দুনিয়ার সম্পর্কের প্রতি আন্তরিক ঘৃণা উৎপন্ন হয়। একবার ওয়াষ শুনিয়া কিংবা যেকেরে মশগুল হইয়া ক্ষণকালের জন্য দুনিয়ার প্রতি ঘৃণার উদ্রেক হইলে যথেষ্ট হইবে না; বরং এই ঘৃণার অবস্থা এমন স্থাধ়ী ও দৃঢ় হইতে হইবে, যেন চিরতরে দুনিয়ার প্রতি মনে বিতৃষ্ণীভাব থাকে৷ ইহা “মোকামের' বা স্থায়িত্বের স্তর বটে। ইহাই হাসিল করা চরম উদ্দেশ্য । এই মর্মেই হুযুর দেঃ) বলিয়াছেন ঃ দুনিয়ার সাথে এমন ব্যবহার কর, যেমন মুসাফির মুসাফিরখানার সহিত করিয়া থাকে। অর্থাৎ, মুসাফির যেমন সফরের সময় কেবল অতি প্রয়ো- জনীয় দ্রব্যে সন্তুষ্ট থাকে, অতিরিক্ত আসবাবপত্র সঙ্গে রাখে না, এইরূপে তোমরাও সংসারে কেবল আবশ্যক পরিমাণে সন্তুষ্ট থাক। আবশ্যকের অতিরিক্ত আসবাবপত্র সংগ্রহের ফিকিরে থাকিয়া বৃথা সময় নষ্ট করিও না। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সফরের আড়ম্বরও স্থায়ী অবস্থার মতই হইয়া থাকে। অবশ্য তবুও স্থায়ী অবস্থার তুলনায় সফরে কিছু সংক্ষেপ নিশ্চয়ই হয়। সুতরাং আপনারা অন্তত এতটুকুই করুন যে, সফরে যেরূপ সংক্ষেপ করিয়া থাকেন, দুনিয়ায় অবস্থান- কালে তেমন সংক্ষেপই করুন! চিন্তা করিয়া দেখুন, হুযূরে আকরাম ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুনিয়ার সহিত সম্পর্ক কমাইবার. তা'লীম দিয়াছেন, একেবারে দুনিয়ার সম্পর্ক ত্যাগ আমি কসম করিয়া বলিতে পারি, বিশ্বের সমস্ত আল্লাহওয়ালা, জ্ঞানী এবং বৈজ্ঞানিকগণ একত্রিত হইয়াও যদি সংসারবিরাগের বিষয় বর্ণনা করিতেন, তবুও বিষয়টি এত সুন্দররূপে বর্ণনা করিতে পারিতেন না। তাহাদের সোজা বলিতে হইত, “দুনিয়াকে সম্পূর্ণরূপে পরিত্যাগ কর সম্পূর্ণ -রূপে ত্যাগ করিবার তা'লীম না দিয়া সম্পর্ক কমানোর তা'লীম দিতে হইলে তাহারা ইহার কোন সীমা নির্ধারণ করিতে পারিতেন না যে, দুনিয়ার সহিত কি পরিমাণ এবং কিরূপ সম্পর্ক রাখা উচিত। হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরবান হউন! কতবড় একটি বিষয়কে মাত্র দুইটি শব্দে তিনি কেমন সুন্দরভাবে ব্যক্ত করিয়া দিয়াছেন 2 ৬১৪ এ 8১ ০৪ ৩৫ ড্ডখ্.21110001109.0010
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।