Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৬২ মাওয়ায়েষে আশ্রাফিয়া এইরূপে যে আয়াতে “তাওহীদের মাসআলা তা'লীম দেওয়া হইয়াছে, তাহাতে শুধু আল্লাহ্‌র একত্তের প্রতি বিশ্বাস স্থাপন উদ্দেশ্য নহে; বরং কোরআনের ঘোষণা-বাণীর প্রতি লক্ষ্য করিলে বুঝা যায়, আল্লাহ্‌র একত্বে বিশ্বাস স্থাপনের সঙ্গে সঙ্গে এই নিরদদেশও রহিয়াছে যে. আল্লাহ্‌ ভিন্ন অপর কাহারও ভয়ও করিবে না, অপর কাহারও নিকট কোন কিছুর প্রত্যাশাও করিবে না। সুতরাং যে ব্যক্তি আল্লাহ্‌র একত্বে বিশ্বাস করে, কিন্তু তৎসঙ্গে আল্লাহ্‌ ভিন্ন অপরকে ভয়ও করে এবং তাহা হইতে কোন কিছুর প্রত্যাশাও করে, সে ব্যক্তি তাওহীদে বিশ্বাসী নহে; বরং মুশ্রিক। সুফিয়ায়ে-কেরাম এরূপ অবস্থাকে সরাসরি শির্ক বলিয়া আখ্যায়িত করিয়াছেন। শির্ক সম্বন্ধে আল্লাহ্‌ পাক বলেনঃ 07577822478 50165 58552215177 ১28 “যে কেহ আল্লাহ্‌ তঁআলার দর্শন কামনা করে, সে নেক আমল করিতে থাকুক এবং সে যেন তাহার প্রভুর এবাদতের সঙ্গে কাহাকেও শরীক না করে?” হাদীস শরীফে 4১১৫ 3 শব্দের তাফসীর করা হইয়াছে 31% 3 অর্থাৎ, এবাদতে লোক দেখান নিয়ত রাখিবে না! ইহা হইতে বুঝা যায়, রিয়াকারী শির্ক বলিয়া গণ্য হয়। অথচ লোক দেখান এবাদত করিলে অপরকে মা'বুদ সাব্যস্ত করা হয় না। কিন্তু অপরের দৃষ্টিতে বড় হওয়ার উদ্দেশ্যে একটু কৃত্রিমতার সহিত এবাদত করা হয়। এই কারণে ইহাকে শির্ক বলিয়া গণ্য করা হয়। ইহা সম্পূরু্েপে যুক্তিসঙ্গতও বটে। কেননা, অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা গায়রুল্লাহ্র এবাদত যখন শির্ক বলিয়া গণ্য হয়, তখন অন্তরে অপরকে উদ্দেশ্য করিলে তাহা কেন শির্ক হইবে না? এই তাওহীদের সম্পর্ক তো অন্তরের সহিতই রহিয়াছে সুতরাং আল্লাহ্‌র একত্রে বিশ্বাস স্থাপনের সঙ্গে সঙ্গে যদি অপরকে ভয় করা হয় এবং অপরের নিকট কিছু প্রত্যাশা করা হয়, তবে ইহাকে সূফি- য়ায়ে কেরামের 'শির্ক' আখ্যা দেওয়া ভুল হয় নাই। কেননা, এমতাবস্থায় তাওহীদের উদ্দেশ্যই ব্যর্থ হইয়া যায়। এইরূপে প্রত্যেক বিশ্বাস্য বিষয়ের প্রতি লক্ষ্য করুন, তৎসন্বন্ধীয় আয়াত হইতে বুঝা যাইবে যে, এস্লে আমলের নির্দেশ রহিয়াছে, কেবলমাত্র নেড়া বিশ্বাস উদ্দেশ্য নহে। আমাদেরও অভ্যাস এবং রীতি-নীতি এইরূপ যে, বিশ্বাসের সঙ্গে আমলও উদ্দেশ্য করিয়া থাকি। মনে করুন, এক ব্যক্তি বয়ঃপ্রাপ্ত এবং একটি দুগ্ধপোষ্য পুত্র রাখিয়া বিদেশ ভ্রমণে বাহির হইল। দীর্ঘ দিনের পর সে বাড়ীতে ফিরিলে বড় ছেলেটি তাহাকে চিনিল এবং ছোটটি চিনিতে না পারিয়া বড় ভাইকে জিজ্ঞাসা করিল ঃ ভাই, ইনি কে? সে বলিল, ইনি তোমার এবং আমার পিতা। অতঃপর ছোট ছেলেটি এই বলিয়া পিতাকে এক ঘুষি মারিল যে, “তুমি আমাদের ঘরে কেন ঢুকিলে ৮” তখন বড় ছেলেটি বলিলঃ আরে হতভাগা এখনই তো বলিলাম, ইনি তোর পিতা, এমন বে-আদবী কেন করিলে £ আমি জিজ্ঞাসা করি, ছোট ছেলেটিকে বড় ছেলেটির ধমক দেওয়া সঙ্গত হইয়াছে কিনা? ছোট ছেলেটি হয়তো বলিতে পারে, “তুমি যখন বলিয়াছিলে ইনি আমার পিতা, আমি তাহা অন্বীকারও করি নাই? আমি তো কেবল একটা ঘুষিই মারিয়াছি।” সকলেই বলিবেন, বড় ছেলেটির ধমক দেওয়া সঙ্গতই হইয়াছে। কেননা, সে যখন বড ভাইয়ের নিকট জানিতে পারিয়াছে লোকটি তাহার পিতা, তখন পিতার আদব রক্ষা করিলেই জ্ঞান অনুযায়ী কার্য হইত। কিন্তু যখন সে পিতা জানিয়াও ঘুষি মারিল, তখন সে জ্ঞান অনুযায়ী কার্য করে নাই! ড্ডখখ.21110001109.0010

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।