Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৬০ মাওয়ায়েষে আশ্রাফিয়া করিয়াছি। এখন মানুষকে এই প্রবঞ্চনা করিয়া বেড়াইতেছে যে, আমার কল্ব্‌ জারি হইয়া গিয়াছে। এখন মৌখিক যেকেরের প্রয়োজন নাই। মোটকথা, মানুষের মধ্যে প্রাধান্যলাভের স্পৃহাও আছে। কিন্তু কোন কোন সময় তাহারা দুর্বল এবং বাহ্যিক প্রাধান্যকেই যথেষ্ট মনে করে। বস্তত ইহা তাহার প্রচেষ্টায় ক্রটি থাকার প্রমাণ। কেননা, মানুষের প্রচেষ্টা ও প্রত্যাশা পূর্ণ হইলে তাহাতে পূর্ণ প্রাধান্য লাভ করা ব্যতীত সে ক্ষান্ত হইতে পারে না। অতএব, যখন মানুষ আমল আরম্ভ করিয়া পরিত্যাগ করে কিংবা কমাইয়া দেয়, তখন আল্লাহ্‌ পাকও তাহার প্রতি রহমতের দৃষ্টি কমাইয়া দেন। সুতরাং স্মরণ রাখিবেন, জ্ঞানের প্রাধান্যই যথেষ্ট হইবে না। সত্যিকারের প্রাধান্য লাভ করিতে হইবে । এই আত্ম-প্রবঞ্চনায় শতকরা আটান্নববই জন তরীকতপন্থী লিপ্ত আছে। কোন অবস্থা বা মোকামের সামান্য পরিমাণ আস্বাদ পাইয়া নিশ্চিত মনে আমল পরিত্যাগ করিয়া বসেন। এই আত্ম-প্রবঞ্চনা হইতে নিজকে রক্ষা করিতে হইবে। সত্যিকারের খোদা-প্রেমিক সেই ব্যক্তি, যিনি পূর্ণতাপ্রাপ্তির পরেও নিশ্চিত মনে আমল পরিত্যাগ করেন না। পাথরের ক্রন্দন ই হযরত মুসা (আঃ) একদিন এক ক্রন্দনরত প্রস্তরের নিকট দিয়া পথ অতিক্রম করিতেছিলেন। খোদার কুদরতে যাহারা বিশ্বাসী তাহারা প্রস্তরের ক্রন্দন অবিশ্বাস করিবে না। মুসা (আঃ) ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করিলে প্রস্তর উত্তর করিল, যখন হইতে পাথর দৌযখে যাইবে বলিয়া আমি শ্রবণ করিয়াছি ঃ ২2৯1) ০৫ 55530 তখন হইতে আমি আল্লাহ্‌র ভয়ে ” চি ক্রন্দন করিশ্ভ্েছি। মূসা (আঃ) আল্লাহর দরবারে প্রার্থনা করিলেন ঃ ইয়া আল্লাহ্‌! এই প্রস্তরটিকে দোষখে নিক্ষেপ করিবেন না। আল্লাহ্‌ তাহার দোৌঁআ কবূল করিলেন। তিনি পাথরকে সান্ত্বনা দিলে উহার কান্না সাময়িকভাবে থামিয়া গেল। মুসা (আঃ) স্বীয় গন্তব্য স্থানের দিকে চলিয়া গেলেন। ফিরিবার পথে প্রস্তরটিকে পুনরায় কাদিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আবার কেন কাদিতেছ? উত্তর করিল, কান্নার বদৌলতেই যখন এই সুসংবাদ লাভ করিয়াছি, তখন এমন উপকারী বন্ধুকে ত্যাগ করিব কেন? অনুরূপভাবে হে তরীকতগন্থী বন্ধুগণ! আপনাদের যদি আমল এবং রিয়াযতের বদৌলতে কাইফিয়ত ও মুশাহাদা হাসিল হইয়া থাকে, তবে আপনাদের সেই আমল এবং চেষ্টা পরিত্যাগ করা উচিত নহে। কেননা, ইহারই সাহায্যে আপনারা এমন মহামূল্য রত্ব লাভ করিয়াছেন। এখন এমন হিতাকাজ্্ষী বন্ধুকে ত্যাগ করিতেছেন £ এই কারণেই আমি সংসারবিরাগের স্তর বিভাগে চতুর্থ স্তর বৃদ্ধি করিয়াছি, যাহাতে মানুষ বুঝিতে পারে যে, সংসারবিরাগ অস্থায়ী কাইফিয়ত প্রাপ্তিতেই সমাপ্ত হয় না; বরং কাইফিয়ত হইতে মোকামে অর্থাৎ, স্থায়ী অবস্থায় পৌঁছিতে পারিলেই সংসারবিরাগে পূর্ণতা লাভ করিবে। সংসারবিরাগের বিস্তারিত বিবরণ £ এখন আমি সংসারবিরাগের চারিটি স্তরের পূর্ণ বিবরণ বর্ণনা করিতেছি। ইহার প্রথমটা হইল জ্ঞানের স্তর। অর্থাৎ, এই বিশ্বাস দৃঢ় করিয়া হৃদয়ে জন্মাইয়া লওয়া যে, একদিন মরিতে হইবে এবং হিসাব-নিকাশও দিতে হইবে। কিন্তু অনেকে এই ক্ষেত্রে আসিয়া ধোকায় পতিত হয়। যেমন, কোন কোন লোক, যাহারা হকপন্থী বলিয়া খ্যাত, তাহারা সঠিক ও বিশুদ্ধ বিশ্বাসের অধিকারী বলিয়া গর্ববোধ করিয়া থাকে। অথচ তাহাদের বিশুদ্ধ বিশ্বাসের €2) স্বরূপ এই যে, ইহুদীদের ন্যায়) তাহারা যেন 413 1 2 ২১ অর্থাৎ,আমরা ডডখখ.21110001109.0010

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।